Fiona Diary

Fiona Diary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fiona Diary, Dhaka.

26/05/2026

আজ ফজর নামাজের পর থেকে আগামী ৩০ তারিখ আসর নামাজ পর্যন্ত প্রতি ফরজ নামাজের সালাম ফেরানোর পরপরই এই তাকবিরটি অন্তত ১ বার বলা ওয়াজিব। নারী পুরুষ সবার জন্যে৷

"আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ"

26/05/2026

َبَّيْكَ اللَّهُمَّ لَبَّيْكَ، لَبَّيْكَ لَا شَرِيكَ لَكَ لَبَّيْكَ، إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ، لَا شَرِيكَ لَكَ

উচ্চারণ:
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্-নি’মাতা লাকা ওয়াল মুল্ক, লা শারীকা লাক।

অর্থ:
“হে আল্লাহ! আমি আপনার ডাকে হাজির, আমি হাজির। আপনার কোনো শরীক নেই, আমি হাজির। নিশ্চয়ই সকল প্রশংসা, সকল নিয়ামত এবং সমস্ত রাজত্ব আপনারই। আপনার কোনো শরীক নেই।”

25/05/2026

"দু একটা দু"আ কবুল না হওয়ায় এতো অভিযোগ করছো ?
তুমি নিজেও তো আল্লাহর কতো "হাইয়্যা আ'লাল ফালাহ"এর জবাব দাও নি!"

স্বামী বা স্ত্রীর কাছে ফেসবুক বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে চায় না, ইনবক্স দেখতে দিতে চায় না অনেকেই।‌ কেউ কেউ এক ধা...
23/05/2026

স্বামী বা স্ত্রীর কাছে ফেসবুক বা ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দিতে চায় না, ইনবক্স দেখতে দিতে চায় না অনেকেই।‌ কেউ কেউ এক ধাপ এগিয়ে গিয়ে ফোনও ধরতে দিতে চায় না। এটা নাকি প্রাইভেসির লঙ্ঘন। আবার অনেক সময় স্বামী বা স্ত্রী পাসওয়ার্ড চাইলে বা ইনবক্স দেখতে চাইলেই তেজ দেখিয়ে বলে, "তুমি কি আমাকে সন্দেহ করো? ছোটলোকি করো কেন?" ঝগড়ার সূত্রপাত ঘটে তখন।

কিন্তু আমার কথা হচ্ছে এইটা কোন দিক থেকে ছোটলোকি? আপনি কি করতেছেন না করতেছেন এইটা আপনার পার্টনার জানতে পারবে না? রাতে একসাথে ঘুমাচ্ছেন যার সাথে তার সঙ্গে আবার প্রাইভেসি কোত্থেকে আসে? তার সঙ্গে তো আপনার সম্পর্ক থাকবে খোলা বইয়ের মতো। কিসের আবার প্রাইভেসি?

যারা এই ধরনের প্রাইভেসি চায় তারা আসলে ঝামেলা যুক্ত। এদের ফেসবুকে ইন্সটাগ্রামে বিভিন্নজনের সঙ্গে রসালো সম্পর্ক থাকার সম্ভাবনা ৯৫%। আর নয়তো ফেসবুক ইন্সটাগ্রামের পাসওয়ার্ড দিতে এতো তাল বাহানার প্রশ্নই আসে না। তাই আপনার পার্টনার যদি পাসওয়ার্ড দিতে তাল বাহানা করে তবে সতর্ক হোন। ডাল মে কুচ কালা হ্যায়!
©

22/05/2026

শুক্রবার দোয়া কবুলের আরেকটি বিশেষ দিন। এই দিনে আমাদের সকলের দোয়া আল্লাহ কবুল করে নিক এই দোয়াই করি ❤️‍🩹

21/05/2026

এত চিন্তা করো না,
জীবন যিনি দিয়েছেন তিনিই কিছু না কিছু ভেবে রেখেছেন, খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই, ইনশা'আল্লাহ.!'🤍🤲

19/05/2026

"And soon, Allah Will give you something which will make you happy."
(Qur'an 93:5)

12/05/2026

গত কয়েক বছর আগে একটা গন্ধরাজ ফুলের গাছ টবে বসিয়েছিলাম। যখন এনেছিলাম, তখনও কুঁড়িগুলো ফুটবার আগেই ঝরে পড়ত। তবুও হাল ছাড়িনি...
01/05/2026

গত কয়েক বছর আগে একটা গন্ধরাজ ফুলের গাছ টবে বসিয়েছিলাম। যখন এনেছিলাম, তখনও কুঁড়িগুলো ফুটবার আগেই ঝরে পড়ত। তবুও হাল ছাড়িনি—ভালোবাসা আর যত্ন দিয়ে গাছটাকে বড় করেছি। নিয়ম করে পানি দিয়েছি, সার দিয়েছি, যতটা সম্ভব যত্ন নিয়েছি। কিন্তু তবুও গাছটা কখনোই ফুল দিল না শুধু বেড়েই যাচ্ছিল সবুজ হচ্ছিল।
গত কয়েকদিন ধরে লক্ষ্য করছিলাম, গাছটা কেমন যেনো নিস্তেজ হয়ে যাচ্ছে। আজ হঠাৎ দেখি, টবের মাটি ভর্তি অসংখ্য পিঁপড়া। যেন পুরোটা দখল করে নিয়েছে তারা। তখন মনে হলো—যে গাছটাকে এতদিন ধরে নিজের মতো করে আগলে রেখেছি, সে-ই আমার অজান্তে অন্য কিছুকে জায়গা দিয়ে দিয়েছে নিজের ভেতরে টেরই পেলাম না। তাই আর কিছু না ভেবে, কোনো অভিযোগ বা প্রত্যাশা না রেখে, আজ তাকে মুক্তি দিয়ে বাইরে রেখে এলাম। হয়তো সেখানে সে ভালো থাকবে মুক্ত আকাশের নিচে প্রকৃতির নিয়মে।

হঠাৎ মনে হলো আসলে, মানুষের সম্পর্কও কখনো কখনো এমনই হয়। যত্ন, ভালোবাসা, সময়—সবকিছু দেওয়ার পরও কখনো কখনো অন্য কেউ এসে জায়গা করে নেয় মনে। ধীরে ধীরে বদলে যায় অনুভূতি, পুরোনো সম্পর্ক হয়ে যায় একঘেয়ে, ভারী। তখন হয়তো ধরে রাখার চেয়ে ছেড়ে দেওয়াটাই ভালো—নিজের জন্যও, তার জন্যও। 🙂

01/05/2026

পুরনো হয়ে গেলে সব কিছুরই কদর কমে যায় 😅

Address

Dhaka
DHAKA-1209

Opening Hours

Monday 10:00 - 23:00
Tuesday 10:00 - 23:00
Wednesday 10:00 - 23:00
Thursday 10:00 - 23:00
Friday 10:00 - 23:00
Saturday 10:00 - 23:00
Sunday 10:00 - 23:00

Telephone

+8801974999479

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fiona Diary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fiona Diary:

Share