ঢাকা চিড়িয়াখানা - Dhaka Zoo

ঢাকা চিড়িয়াখানা - Dhaka Zoo Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from ঢাকা চিড়িয়াখানা - Dhaka Zoo, Zoo, Dhaka zoo, Mirpur 2, Dhaka.

   #মাঙ্কিপক্স
21/05/2022

#মাঙ্কিপক্স

𝐍𝐄𝐖 𝐏𝐀𝐍𝐃𝐄𝐌𝐈𝐂 𝐃𝐈𝐒𝐄𝐀𝐒𝐄 : 𝐌𝐎𝐍𝐊𝐄𝐘𝐏𝐎𝐗

মাঙ্কিপক্স হল একটি বিরল রোগ যা মাঙ্কিপক্স ভাইরাস দ্বারা সৃষ্ট হয়। মাঙ্কিপক্স মধ্য ও পশ্চিম আফ্রিকা জুড়ে দেখা যায়, প্রায়ই গ্রীষ্মমন্ডলীয় রেইন ফরেস্টের কাছাকাছি অঞ্চল গুলোতে এর প্রভাব বেশি।

করোনা আতঙ্কের মধ্যেই আবার উদ্বেগ বাড়াচ্ছে মাঙ্কিপক্স। গত ৭ মে লন্ডনে প্রথম এক ব্যক্তির শরীরে মাঙ্কিপক্সের ভাইরাসের খোঁজ মেলে। এরই মধ্যে ভাইরাসটি পর্তুগাল, স্পেন, ইউরোপ ও আমেরিকার মতো কয়েকটি দেশেও ছড়িয়ে পড়েছে।

🔴 চিকেন পক্স নাকি মাঙ্কিপক্সে আক্রান্ত বুঝবেন যেভাবেঃ
মাঙ্কিপক্স সম্পর্কে অনেকেরই এখনো তেমন কোনো ধারণা নেই। ওখানকার চিকিৎসকরা বলছেন, এটি এক বিশেষ ধরনের বসন্ত রোগ। প্রাণীদেহের মাধ্যমে ভাইরাসটি ছড়ানোর ঝুঁকি সবচেয়ে বেশি। বিশেষ করে, ইঁদুরের মাধ্যমে এই ভাইরাস দ্রুত ছড়ায়।

🔴 কতটা সংক্রামক মাঙ্কিপক্স?
মাঙ্কিপক্সে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি। শ্বাসনালি, শরীরে তৈরি হওয়া কোনো ক্ষত, নাক কিংবা চোখের মাধ্যমেও অন্যের শরীরের প্রবেশ করতে পারে মাঙ্কিভাইরাস।
বিশেষজ্ঞরা প্রাথমিকভাবে এটাই ধারণা করেছিলেন। তবে সাম্প্রতিক রিপোর্ট বলছে, সঙ্গমের মাধ্যমেও একে অপরের শরীরে ছড়াতে পারে মাঙ্কিপক্সের ভাইরাস।

🔴 মাঙ্কিপক্স ভাইরাসের লক্ষণ কী কী?
একবার কোন ব্যাক্তি এ রোগে সংক্রমিত হলে তার ৪ দিন পরে লক্ষণগুলি বিকাশ শুরু করে।

১. কাঁপুনি দিয়ে জ্বর
২. বমি বমি ভাব বমি
৩. নিঃশ্বাসের দুর্বলতা
৪. মাথা যন্ত্রণা,
৫. শরীরের মাংশ পেশিতে ব্যথা,
৬. শরীরের বিভিন্ন লসিকা গ্রন্থি (লিম্ফনোড) ফুলে ওঠে
৭. ফুসকুড়ি, প্রধানত মুখ, বুকে শরীরের অন্যান্য অংশে
৮. স্কিন বাম্প হওয়া বা ফোলা
৯. তরল ভরা পুস্টুলস
১০. স্কিনে প্যাপিউলস বা ফোস্কা হওয়া
১১. ভূত্বক গঠন,

ধীরে ধীরে সেই ক্ষত আরও গভীর হয়ে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। গুটি বা জলবসন্তের সঙ্গে মাঙ্কিপক্সের উপসর্গে মিল আছে বলে অনেকেই প্রাথমিক পর্যায়ে এই রোগকে বসন্ত বা চিকেন পক্স বলে ভুল করছেন

🔴 চিকেন পক্স ও মাঙ্কিপক্সের মধ্যে পার্থক্য কোথায়?
মাঙ্কিপক্সকে অনেকেই চিকেন পক্স বলে ভুল করছেন। চিকেন পক্সের মতো মাঙ্কিপক্সের ক্ষেত্রেও শরীরে ছোট ছোট ফুসকুড়ি দেখা দিচ্ছে।
চিকেন পক্সের ক্ষেত্রে শরীরে লালচে রঙের ঘামাচি বা ব়্যাশের মতো গুটি গুটি বের হবে। মাঙ্কিপক্সের ক্ষেত্রেও এমনটি ঘটে। শরীরে ব্যথা, কাপুনি দিয়ে জ্বর ইত্যাদি লক্ষণে চিকেন পক্সের সঙ্গে মাঙ্কিপক্সের মিল আছে।
চিকেন পক্সের ভাইরাস শরীরে প্রবেশ করার ৫-৭ দিনের মধ্যে শরীরে ফুসকুঁড়ির সৃষ্টি করে। সেটা ধীরে ধীরে জলভরা ফোস্কার মতো আকার নেয়। পরে ফোস্কার ভিতরের রস ঘন হয়ে পুঁজের মতো হয়। ৭-১০ দিন পর থেকে তা শুকোতে থাকে।

অন্যদিকে মাঙ্কিপক্সের ইনকিউবেশন পিরিয়ড ৫-২১ দিন পর্যন্ত হতে পারে। জ্বর দেখা দেওয়ার ১-৩ দিনের মধ্যে (কখনো কখনো আরও বেশি) রোগীর একটি ফুসকুড়ি তৈরি হয়। যা প্রায়শই মুখে শুরু হয়, তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। মাঙ্কিপক্সে আক্রান্ত হলে তা সারতে ২-৪ সপ্তাহ লাগতে পারে।

তরলযুক্ত এই ফুসকুড়িগুলো পরে ত্বকের দাগেরও সৃষ্টি করছে। উপসর্গগত সাদৃশ্য থাকলেও চিকেন পক্স ও মাঙ্কিপক্সের লক্ষণগুলোর মধ্যে প্রধান পার্থক্য হলো, মাঙ্কিপক্সের কারণে লিম্ফ নোডগুলো ফুলে যায় (লিম্ফ্যাডেনোপ্যাথি)। তবে গুটিবসন্ত বা চিকেন পক্স হলে আবার এ সমস্যা হয় না।

লিম্ফনোড হলো একটি ডিম্বাশয় বা কিডনি আকৃতির অঙ্গ। এটি লসিকাতন্ত্রের ও অভিযোজিত রোগপ্রতিরোধ ব্যবস্থাপনার একটি অঙ্গ। লিম্ফনোডগুলো সারা শরীর জুড়ে বিস্তৃতভাবে উপস্থিত থাকে। মাঙ্কিপক্সের ভাইরাস শরীরে ঢুকলে লিম্ফনোডগুলো ফুলে ওঠে।
এলোপ্যাথিতে চিকেন পক্সের মতো রোগের প্রতিকার থাকলেও এই বিরল রোগ নিরাময়ের এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট চিকিৎসাপদ্ধতি নেই বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আফ্রিকায় মাঙ্কিপক্সে আক্রান্ত ১০ জনের মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

🔴 হোমিওপ্যাথিক চিকিৎসাঃ
হোমিওপ্যাথিতে রোগীর লক্ষণভিত্তিক চিকিৎসার কারণে যেকোন রোগেরই সুন্দর স্থায়ী চিকিৎসা রয়েছে।

লক্ষণ সাদৃশ্যে হোমিওপ্যাথিক মেডিসিনঃ Rhustox, Sarracenia purpurea, Variolinum, Vaccininum, Malandrinum, Pulsatilla, Antim crud, Sulphur, Thuja, etc.

লেখকঃ
Dr-Bipul Chowdhury
Lecturer, Chandpur Homoeopathic Medical College & Hospital.
Sr. Consultant : CHOWDHURY HOMOEO MEDICAL CENTER

একজন ফ্যানের পাঠানো ছবি।।এটি বিদেশের কোন চিড়িয়াখানা নয়। এটি আমাদের বাংলাদেশেরই চিড়িয়াখানা। ঠিকই ধরেছেন এটি আমাদের জাতীয়...
12/02/2021

একজন ফ্যানের পাঠানো ছবি।।

এটি বিদেশের কোন চিড়িয়াখানা নয়। এটি আমাদের বাংলাদেশেরই চিড়িয়াখানা। ঠিকই ধরেছেন এটি আমাদের জাতীয় চিড়িয়াখানা, মিরপুরে অবস্থিত।

নিউজটি ডেস্কঃ এটি বিদেশের কোন চিড়িয়াখানা নয়। এটি আমাদের বাংলাদেশেরই চিড়িয়াখানা। ঠিকই ধরেছেন এটি আমাদের জাতীয় .....

-Bangladesh Rabbit Group থেকে নেওয়া।আপনারা সবাই নিশ্চই জানেন যে মিরপুর চিড়িয়াখানায় জীবিত খরগোশ দেয়া হচ্ছে সাপের খাঁচ...
01/02/2021

-Bangladesh Rabbit Group থেকে নেওয়া।

আপনারা সবাই নিশ্চই জানেন যে মিরপুর চিড়িয়াখানায় জীবিত খরগোশ দেয়া হচ্ছে সাপের খাঁচায়।

প্রকৃতিতে সাপ যখন একটা খরগোশকে খায়, তার আগে খরগোশ দিনের পর দিন সাফার করেনা।

কিন্তু চিড়িয়াখানা এমনিতেই একটা অপ্রাকৃতিক স্থান। সেখানে একটা সাপের খাঁচার মধ্যে খরগোশকে ঢুকালে কি কি হয় তা আমি এই বাবু টা কে দিয়ে বুঝাচ্ছি।

ফটো তে যেই বাবু টা কে দেখছেন, তাকে সাপের খাঁচায় ঢুকানো হয়েছে ৩ দিন আগে। যেহেতু সে সাপের খাবার, সেহেতু কোনো খাবার দেওয়া হয়নি তাকে। এই ঠান্ডায়, সে পালিয়ে পালিয়ে গত ৩ দিন ধরে বেচেঁ আছে। গতকাল Nefer T**i আর মৌমিতা জামান গেছে ওকে নিয়ে আসতে। দেয়নি। ও তখনও বেচেঁ ছিল, পালিয়ে পালিয়ে। অনেক হাচি দিচ্ছিল ঠান্ডায়, আর প্রচন্ড ক্ষুধার্ত ছিল।

আমি ওখানকার প্রধান ডা: আবদুল লতিফ সাহেবের সাথে অনেকক্ষণ কথা বললাম। সে বলল তাদের পরবর্তী কমিটি মিটিংয়ে তারা এই প্রসঙ্গে কথা বলে দেখবে। তখন বললাম, চাচা, আপনি তাহলে এই বাচ্চাটা কে নিতে দেন। ও তো ৩ দিন না খাওয়া, সাপ ওকে না খেলে, ও ক্ষুধায় মারা যাচ্ছে। এত বড় টর্চার কোনো প্রাণীকে করার অধিকার আল্লাহ আমাদের দেননাই।

তারপরেও কোনোভাবেই উনি দিলেন না। আপুরা সন্ধ্যা পর্যন্ত দাড়িয়ে রইলো বাচ্চাটার পাশে, ইকটু ঘাস দেয়ায় ও প্রচন্ড ক্ষুধা নিয়ে খাওয়া শুরু করলো, কিন্তু সাপ চলে আসায় কাছে, আর খাবার দেয়া সম্ভব হয়নি। আমি আজ এই পোস্ট টা লিখছি দুপুর ১২ টা বেজে। হয়তো এখনো বেচে আছে বাচ্চাটা, হয়তো ক্ষুধায় মারা গেছে, হয়তো সাপ ওকে খেয়ে ফেলেছে।

এখন কথা হলো, বাইরের দেশে এভাবে জীবিত প্রাণী সাপের খাঁচায় দেয়া এজন্যেই আইনত নিষিদ্ধ। আর প্রাণীকে টর্চার করা তো আমাদের দেশেও নামে মাত্র নিষিদ্ধ। কিন্তু ঠিক এই জিনিষ নিয়ে কেউ পেরে উঠছে না নানান কারণে।

আমি কালকে যাচ্ছি ওখানে (আজকে চিড়িয়াখানা বন্ধ তাই)। আপনারা আমার সাথে আসবেন কি? আমি খুব খুশি হব আসলে। অন্তত মানুষ যে প্রাণীর জন্য উঠে দাড়াতে পারে, এই জিনিসটা তো দেখানো দরকার।
আমাদের পরবর্তী জেনারেশন আমাদের জিজ্ঞেস করবে, "মা, বাবা, তোমরা কোথায় ছিলে যখন এরকম ঘটনা ঘটছিল?" আমি চাই আমরা তাদের চোখের দিকে তাকিয়ে উত্তর দিতে পারি, যে বাবা, চেষ্টা করেছি। হারলাম, বা জিতলাম, আমি বসে ছিলাম না।

**নির্বুদ্ধি মানুষের জন্য:
(সমগ্র ব্রিটেনে, আমেরিকা তে চিড়িয়াখানায় সাপের লাইভ ফিডিং নিষিদ্ধ হয়েছে আরো ১০০ বছর আগে। তাই, যেই নির্বুদ্ধি মানুষজন এই পোস্টে কমেন্ট করতে আসবেন "সাপের জীবিত প্রাণী দরকার", তাদের জন্য আমি কমেন্টে সেই law এর লিঙ্ক দিয়ে দিচ্ছি। হালকা পাতলা গুগল করলেই এসব লিঙ্ক পাওয়া যায়। হাহা।

সাপের caregiver লম্বা লাঠির মাথায় meat নিয়ে নাড়ায় অনেকসময় মুভমেন্ট বুঝানোর জন্য, যদি কোনো সাপ খাবার খুঁজে না পায়। কিন্তু অল্প ট্রেইন করলেই এটারও আর দরকার হয়না।)

-- লিখা হুবহু কপি করে দেওয়া হয়েছে।
-- ছবিও কপি করা।

17/11/2020

করোনাভাইরাসের থাবা এবার পরেছে বাঘের উপর। আমেরিকার একটি চিড়িয়াখানায় এই ঘটনাটির দেখা মিলেছে। চার বছরের একটি বাঘি.....

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না১. আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কো...
02/04/2020

করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তি ভাইরাস ছড়ায়না

১. আজকের দিন পর্যন্ত এটা প্রমাণিত হয়নি যে , মৃত ব্যক্তির কাছ হতে অন্য কোন ব্যক্তির দেহে ভাইরাসটি ছড়িয়েছে

২. মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী জানাজা ,দাফন বা সৎকার করা যাবে

৩. মৃতদেহ পরিবহনের জন্য আলাদা বিশেষ কোন পরিবহনের দরকার নেই

৪. মৃতদেহের গায়ে কোন প্রকার ক্যামিকেল ছিটানোর ও দরকার নেই

৫. মৃতদেহ যিনি গোসল করাবেন তিনি একটি মাস্ক , একজোড়া গ্লাভস এবং একটি ডিসপোজেবল গাউন পরিধান করবেন

৬. মৃতদেহের কাছে যেতে পারবেন তবে স্পর্শ করা যাবেনা আর যদি কোন কারণে টচ্ হয়ে যায় তাহলে সাবান পানি দিয়ে হাত ধুয়ে ফেলবেন

৭. কবর দেওয়ার ক্ষেত্রেও বিশেষ কোন সতর্কতা নেই
আসুন মৃতব্যক্তিদের সম্মান দিই। আতংকিত না হই। করোনা ভাইরাসে যারা মারা যাচ্ছেন তারাতো আমাদেরই কেউ। শেষ বিদায়টুকু সম্মানের সাথে নির্বিগ্নে দিন।

#রেফারেন্স: ২৪ মার্চ ২০২০ বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে প্রকাশিত Infection Prevention and Control for the safe management of a dead body in the context of COVID-19

Address

Dhaka Zoo, Mirpur 2
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when ঢাকা চিড়িয়াখানা - Dhaka Zoo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category