PAWs of NITER

PAWs of NITER let's make better planet for both humans and other animals

01/04/2024

বৃষ্টির দিনে রাস্তার অসহায় প্রাণীদের আশ্রয় দিয়ে সাহায্য করুন।
প্রাণীCool আছে ইনস্টাগ্রামে:
instagram.com/thepranicool
জয়েন করুন প্রাণীCool https://tinyurl.com/4hryccbc গ্রুপে!
#প্রাণীCool

আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়...
22/01/2023

আধেক ঘুমে নয়ন চুমে স্বপন দিয়ে যায়...

পরিযায়ী পাখি ভোজনের অভিযোগে আজ রোববার ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে মৌলভীবাজারের বন্যপ্রাণী বিভাগ।
08/01/2023

পরিযায়ী পাখি ভোজনের অভিযোগে আজ রোববার ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে মৌলভীবাজারের বন্যপ্রাণী বিভাগ।

বালিহাঁস (পরিযায়ী পাখি) দিয়ে বনভোজন করে ফেসবুকে জানিয়েছেন নিজেরাই। মৌলভীবাজারের কুলাউড়ায় সম্প্রতি এ ঘটনা ঘটেছে.....

একটা ইদুরও নিজের পরিবার, নিজের সন্তানের যত্ন নেয়। আমরা মানুষ কেন?এইজন্য
08/01/2023

একটা ইদুরও নিজের পরিবার, নিজের সন্তানের যত্ন নেয়। আমরা মানুষ কেন?

এইজন্য

কুকুরের পরজীবীর মধ্যে Ticks, Mites, Lice এবং Fleas অধিক পরিচিত। এর ফলে চুলকানি, জ্বালাপোড়া, পশম পড়ে যাওয়া, ঘা সৃষ্টি, রক...
07/01/2023

কুকুরের পরজীবীর মধ্যে Ticks, Mites, Lice এবং Fleas অধিক পরিচিত। এর ফলে চুলকানি, জ্বালাপোড়া, পশম পড়ে যাওয়া, ঘা সৃষ্টি, রক্তশূন্যতা ইত্যাদি বিভিন্ন প্রকার রোগের সৃষ্টি হয়। তাই কুকুরের গায়ে যে কোন পোকা দেখলেই তা মেরে ফেলার ব্যবস্থা করতে হবে। এ সব ক্ষতিকর পরজীবীর আক্রমন থেকে কুকুরকে বাঁচাতে হলে যা করতে হবে-

১। Powder – Flea এবং Tick দূর করার জন্য বাজারে বিভিন্ন company এর Flea Powder কিনতে পাওয়া যায়। এটি একটি বহুল ব্যবহৃত পদ্ধতি । কিন্তু একটু সাবধানে Powder ব্যাবহার করতে হয় যেন কুকুরের নাকে মুখে না ঢুকে যায়। সারা শরীরে ব্যাবহার করতে হয় এবং ঘাড়, গলা, পেট ও লেজের গোঁড়ায় একটু বেশি দিতে হয়। কতদিন ও কি পরিমান ব্যাবহার করতে হবে তা পণ্যর গায়ে লেখা থাকে।

২। Shampoo– কুকুর বিড়ালের জন্য আলাদা Shampoo পাওয়া যায়। Natural শ্যাম্পু হলে ভাল এতে পশম রুক্ষ হবে না এবং কম পরবে। তবে তা পোকা দূর করার Shampoo কিনা তা দেখে কিনতে হবে। ২-৩ দিন এই শ্যাম্পু দিয়ে গোসল করালে Flea এবং Tick দূর হয় ।

৩। Flea Spray– পোকা দুর করার জন্য Flea Spray কিনতে পাওয়া যায় এবং কুকুরের গায়ে ব্যাবহার করা হয় । এখন বিভিন্ন vet এর কাছে Spray করার ব্যবস্থা থাকে।

আমাদের Online Shop থেকে Flea Spray কিনতে এখানে ক্লিক করুন।

৪। Flea Collar– Dog Flea collar কিনতে পাওয়া যায়। তবে এটা কুকুরের ঘাড়ে চুলকানি এবং চামড়ার রোগ সৃষ্টি করে বিধায় ব্যাবহার না করাই ভালো।

৫। Flea Comb – কুকুরের লোম আঁচড়ানোর জন্য এবং Flea দূর করার জন্য Flea Comb কিনতে পাওয়া যায়। এটি বিশেষভাবে Flea এর জন্য তৈরি। এটি দিয়ে নিয়মিত আঁচড়ালে কুকুরকে Flea মুক্ত রাখা যায়।

৬। Natural পদ্ধতি –
• কুকুরকে নিয়মিত গোসল এবং grooming করাতে হবে।
• খোসাসহ পাতলা করে একটি লেবু নিন। ১কাপ আধাসেদ্ধ গরম পানিতে সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন গোসলের আগে কুকুরের গায়ে মেখে দিন এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এটি পরপর কয়েকদিন ব্যাবহার করুন।
• উকুনের ডিম কুকুরের লোমের সাথে শক্ত ভাবে আটকে থাকে। তাই একটু মেয়নেজ হাতে নিয়ে কুকুরের লোমে ঘষে দিন।এতে ডিমগুলো আলগা হয়ে যাবে। এরপর কুকুরকে ভাল করে কোন Shampoo দিয়ে গোসল করিয়ে দিতে হবে।

বাচ্চা কুকুরের ক্ষেত্রে-
কুকুরের মায়ের গায়ে Flea থাকলে বাচ্চাদের গায়েও হয়। আর এটা ওদের জন্য ক্ষতিকর। কিন্তু ৪ মাস বয়সের আগে বিড়ালের গায়ে কোন ধরনের Powder, Shampoo ইত্যাদি কেমিক্যালযুক্ত পণ্য ব্যাবহার করা একেবারেই উচিৎ নয়। সাধারনভাবে হাত দিয়ে Ticks, Mites, Lice ধরে ধরে ফেলে দিতে হবে। এরা খুব দ্রুতগতির হয় তাই এদের সহজে ধরা যায় না। হাতে Vaseline Jelly অথবা petroleum jelly মাখিয়ে নিলে এদের ধরতে সুবিধা হয় এবং ধরার পর পালিয়ে যাতে না যায় সে জন্য তাড়াতাড়ি মেরে ফেলতে হবে। Dishwashing Powder যুক্ত পানিতে ফেললে এরা তাড়াতাড়ি মারা যায়। আবার বাচ্চাকে কুসুম গরম পানি দিয়ে গোসল করিয়ে ভালভাবে মুছে Flea Comb দিয়ে আঁচড়ে দিলে Flea কমে।

যা যা মনে রাখা প্রয়োজন –
১) Flea, Ticks, Mites, Lice যদি বেশি হয় তাহলে পশু চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে।
২) অসুস্থ, ব্যথা পাওয়া অথবা পা ভাঙ্গা কুকুরেকে Flea treatment দেওয়া যাবে না।
৩) সপ্তাহে অন্তত একদিন বিছানা ধুতে হবে কারন Flea এর ডিম বিছানাতে বেশি পাওয়া যায়।
৪) কুকুরকে নিয়মিত grooming করতে হবে।
৫) কুকুরের খাবারের বাটি নিয়মিত পরিষ্কার করতে হবে।
৬) বাড়িতে একের অধিক কুকুর থাকলে সবাইকে একসাথে Flea treatment দিতে হবে।

ক্যাম্পাসের নতুন সদস্য সুন্দরী ও তেরেসার বাচ্চারা ক্যাম্পাসের অলিগলি মুখরিত করে রেখেছেপ্রচন্ড শীত  এই ফুটফুটে বাচ্চা গুল...
07/01/2023

ক্যাম্পাসের নতুন সদস্য
সুন্দরী ও তেরেসার বাচ্চারা ক্যাম্পাসের অলিগলি
মুখরিত করে রেখেছে
প্রচন্ড শীত এই ফুটফুটে বাচ্চা গুলোর জন্য মোটেও সুবিধাজনক নয়।
ক্যাম্পাসে অবস্থানরত ভাই বোনেদের দৃষ্টি আকর্ষন করছি, ওদের শীত কষ্ট থেকে রক্ষা করার জন্য।

ছবি- নাহিদ হাসান শাকির

প্রটেক্টিভ নেট বা ফেঞ্চ ছাড়া বেলকনিতে কোনো বাচ্চাকে যেতে দিবেন না...  - এ্যলী 💔
11/12/2022

প্রটেক্টিভ নেট বা ফেঞ্চ ছাড়া বেলকনিতে কোনো বাচ্চাকে যেতে দিবেন না...

- এ্যলী 💔

01/10/2022
Motherhood
26/09/2022

Motherhood

20/08/2022

👉যৌনমিলনের সময়ে কুকুররা আটকে যায় কেন? 🤓

যৌনমিলনের সময়ে কুকুরদের আটকে যাওয়ার জন্যে যে প্রক্রিয়াটি দায়ী তার নাম কপুলেটরি টাই, যা কুকুরদের যৌন মিলনের একটি গুরুত্বপূর্ণ পর্যায়। পুরুষ কুকুরের দেহে থাকে বাল্বাস গ্ল্যান্ডিস , যা কুকুরদুটিকে আটকে রাখে। আটকে রাখার মূল কারণ হলো পুরুষ কুকুরের বীর্য স্ত্রী কুকুরের দেহে সুরক্ষিত রাখা। এটি ঘটে বাল্বাস গ্ল্যান্ডিসের প্রসারণ ও যোনির পেশির সংকোচনের মধ্য দিয়ে। ফলে বাল্বাস গ্ল্যান্ডিস জরায়ুতে আটকে যায়, আর সম্ভাবনা বেড়ে যায় কিছু ছোট্ট কুকুরছানা জন্ম নেয়ার।

যৌনমিলনের সময়ে কুকুরেরা সাধারণত কতক্ষণ আটকে থাকে?

আটকে থাকার সময় সচরাচর ৫ থেকে ১৫ মিনিটের মধ্যে হয়ে থাকে। কিন্তু, বিভিন্ন কারণে কপুলেটরি টাই আধা ঘণ্টা পর্যন্তও স্থায়ী হতে পারে। 😳

এ অবস্থায় প্রাণিদুটিকে আলাদা করার চেষ্টা করলে তারা প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং এতে তাদের পেশি ছিড়ে যাওয়া থেকে শুরু করে যৌন ক্ষমতা হারিয়ে যাবার সম্ভাবনাও থাকে।

কাজেই, এ অবস্থায় কোন কুকুরযুগলকে দেখলে অযথা তাদের বিরক্ত না করে নিজের কাজে মন দিন। তাদের আলাদা করার চেষ্টা না করে হেঁটে চলে যান। 🐕

Address

NITER, Nayarhat, Savar
Dhaka
1350

Website

Alerts

Be the first to know and let us send you an email when PAWs of NITER posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share