Al-Falah Agro

Al-Falah Agro Al-Falah Agro (Trust with Success). Call for any questions: 01751-313315, 01335-554260.

03/03/2026

কেউ যদি কারও পিছু লেগে থাকে, সে আজীবন পিছুই পাড়ে থাকবে।
কিন্তু আমি পিছু লেগে থাকবো না—আমি সামনে এগিয়ে যাবো।
কেউ যদি আমার পিছু লাগে, লাগুক। আমি থেমে যাবো না, পিছিয়েও পড়বো না।
আমি আর কারও দোষ খুঁজবো না।
আমি খুঁজবো নিজের দোষ।
আমার কোথায় সমস্যা?
আমার কী ইমপ্রুভ করা দরকার?
আমার কী ডেভেলপ করা প্রয়োজন?
আমি নিজেকে কীভাবে আরও ভালোভাবে গড়ে তুলতে পারি?
এগুলো নিয়েই থাকবে আমার চিন্তা।
আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিয়ামত হলো সময়।
আমাদের জীবনের সবচেয়ে দামী সম্পদ এই সময়—
আমরা সেটাই অনেক সময় অন্যের পেছনে নষ্ট করে ফেলি।
চলুন, আমরা অন্যের দোষ না খুঁজি—
নিজেকে ঠিক করি, নিজেকে গড়ি।

14/12/2025

🐄 গরুর জন্য চিটাগুড়ের উপকারিতা

১। খাবারের রুচি বাড়ায়
গুড় মিষ্টি হওয়ায় গরু সহজে খাবার খায়।

২। দ্রুত শক্তি জোগায়
এতে থাকা প্রাকৃতিক শর্করা গরুকে তাৎক্ষণিক এনার্জি দেয়।

৩। দুধের উৎপাদন বাড়াতে সহায়ক
সঠিক মাত্রায় দিলে দুধের পরিমাণ ও মান ভালো হয়।

৪।হজম শক্তিশালী করে
রুমেনের ভালো জীবাণু (good bacteria) বাড়ায়।

৫।ওজন ও স্বাস্থ্য উন্নত করে
মোটাতাজাকরণে সহায়ক।

৬। খাবারের ধুলো কমায়
ফিডে গুড় মিশালে খাবার নষ্ট কম হয়।

▶️ ব্যবহার মাত্রা (গরু)

প্রতিদিন ২০০–৫০০ গ্রাম (বয়স ও ওজন অনুযায়ী)

সব সময় ফিড, ভুষি, পানির সাথে মিশিয়ে দিন-

🐟 মাছের জন্য চিটাগুড়ের উপকারিতা

১। পুকুরের প্রাকৃতিক খাবার বাড়ায়
প্ল্যাঙ্কটন বৃদ্ধি করে—মাছের খাবার তৈরি হয়।

২।পানির গুণগত মান উন্নত করে
উপকারী ব্যাকটেরিয়া সক্রিয় হয়।

৩। মাছের বৃদ্ধি দ্রুত হয়
প্রাকৃতিক খাদ্য বাড়ায় বলে গ্রোথ ভালো হয়।

৪।রোগ প্রতিরোধে সহায়ক
পুকুরের ক্ষতিকর গ্যাস কমাতে সাহায্য করে।

▶️ ব্যবহার মাত্রা (মাছ)

প্রতি শতকে ২০০–৩০০ গ্রাম।

পানিতে গুলে পুকুরে ছিটাতে হয়।

⚠️ সতর্কতা

অতিরিক্ত দিলে গরুর ডায়রিয়া হতে পারে

মাছের পুকুরে বেশি দিলে পানি নষ্ট হতে পারে

সবসময় পরিমিত ও নিয়ম মেনে ব্যবহার করবেন।

📍আমাদের ঠিকানা: তেবাড়িয়া বাজার, নাটোর সদর, নাটোর। মোবাইল=01751-313315, 01335-554260 কৃষিবিদ মোঃ মোশারফ হোসাইন। সিওও = Al-Falah Agro.

Address

Natore Sadar, Natore
Dhaka
6400

Telephone

+8801700729178

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al-Falah Agro posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Falah Agro:

Share