20/11/2021
পাখির জন্য ভাল গ্রীড
আপনার আদরের পাখিকে শুধু বাজারের রেডিমেড গ্রীড খাওয়ালে ভাল রেজাল্ট পাবেন না। ভাল গ্রীড পাখির জন্য অনেক উপকারী ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। যদি পারেন নিজে গ্রীড বানিয়ে নিতে পারেন । আমি কিভাবে আমার সব পাখির জন্য গ্রীড তৈরি করি তা আপনাদের সাথে শেয়ার করছি।
ভাল গ্রীড না দিলে পাখির কি সমস্যা হতে পারে?
১) পাখি নিজে নিজের ডিম খেয়ে ফেলতে পারে।
২) পাখি নিজের ডিম ফোটানোর পর ডিমের খোসা খেয়ে ফেলতে পারে।
৩) ক্যালসিয়ামের অভাব দেখা দিতে পারে।
৪) ডিম পাড়তে পাড়তে পাখি দুর্বল হয়ে পড়তে পারে।
৫) পাতলা খোসার ডিম পাড়তে পারে।
৬) পাখির পালক ঠিকমত গজায় না
এছাড়াও আরও অনেক সমস্যা দেখা দিতে পারে।
পাখিকে নিয়মিত ভাল গ্রীড দিলে এসব সমস্যা সমাধান হবে সাথে পাখি মাঝে মাঝে পাতলা পায়খানা করলে যদি গ্রীড দেয়া হয় পাখি তা খেয়ে পাতলা পায়খানা থেকে ভাল হতে পারে।
কি করে ভাল গ্রীড বানাবেন?
প্রথমে বাজারের মিশ্রিত পাউডার গ্রীড নিবেন। সাথে পারলে কিছু পোড়া মাটি আর লাল মাটি দিতে পারেন। এরপর একটা টনিক ব্লক, একটা মিনারেল ব্লক, কিছু ডিমের খোসা ভাল করে পরিস্কার করে নিবেন, ২-৩টি ক্যাটলফিশ বোন ( সাগরের ফেনা) সাথে শুকনো নিম,তুলশি ও পেয়ারা পাতা, যদি পারেন কিছু গম ও ভুট্টা ধুয়ে দিতে পারেন। এবার সবগুলো উপকরণ একসাথে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে পাউডার করে নিবেন। গ্রাইন্ডারে বাজারের গ্রীড ও পোড়া মাটি দিবেন না । বাকি সব উপাদান গ্রাইন্ড করে নিবেন। এরপর সব মিশ্রিত করে একটু একটু করে আপনার পাখির খাঁচায় দিন । আশা করি ভাল রেজাল্ট পাবেন।
পোস্টটি ভাল লাগলে লাইক দিয়ে শেয়ার দিতে পারেন যাতে করে অন্য পাখালরা উপকৃত হতে পারে।