Friends Pet Courier & Foster Care

Friends Pet Courier & Foster Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Friends Pet Courier & Foster Care, Pet service, Dhaka.

ঢাকা সহ সমগ্র বাংলাদেশে আমাদের পোষা প্রাণী (কুকুর,বিড়াল,খরগোশ,পাখি) পৌঁছে দেয়ার ব্যবস্থা আছে। এটি একটি লাইভ এনিমেল ট্রান্সপোর্ট সিস্টেম/কুরিয়ার।
এবং বাসায় গিয়ে ভেট ফলোআপ, ভ্যাকসিন পুষ করার ব্যবস্থা আছে।
পথ প্রাণীদের কল্যাণার্থে সর্বাত্মক চেষ্টা হয়।

24/06/2026

এই বাচ্চাটা মারা গেছে ২ দিন আগে।
কিছু টাকা ফান্ড বেঁচে গেছিল।
আমি সেটার সাথে কিছু এবং করে একটা মা কুকুর সার্জারি/স্পে করার সিদ্ধান্ত নিয়েছি।যে মা কুকুর এর একটা বাচ্চা এইবার এক্সিডেন্ট করে দীর্ঘদিন কষ্ট করে মারা গেছে।
আমি চিকিৎসা শুরু করেও শেষ পর্যন্ত বাঁচাতে পারিনি। সার্জারি না হলে হয়তো আগামীবার আরো ৪/৫ টি বাচ্চা দিবে, এবং আবার এক্সিডেন্ট এ মারা যাবে।।
আপনারা সেটা কিভাবে দেখছেন?
আপনাদের মতামত চাই, কারণ বিশ্বাস করে, আমাকে না চিনেও সাহায্য করেন আপনারা। আপনাদের মতামত জানা খুবই গুরুত্বপূর্ণ।

 #দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি। পড়বেন আশা করি।  #একটি  জীবনাবসান এর গল্প।বাচ্চাটি গতকাল মারা গেল। কিন্তু ও অনেকদিন ধরে আ...
23/06/2026

#দুই মিনিট সময় চেয়ে নিচ্ছি। পড়বেন আশা করি।
#একটি জীবনাবসান এর গল্প।
বাচ্চাটি গতকাল মারা গেল।
কিন্তু ও অনেকদিন ধরে আক্রান্ত ছিল,
আপু যিনি ওকে জানালা দিয়ে ২০২২ সাল থেকে খাবার দেন, তিনি অনেক গ্রুপে পোস্ট করে সাহায্য চেয়েছেন। ছবি এবং ভিডিও পাঁচ তলা থেকে নেয়ার কারণে ওর ক্ষত এবং সার্বিক অবস্থা স্পষ্ট ছিল না। যার কারণে খুব বেশি ভাইরাল হয় না।

তবুও কিছু কমেন্ট এবং মেনশন থেকে অনেক পপুলার এবং এনিমেল লাভার নামধারী ফেমাস ব্যক্তিদের নাম এবং পেজ পেয়েছিলেন এবং তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছেন, সাহায্য চেয়েছেন, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। তবে এটা তবে ১০০ ভাগ সত্যি যে, কেসটা আরেকটু ভাইরাল হলে, কিংবা র*ক্ত পড়তেছে এমন ভিডিও স্পষ্ট থাকলে ওকে রেসকিউ এর জন্য প্রতিযোগিতা শুরু করতো ,মারামারি লেগে যেত, হুমকি ধামকি দিতো।
কারণ আগেও এমন অনেক দেখেছি। প্রতিনিয়তই দেখছি। পেছনের কারণটা আপনারা জানেন।

হয়তো তাদের মধ্যে অনেকেই ব্যস্ত ছিল। তবে এই ব্যস্ততা দূর করে দিত ভিডিওটা স্পষ্ট এবং ভাইরাল হলে।
আমাকে একজন মেনশন করে এবং সাথে সাথে তিনি পাগলের মত আমাকে মেসেজ করেন,
কিন্তু ততক্ষণে আমি চট্টগ্রামের পথে, তিন দিন সেখানেই ছিলাম।।
এই তিন দিনের মধ্যেও তিনি অনেকের সাথেই যোগাযোগ করার চেষ্টা করেছেন সাহায্য করেছেন কেউ এগিয়ে আসেনি।

আমার সাথে সেদিন বিকেল পাঁচটার দিকে যোগাযোগ হয় এবং সন্ধ্যার মধ্যে সেখানে পৌছাই,
সাধারণত দেয়াল টপকাতে অভ্যস্ত না, আর ইদানিং খুব বেশি কেস এ নিজেকে জড়াতে চাই না।
তবে যখন শুনলাম আপুর হাজবেন্ড অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত এবং মহিলা মানুষ হয়ে কোন কিছু উপায় পাচ্ছেন না আমি ছুটে গিয়েছিলাম। রাতের বেলা দেয়াল টপকে ওকে খুঁজি, বেচারা ততক্ষণে নির্জীব প্রায়।
ওকে রেসকিউ করে পাঠাই কিন্তু ততদিনে ওর হাতে আর সময় ছিল না। কারণ কয়েকদিন আগে থেকেই খাওয়া বন্ধ ছিল, আর পোকা হয়ে পুরো মাথা ঘাড় খেয়ে ফেলেছিল।

কষ্ট লাগে, বাচ্চাটা ভাইরাল হয়নি বলে সময় থাকতে কারো সাহায্য পেল না।

তবে বাচ্চাটা খুব, খুব ভাগ্যবান।
মৃত্যুর পর মাটি দেয়া হয়েছে। ওর দুর্গন্ধ হয়ে যাওয়া স্পর্শ করে কেউ একজন আদর করেছে।
কেউ একজন অঝোরে বাচ্চা বাচ্চা বলে কান্না করেছে।
এরকম হয়ত অনেক মানুষের ভাগ্যেও জোটে না।

ভালো থাকুক বাচ্চাটা।
বিদায়।


22/06/2026

বাচ্চাটা মারা গেছে।
ওকে খিলগাঁও মানিকনগর থেকে আবার মাটি দেয়ার জন্য মিরপুর নেয়া হচ্ছে।
ফান্ড এর কিছু টাকা আমাদের কাছে আছে।
পরবর্তীতে কোন রেসকিউ এর কাজে ব্যবহার করবো ।

   #মারা_গেছে_বাচ্চাটা   01914019565এ আপু গত চার দিন ধরে সবার কাছে সাহায্য চেয়েছিলেন বাচ্চাটাকে রেসকিউ করার জন্য।অনেক ন...
21/06/2026


#মারা_গেছে_বাচ্চাটা


01914019565
এ আপু গত চার দিন ধরে সবার কাছে সাহায্য চেয়েছিলেন বাচ্চাটাকে রেসকিউ করার জন্য।

অনেক নামি দামি মানুষকে নক দিয়েও সাহায্য পাননি।
বাসায় ক্যান্সারে আক্রান্ত স্বামীকে রেখে নিজেও কিছু করতে পারছিলেন না। সেই কথা শুনে আর থেমে থাকতে পারিনি।
অনেকটা রিস্ক নিয়েই রেসকিউ করেছি। আপনাদের সাহায্য একান্ত প্রয়োজন।
ফোস্টার খরচ :৩০০০(ড্রেসিং মেডিসিন দেয়া সেখানেই হবে)
#ভেট+মেডিসিন আনুমানিক ১৫০০
#যাতায়াত ১২০০.

20/06/2026

মাঝেমধ্যে এদের ঝগড়া আর চিল্লানিতে রাত দুইটা তিনটা বাজে উঠে গিয়ে থামাইতে হয়।
মজার ব্যাপার হলো এরা কেউ কাউকে মারে না কিন্তু চিল্লায় বেশি 😂😂

20/06/2026
20/06/2026

ও হয়তো আমার শরীরের অন্য কুকুরের গন্ধ হতে বুঝতে পেরেছিল খাবার দিব, কিন্তু অটোরিকশাতে থাকার কারণে কিছুই দিতে পারিনি।
মাঝে মধ্যে ওদের ডাকে সাড়া দিতে না পারলে খুব কষ্ট লাগে।

 #আলহামদুলিল্লাহ  #ঢাকা_টু_চট্টগ্রাম  #বাচ্চাটিকে সুস্থতার সাথে পৌঁছে দিতে পেরেছি নতুন পরিবারের কাছে।  #আপনারা যারা দূরত...
18/06/2026

#আলহামদুলিল্লাহ
#ঢাকা_টু_চট্টগ্রাম
#বাচ্চাটিকে সুস্থতার সাথে পৌঁছে দিতে পেরেছি নতুন পরিবারের কাছে।

#আপনারা যারা দূরত্ব বেশি হওয়ার কারণে, কিংবা অফিসের কাজে ব্যস্ততার কারণে আদরের পোষ্য একখান থেকে অন্য স্থানে নিতে পারছেন না,
সময়মতো ভ্যাকসিন দিতে ক্লিনিকে যেতে পারছেন না, কিংবা ডাক্তারের চেক-আপে নিতে পারছেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Friends Pet Courier & Foster Care দীর্ঘ ছয় বছরের অভিজ্ঞতা নিয়ে আপনাদের পাশে আছে সব সময়।

13/06/2026

ইদানিংকালে অটোরিক্সায় এক্সিডেন্ট করে হারাচ্ছে অসংখ্য প্রাণ।।
শহরে যেন এই বাহনের নিয়ন্ত্রণ করতে কর্তৃপক্ষ ব্যর্থ।
অনিয়ন্ত্রিত গতির কারণে প্রাণীদের পাশাপাশি এজেন্টের কবলে পড়ে আহত হচ্ছে নবীন বৃদ্ধ সহ সকলেই।

11/06/2026

আমাদের আহ্লাদী বাচ্চা।
ওর চোখে অদ্ভূত মায়া।
আর মায়া ভরা দৃষ্টিতে যখন তাকায়।
অবাক হয়ে তাকিয়ে থাকি।

Address

Dhaka

Telephone

+8801846843174

Website

Alerts

Be the first to know and let us send you an email when Friends Pet Courier & Foster Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Friends Pet Courier & Foster Care:

Share

Category