25/05/2026
আজ Elite Pet Care এ এসেছিলো একটা আঘাতপ্রাপ্ত বিড়াল। তার এক চেখে গুরুতর ভাবে আঘাত পায়। আমাদের বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা সার্জারী সম্পন্ন করা হয়।
▶️যেসব কারণে এমন সমস্যা হতে পারে:
চোখে আঘাত লাগা
মারাত্মক ইনফেকশন
কর্নিয়াল আলসার
গ্লুকোমা (চোখের চাপ বেড়ে যাওয়া)
চিকিৎসা দেরিতে করা
🐾 যে লক্ষণগুলো দেখলেই দ্রুত ভেটের কাছে যাবেন:
চোখ ফুলে যাওয়া
চোখ লাল বা রক্ত জমাট হওয়া
অতিরিক্ত পানি বা পুঁজ পড়া
চোখ বন্ধ করে রাখা
আলোতে তাকাতে না পারা
আচরণ পরিবর্তন বা খাওয়া কমে যাওয়া
✅ সচেতন থাকুন:
✔️ পোষা প্রাণীর চোখে সামান্য সমস্যাকেও অবহেলা করবেন না
✔️ নিজে থেকে ড্রপ বা ওষুধ ব্যবহার করবেন না
✔️ নিয়মিত চোখ পরিষ্কার রাখুন
✔️ অন্য প্রাণীর সাথে মারামারি এড়িয়ে চলুন
✔️ দ্রুত চিকিৎসা নিলে অনেক ক্ষেত্রেই চোখ বাঁচানো সম্ভব
💔 “একটু দেরি, সারাজীবনের কষ্ট।”
আপনার ভালোবাসা আর দ্রুত সিদ্ধান্তই পারে একটি প্রাণীর দৃষ্টিশক্তি বাঁচাতে। 🐱❤️