Muntaha's dream aviary

Muntaha's dream aviary Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muntaha's dream aviary, Urban Farm, khilbarir tek, vatara, Dhaka.

30/08/2022

love bird & Cokatail ar khabar...
সফট ফুডঃ
সফট ফুডকে আমরা ৪ ভাগে ভাগ করতে পারি
১) ভেজানো খাবার
২) বিভিন্ন শাক
৩) সবজি
৪) ফল

১) ভেজানো খাবারঃ
গম
ভুট্টা
ডাবলি (৩ ধরনের)
ছোলা
মুগ ডাল
খেসারির ডাল
হেলেন ডাল
মটর ডাল
ইত্যাদি
এই ধরনের উপাদান গুলো আগের দিন রাতে ভিজিয়ে রাখতে হয়ে। এবং পরের দিন সকালে পাখিকে দিতে হয়। ৩ ভাবে পাখিকে দেয়া যায়
ক) সেদ্ধ করে
খ) আধা সেদ্ধ করে
গ) কাচা

সেদ্ধ বা আধা সেদ্ধ করে দিলে কোন সমস্যা নেই। কাচা দিলে ভালো করে ধুয়ে দিতে হবে। সেক্ষেত্রে ACV দিয়ে ধুয়ে দেয়া যায় (পরিষ্কারও হয় কিছু উপকারী উপাদানও যোগ হয়) অথবা, ফুটন্ত পানিতে ৩০ সেকেন্ডে চুবিয়ে দেয়া যায়।

২) বিভিন্ন শাকঃ
কলমি শাক, পালং শাক, মূলা শাক, মেথি শাক, পুদিনা পাতা, লেটুস পাতা, ধনে পাতা, নিম পাতা, সজনে পাতা, তুলসি পাতা, পেয়ারা পাতা, অংকুরিত গম ঘাস, দূর্বাঘাস, বাধা কপি ইত্যাদি।

৩) সবজিঃ
মিস্টি কুমড়া, গাজর, বরবটি, শিম, ফুল কপি, ব্রকলি, কাচা মরিচ, ক্যাপসিকাম, শালগম, বিট, শসা, পটল, করলা, ভেন্ডি (ঢেরষ), মিস্ট আলু ইত্যাদি।

৪) ফলঃ
আপেল, কলা, কমলা, আঙ্গুর, মাল্টা, পেয়ারা, পেপে, বেদেনা (আনার), আম, বাংগি, তরমুজ, কাঠাল, কামরাঙ্গা, মালবেরি, স্ট্রবেরি, জামরুল ইত্যাদি।

এইতো গেলো শুধু নাম। কিন্তু, এদের পরিবেশন কিভাবে করবেন? আমি একটা ব্যাপার লক্ষ্য রাখি, আমার পাখিকে সফটফুড দেয়ার সময়

১) ভুট্টা ২) গম ৩) ছোলা ৪) শাক লিস্ট থেকে একটি শাক (কলমি শাক ১২ মাস পাওয়া যায়) ৫) সবজি লিস্ট থেকে একটি সবজি (মিস্টি কুমড়া) ৬) ফলের লিস্ট থেকে একটি ফল (আপেল) এই ৬ টা আইটেম কমপক্ষে রাখার চেষ্টা করতে হবে। তবে, সর্বোচ্চ ১৩টা আইটেম দিয়ে সফট ফুড বানালে ভাল। কারন হলো, পাখির ইমিনিউটি সিস্টেম ন্যাচারালি ডেভেলপমেন্ট করতে চাইলে খাবারের ভেরিয়েশন লাগবে। সফটফুডের সাথে ডিম কুচি করে দিয়ে দিলে এগ ফুড, ব্যাস হয়ে গেলো খুব সহজ। সফট ফুড পাখিকে একদিন পর পর দেয়া লাগবে। এগফুড শুধু ওয়েদার ঠান্ডা থাকলে দিবেন।




29/08/2022

পাখিকে সব সময় সফট ফুড দিতে হবে।



Address

Khilbarir Tek, Vatara
Dhaka
1212

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muntaha's dream aviary posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category