My Petz

My Petz Largest Online Pet Sercive.

Kitten Vaccination Schedule For vaccination: Contact: 01704765444 (WhatsApp)
14/10/2025

Kitten Vaccination Schedule

For vaccination:
Contact: 01704765444 (WhatsApp)

শুধু বুদ্ধিমানরাই বলতে পারবে এটা কি পোকা...!
03/10/2025

শুধু বুদ্ধিমানরাই বলতে পারবে এটা কি পোকা...!

04/09/2025

বিড়ালের অভিশাপ

12/08/2025
Happy World Veterinary day 2025
26/04/2025

Happy World Veterinary day 2025

Offer 📣 Offer🎉Cat Litter ✅5kg only = 250/- With home delivery in Dhaka cityFlavour: Lemon, Lavender, Apple
19/04/2025

Offer 📣 Offer🎉
Cat Litter ✅
5kg only = 250/-
With home delivery in Dhaka city
Flavour: Lemon, Lavender, Apple

আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে-দেয়ালের উপর চঞ্চল ছায়া...
27/02/2025

আমি শয়নগৃহে, চারপায়ীর উপর বসিয়া, হুঁকা হাতে ঝিমাইতেছিলাম। একটু মিটমিট করিয়া ক্ষুদ্র আলো জ্বলিতেছে-দেয়ালের উপর চঞ্চল ছায়া, প্রেতবৎ নাচিতেছে। আহার প্রস্তুত হয় নাই-এজন্য হুঁকা হাতে, নিমীলিতলোচনে আমি ভাবিতেছিলাম যে, আমি যদি নেপোলিয়ন হইতাম তবে ওয়াটার্লু জিতিতে পারিতাম কি না। এমত সময়ে একটি ক্ষুদ্র শব্দ হইল, ‘মেও’! (বিড়াল – বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)

কবি,লেখক, উপন্যাসিক অনেকেই বিড়ালকে নিয়ে অনেক কল্পিত কথোপকথন, তাদের চিন্তাচেতনা তুলে ধরেছেন তাদের লেখনীতে। আজকে সেই বিড়াল পালনের শারীরিক সুবিধা সম্পর্কে জানবো।

স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে পোষা প্রাণী হিসেবে বিড়ালের কদর সবচেয়ে বেশি। বিড়াল শান্তশিষ্ট প্রাণী, তার মেজাজ-মর্জিও অন্যসব পোষা প্রাণী থেকে আলাদা। বিড়ালের প্রতি মানুষের মমত্ববোধ যুগ যুগ ধরে অব্যাহত। ঠিক কবে থেকে বিড়ালকে পোষা প্রাণী হিসেবে রাখার প্রচলন শুরু হয়, তার সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। প্রাক-ইসলামি যুগ থেকে শুরু করে নবী করিম (সা.)-এর জামানায় অনেকেই বিড়াল পুষতেন। অনেকেই বিড়াল পালন করতে যেমন আগ্রহী অনেকেই আবার নাক সিটকান। আসলে বিড়াল পালনের উপকারীতা কিন্তু অনেক।

◼️ বিড়াল স্ট্রোকের ঝুঁকি কমায় কারণ বিড়াল পোষার মাধ্যমে কোলেস্টেরলের পরিমাণ কমানো যায়। যারা বিড়াল পোষেন তাদের হৃদরোগের ঝুঁকি অন্যদের থেকে ৩০ শতাংশ কম।

◼️ বিড়াল উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করতে সক্ষম।

◼️ বিড়াল এলার্জি প্রতিরোধে সহায়তা করে। ২০০২ সালে ন্যাশনাল হেলথ ইন্সটিটিউটের একটি গবেষণায় দেখা গেছে যে, এক বছরের নিচের যেসব শিশু বিড়ালের প্রেমে মগ্ন থাকে, তাদের বিভিন্ন ধরনের অ্যালার্জি হবার সম্ভাবনা কম।

◼️ বিড়াল মানসিক চাপ কমায় কারণ বিড়াল আপনার শরীরের কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কর্টিসল হল এক ধরণের রাসায়নিক- যা মানসিক চাপে থাকলে নির্গত হয়। এর মাত্রা যখন কম থাকবে তখন আপনি ভালো বোধ করবেন। অপেক্ষাকৃত কম চাপ বোধ করবেন।

◼️ বিড়ালের উপস্থিতিতে ঘুম ভালো হয়। মায়োক্লিনিক সেন্টার ফর স্লিপ মেডিসিন কর্তৃক ঘুমের সঙ্গী হিসেবে বিড়ালকে অগ্রাধিকার দেয়া হয়েছে। তাদের গবেষণায় দেখা গেছে, বিড়াল পোষেন এমন ব্যক্তিদের ৪১ শতাংশ মনে করেন, বিড়ালের উপস্থিতিতে তাদের ভালো ঘুম হয়েছে। Science Bee

◼️ বিড়াল ব্যক্তির রাগ, উদ্বেগ কমায়।

◼️ বিড়ালের মিউ মিউ ডাক বিশ্বের সবচেয়ে সুন্দর ধ্বনিগুলোর একটি, যা শরীরের পেশী ও অস্থির প্রদাহ নিরাময়ে থেরাপির মতো কাজ করে।

◼️ বিড়াল মুড ভালো রাখার ক্ষেত্রেও ভূমিকা রাখে। কখনো যদি খারাপ বোধ করেন, আপনার বিড়ালের সঙ্গে খেলা করুন। তার যত্ন নিন। এর মাধ্যমে আপনার শরীরে সেরোটোনিন নির্গত হবে। সেরোটোনিন হল এক ধরণের রাসায়নিক- যা উদ্দীপনা বৃদ্ধি করে।

◼️ একাকিত্ব কোন পরিস্থিতিতেই ভালো নয়,বিড়াল আপনার একাকিত্ব দূর করতে পারে।

◼️ অটিস্টিক শিশুদের স্বাস্থ্যের জন্য বিড়াল খুবই কার্যকরী, বিড়াল সারাদিন তাদের সাথে খেলবে এতে করে প্রাকৃতিক উপায়ে তাদের স্বাস্থ্যের উন্নতি সম্ভব গবেষণায় এমন বিষয়ই উঠে এসেছে।

◼️ বাড়িতে ইঁদুর থাকলে বিভিন্ন খাবারের উপর জীবানু ছড়ানোর সম্ভাবনা থাকে,ফলে স্বাস্থ্যঝুকিতে পরতে হতে পারে। বিড়াল ঘরে থাকলে ইদুরের উপদ্রব কমে৷

◼️ বিড়াল শিশুদের সংক্রমণ সক্ষমতা বাড়ায় ফলে বড় হয়ে ইনফেকশন কম হয়।

পরিশেষে বিড়াল আপনার অবসর সময়ের খুব ভালো একজন বন্ধু ও সঙ্গী হতে পারে, যা আপনাকে আনন্দ ও প্রশান্তি এনে দেবে। যারা বিড়াল পালন করে তারা কম রোগে ভোগে অর্থাৎ তুলনামূলক বেশি সুস্থ থাকে। তবে বিড়াল পালনে যে অসুবিধা নেই এটা বললেও ভুল হবে। ভালো-মন্দ মিলিয়েই দুনিয়া। তাই বিড়াল পালন করবেন কী করবেন না দিন শেষে তা একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত!

লেখকঃ আনিকা আনতারা প্রধান | Team Science Bee

Know about Rabies vaccine
02/02/2025

Know about Rabies vaccine

বিলাইয়ের মালকিনদের রাতের ঘুম   #
23/12/2024

বিলাইয়ের মালকিনদের রাতের ঘুম

#

19/11/2024

এই শীতে ফ্লু এবং র‍্যাবিস থেকে নিরাপদে রাখত্র আদরের পোষা প্রাণী বিড়াল এবং কুকুরের চলছে ভ্যাক্সিনেশন ক্যাম্পেইন।
অফারটি নিতে আজই যোগাযোগ করুন:
01704765444 (WhatsApp)

Address

Shantinagar, Moghbazar
Dhaka
1243

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Petz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Petz:

Share

Category