Snow Cat Hotel

Snow Cat Hotel Foster Home
Hotel
Sitter
(1)

22/02/2026

Urgent Adoption post ❗

মানুষ কতটা বিবেকহীন হলে একটা ক্লিনিকে'র সামনে বাচ্চা গুলাকে ফেলে যেতে পারে😢😢
বাচ্চা গুলার দ্রুত ভালো ঘর প্রয়োজন।

৫ টা বাচ্চা একসাথেও নিতে পারেন, অথবা ১ টা করেও নিতে পারেন। খাবার নিজেই খেতে পারে আলহামদুলিল্লাহ।
নিতে আগ্রহী হলে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন,এবং পোস্টটি বেশি বেশি শেয়ার করুন।হয়তো আপনার একটি শেয়ার করার কারণে বাচ্চা গুলার নিরাপদ একটি আশ্রয় হতে পারে।

01641-185771

রমাদান যেনো আমাদেরকে আল্লাহর আদেশ মেনে সকল কাজ করার তৌফিক দান করেন,আমিন🤲বাক-শক্তিহীন পশুকে আহার করানোও নেকি অর্জন করার ম...
18/02/2026

রমাদান যেনো আমাদেরকে আল্লাহর আদেশ মেনে সকল কাজ করার তৌফিক দান করেন,আমিন🤲

বাক-শক্তিহীন পশুকে আহার করানোও নেকি অর্জন করার মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত ❤️

18/02/2026
15/02/2026

সকাল - বিকাল জানালার পাশে বসে পাখি দেখা'র আনন্দই অন্যরকম❤️🦜🦜🦜

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এক প্রতিদিনকার বিষয় এখন মানুষের নজর কাড়ছে। কালার এলাকায় বসবাস করেন ৬৯ বছর বয়সী ইহসান মুহসিন। ...
29/01/2026

ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এক প্রতিদিনকার বিষয় এখন মানুষের নজর কাড়ছে। কালার এলাকায় বসবাস করেন ৬৯ বছর বয়সী ইহসান মুহসিন। প্রচণ্ড গরমের প্রতিটি দিনে তার রুটিন প্রায় একই থাকে।

ভোরে তিনি ঘর থেকে বের হন। হাতে থাকে পানিভরা প্লাস্টিকের বোতল। সন্ধ্যায় আবার বের হন একইভাবে। ধীরে ধীরে হেঁটে তিনি পাড়ি দেন শুষ্ক, ফাঁকা প্রান্তর। পথে পথে থামেন প্রায় ১৭টি পানি রাখার জায়গায়, যেগুলো তিনি নিজেই তৈরি করেছেন পাখি ও বন্য প্রাণীদের জন্য।

প্রায় দুই বছর ধরে, গ্রীষ্ম এলেই তিনি এই কাজ করেন। এই সময় বৃষ্টি প্রায় বন্ধ হয়ে যায়। নদী ও কূপের পানি নেমে যায়। মরুভূমির জীবন আরও কঠিন হয়ে ওঠে।

তার এই নিয়মিত চেষ্টার কারণে ঘুঘু, চড়ুই, খরগোশসহ নানা প্রাণী এখন এসব পানির জায়গা চিনে ফেলেছে। অনেক সময় তারা কাছেই বসে থাকে। যেন জানে, ইহসান আসবেন। সঙ্গে আনবেন ঠান্ডা পানি।

এই কাজের পেছনে কোনো দাতব্য সংস্থা নেই। নেই কোনো দল। নেই ক্যামেরা বা প্রচার। তিনি শুধু ঘরে বোতল ভরেন, রোদে হাঁটেন, আর দূরে দাঁড়িয়ে থাকেন। প্রাণীরা এসে পানি পান করে।

ইহসান বলেন, তিনি প্রতিদিনই বের হন। গরম যতই হোক। শরীর যতই ক্লান্ত থাকুক।

হানাহানি আর অমানুষে ভরপুর এই পৃথিবীতে ইহসানের মতো মানুষদের এমন কাজগুলোই যেন মনুষ্যত্বের প্রতি, মানবজাতির প্রতি বিশ্বাস টিকিয়ে রাখে।

ছবি ও লেখাঃ ইতিহাসের গল্প

এরা সোনার মানুষ🌹🌹

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং CARE DU-এর সহযোগিতায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহ...
20/01/2026

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর উদ্যোগে এবং CARE DU-এর সহযোগিতায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহায়তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে "পেট কার্নিভাল"।

শিক্ষার্থী ও তাদের পোষা প্রাণীর পাশাপাশি ক্যাম্পাসে থাকা অন্যান্য প্রাণীদের চিকিৎসা, যত্ন, প্রাণীকল্যাণে সচেতনতা বৃদ্ধি ও সামগ্রিক ওয়েলফেয়ার নিশ্চিতকরনে এই কার্নিভাল আয়োজিত হচ্ছে।

কার্নিভালে শিক্ষার্থীরা তাঁদের পোষা প্রাণী নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আয়োজনে থাকবে ফ্রি ট্রিটমেন্ট ও ভ্যাকসিন, র‍্যাম্প ওয়াক, মজার গেমসের পাশাপাশি প্রাণীর যত্ন, আচরণ ও প্রশিক্ষণ বিষয়ক শিক্ষামূলক সেশন।

🔥 কার্নিভালে ফ্রি সেবা সমূহ:
– ভেটেরিনারি চিকিৎসা ও পরামর্শ
– ভ্যাকসিনেশন
– পুষ্টিকর পেট ফুড
– পেটদের জন্য বিশেষ উপহার
– ইভেন্ট টি-শার্ট
– স্ন্যাকস

🔥 কার্নিভালের বিশেষ আয়োজন:
– পেট র‍্যাম্প ওয়াক
– মজার গেমস
– এনিম্যাল বিহেভিয়ার বিষয়ে এক্সপার্ট সেশন
– পেট কেয়ার বিষয়ক প্রশিক্ষণ

ফ্রি সেবাগুলো পেতে আগ্রহীদের রেজিস্ট্রেশন করা ও কার্নিভালে পেট নিয়ে আসা আবশ্যক। রেজিস্ট্রেশন লিংক কমেন্টে দেওয়া আছে।

এখানে  আমার শাশুড়ীকে কবর দিয়েছি। মাঝে মধ্যেই আমি  যাই। আজকেও গিয়েছি। কিছুক্ষন থেকে  একটু দোয়া করে চলে যাই একটা কাজে। কবর...
02/12/2025

এখানে আমার শাশুড়ীকে কবর দিয়েছি। মাঝে মধ্যেই আমি যাই। আজকেও গিয়েছি। কিছুক্ষন থেকে একটু দোয়া করে চলে যাই একটা কাজে। কবরস্থান আমার বাসার কাছে ।

আমি যখন যাই তখন দেখি মার কবরের থেকে একটু দূরে একটা নতুন কবরের উপর এই বিড়ালটা বসে ছিলো । আমি কাজ সেরে আসার সময় ও দেখি সেই একই কবরে বিড়ালটা বসে আছে।

একজন কবরগুলো পরিস্কার করছিলো। তাকে আমি জিজ্ঞেস করলাম বিড়ালটা এখানে কেন । উনি বললো গত পরশু এই কবর দেওয়া হয়েছে তখন থেকেই বিড়ালটা এখানে। এই কবরে একজন ভদ্র মহিলার। তিনি বিড়ালটিকে পালতেন।

যখন ওখানে কবর দেওয়া হয় তখন থেকেই বিড়ালটি এখানে । বাসার থেকে এসে নিয়ে গেলে নাকি বিড়ালটি আবার চলে আসে। আহারে মায়া। একটা পশু তার মায়া ছাড়তে পারিনি। আর আমরা মানুষেরাও জীবন্ত মানুষের মায়া ও ছেড়ে দিই।
(কালেক্টেড)

23/11/2025

দৌড়াবেন না, আশ্রয় নিন! (৫ম তলা বা তার উপরে) 🛑
উঁচু ভবনে (৫ম, ৬ষ্ঠ, ৭ম তলা বা তার উপরে) থাকলে, বের হওয়ার চেষ্টা করা সবচেয়ে বড় ভুল। বাস্তবতা হলো, নিচের তলা ভেঙে পড়ার আগেই আপনি সিঁড়িতে বিশৃঙ্খলা, ধাক্কাধাক্কি এবং অন্ধকারে আটকা পড়বেন।

ভয়ঙ্কর সত্য: ৯০% মানুষ সিঁড়িতেই মারা যায় বা গুরুতর আহত হয়। ভূমিকম্প শুরু হলে সিঁড়ি বা বারান্দা অত্যন্ত বিপজ্জনক!

দ্রুত আশ্রয় নিন (Drop—Cover—Hold On):

বিছানায় থাকলে: শক্তভাবে খাটের নিচে ঢুকে পড়ুন।

অন্যান্য কক্ষে থাকলে: মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিন।

আশ্রয় না পেলে: শক্তিশালী দেয়ালের কোণে শরীর গুটিয়ে বসে মাথা ও ঘাড় ঢেকে রাখুন।

মাথা সুরক্ষিত রাখুন: বাথরুমের বালতি উল্টো করে, হেলমেট, ঝুড়ি বা শক্ত ব্যাগ যা পাবেন, তা দিয়ে মাথা ঢেকে রাখুন।

বারান্দা এড়িয়ে চলুন: রেলিং বা স্লাব ভেঙে পড়তে পারে।

২. সৌভাগ্যবানদের জন্য কৌশল (১ম ও ২য় তলা) 🚪

আপনি যদি ১ম বা ২য় তলায় থাকেন, তবে আপনার হাতে বের হওয়ার সুযোগ আছে। এই সুযোগ কাজে লাগাতে হবে দ্রুততার সাথে।

দরজা খোলা রাখুন: কম্পন শুরু হওয়ার সাথে সাথে দরজা খুলে দিন (জ্যাম হওয়া এড়াতে)।

তাৎক্ষণিক নির্গমন: ১৫-২০ সেকেন্ডের মধ্যে সিঁড়ি দিয়ে নিচে নেমে রাস্তায় চলে আসুন।

দূরত্ব বজায় রাখুন: রাস্তায় এসে কখনো বিল্ডিং-এর গা ঘেঁষে দাঁড়াবেন না। ভেঙে পড়া রোধে ভবন থেকে কমপক্ষে ১০০ ফুট দূরে সরে যান এবং খোলা মাঠে চলে যান।

৩. ধ্বংসস্তূপের নিচে আটকে গেলে করণীয় (Think Fast!) 🗣️

আটকে পড়লে শান্ত থাকা এবং সঠিক সংকেত দেওয়া আপনার জীবন বাঁচাতে পারে।

চিৎকার করবেন না: চিৎকার করলে ধুলো ফুসফুসে ঢুকতে পারে এবং গলা দ্রুত শুকিয়ে যাবে।

সংকেত ব্যবহার করুন:

হুইসেল থাকলে একটানা বাজান।

না থাকলে, আন্তর্জাতিক রেসকিউ সিগন্যাল হিসেবে দেয়ালে বা শক্ত পাইপে তিনবার টোকা দিন।

সংরক্ষণ করুন: মোবাইল টর্চ অন করে রাখুন। কথা বলবেন না, ব্যাটারি বাঁচান।

নিরাপত্তা: মুখে কাপড় চেপে ধরুন যাতে ধুলো শ্বাসযন্ত্রে প্রবেশ না করে।

৪. দৈনন্দিন প্রস্তুতি (আজ থেকেই শুরু করুন) 🛠️

ঘুমের প্রস্তুতি: বিছানার পাশে একজোড়া জুতা, একটি হেলমেট এবং একটি হুইসেল রাখুন।

ভারী আসবাব: ভারী আলমারি, ফ্রিজ, এবং টিভি এমন জায়গায় রাখুন যাতে পড়ে গিয়ে আঘাত না করতে পারে। পারলে দেওয়ালের সাথে বেঁধে রাখুন।

গ্যাস সিলিন্ডার: চেইন বা ফিতা দিয়ে মজবুতভাবে বেঁধে রাখুন।

নির্গমন: দরজা যেন কখনও অটো-লক না হয়। জরুরি চাবি সবসময় কাছাকাছি রাখুন।

৫. শেষ বার্তা ও মানসিক শক্তি 🙏

এই ঘনবসতিপূর্ণ শহরে, যেখানে ৫ থেকে ৭ তলার অ্যাপার্টমেন্টই প্রধান আবাসন, সেখানে সচেতনতা জীবনের সবচেয়ে বড় রক্ষাকবচ।

আমার সিদ্ধান্ত: "আমি ৪র্থ তলার উপরে—তাই আমি দৌড়াবো না, শুধু টেবিল বা বিছানার নিচে ঢুকবো। আমি যদি ১ম-২য় তলায় থাকি—প্রথম ২০ সেকেন্ডে বের হয়ে যাবো।"

প্রকৃতির কাছে আত্মসমর্পণ: জীবন কখনও কখনও কঠিনভাবে মনে করিয়ে দেয়—প্রকৃতি কত শক্তিশালী, আর মানুষ কত সহজেই ভেঙে যেতে পারে। দুর্যোগে মানুষের কিছু করার থাকে না, কিন্তু একটু সচেতনতা, একটু প্রস্তুতি—এটাই আমাদের শক্তি।

জীবন মানে শুধু শ্বাস নেওয়া না, জীবন মানে সচেতন থাকা, আর প্রতিটি মুহূর্তকে সম্মান করা, যেন এটা শেষ সুযোগ।

আপনার শেষ কথাটিই আমাদের প্রেরণা: জীবন অনিশ্চিত, কিন্তু কৃতজ্ঞতা নিশ্চিত। যা আছে, যতটুকু আছে—সেটাই আমাদের শক্তি।







এটা কবের ঘটনা???বেশকিছু দিন ধরেই আড়ং এখন তাদের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছে — দাবি করা হচ্ছে, এই অর্থ দিয়ে তার...
03/11/2025

এটা কবের ঘটনা???

বেশকিছু দিন ধরেই আড়ং এখন তাদের শপিং ব্যাগের জন্য অতিরিক্ত টাকা নিচ্ছে — দাবি করা হচ্ছে, এই অর্থ দিয়ে তারা গাছ লাগাবে।
নিঃসন্দেহে এটি পরিবেশের জন্য একটি প্রশংসনীয় উদ্যোগ। 🌱

কিন্তু ঠিক দুইদিন আগেই, ব্র্যাক ক্যাম্পাসে ঘটে গেছে এক মর্মান্তিক ঘটনা, যা এখনো অনেকের মনে গভীর দাগ রেখে গেছে।

ব্র্যাক প্রাঙ্গণে কিছু বিড়াল আশ্রয় নিয়েছিল, যাদের প্রায় সব শিক্ষার্থীই ভালোবাসা ও স্নেহে আগলে রেখেছিল। 🐾
কিন্তু দুঃখজনকভাবে, কিছু অহংকারী ও অসহিষ্ণু শিক্ষার্থী বিড়ালগুলোকে পছন্দ করত না। তাদের অযৌক্তিক অভিযোগের পর, কোনো পূর্ব নোটিশ ছাড়াই,
একটি নির্মম সিদ্ধান্ত নেওয়া হয়—
বিড়ালগুলোকে একে একে হ/* ত্যা করা হয়।

র/* ক্তে ভেজা সেই বিড়ালগুলোর চোখে ছিল কান্না,
ছিল ভয় আর অসহায়তা...যে দৃশ্যটি নিচের ছবিটিতে দেখা যাচ্ছে।
যে দৃশ্যটি দেখছেন এখন সবাই,
এই দৃশ্যটি সারাজীবন হৃদয়ে এক অমোচনীয় দাগ হয়ে থাকবে। 💔

প্রশ্ন রয়ে যায়—
১)যেখানে গাছ লাগানোর নামে টাকা নেওয়া হয়,
সেখানেই কি জীবনের প্রতি এতটা নির্মম হওয়া যায়?
২)তারা কি পারতেন না নোটিশ দিয়ে বিড়ালগুলোকে
অন্য কোথাও ছড়িয়ে নিতে?
আমরা কি কখনও এই অন্যায়ের বিচার পাবো?
Pic Collected

আপনি শখ করে হোক বা দায়িত্ব নিয়ে বিড়াল পালছেন।কিন্তু হঠাৎ আপনার মৃত্যু হলো।কার হায়াত কতদিন এটাতো নিদিষ্ট করে বলা যায় না। ...
31/10/2025

আপনি শখ করে হোক বা দায়িত্ব নিয়ে বিড়াল পালছেন।কিন্তু হঠাৎ আপনার মৃত্যু হলো।কার হায়াত কতদিন এটাতো নিদিষ্ট করে বলা যায় না।
তখন আপনার প্রিয় বিড়ালটিকে আপনার পরিবার বাসায় আর রাখবে না সিদ্ধান্ত নিলো।একে তো সে তার নিজের কাছের জনকে হারালো সাথে এতোদিনের একমাত্র আশ্রয়।
আপনার পরিবারের সদস্যর মৃত্যুতে কখনো তার প্রিয় পোষ্যকে বাড়ি ছাড়া করবেন না🙏যতদিন বাঁচে স্মৃতি হিসেবে রেখে দিন🥲
লেখা সংগৃহীত।

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজ...
20/10/2025

জলাতঙ্ক (র‍্যাবিস) রোগে আক্রান্ত হয়ে পরাপারে চলে গেলেন কাজী মনিরুজ্জামান মান্না (৩৪)। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার বাসা ঝালকাঠি শহরের বাকলাই ফাঁড়িতে। বিকাশের ঝালকাঠি ব্রাঞ্চে সুপারভাইজার কাজ করতেন। মাসখানেক আগে সন্ধ্যায় নিজ এলাকায় একটি বিড়ালকে আদর করছিলেন। বিড়ালটি হঠাৎ তাকে কামড় দেয়। এসময় আশপাশ থেকে মানুষ এসে তার হাত থেকে বিড়ালটিকে ছাড়িয়ে দেয়। অনেকে চিকিৎসকের পরামর্শ নিতে বলেন তাকে। তবে পরে দেখবেন বলে বিষয়টিকে হালকা ভাবে নেন মান্না। কয়েকদিন আগে অফিসে বসে অবস্থা শঙ্কাপূর্ণ হলে চিকিৎসকের কাছে যান৷ এসময় এ রোগের চিকিৎসা নেই বলে জানান ডাক্তার।

👉👉 আমাদের সচেতন হতে হবে। বিড়াল ও নিজেকে অবশ্যই টিকা নিতে হবে।।

সোর্স লিংক কমেন্টে দেয়া হলো।

©️collected ✅

Address

Bashundhara R/A
Dhaka
1229

Telephone

+8801641185771

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snow Cat Hotel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category