Deep Ecology and Snake Conservation Foundation

Deep Ecology and Snake Conservation Foundation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Deep Ecology and Snake Conservation Foundation, Deep Ecology and Snake Rescue Foundation, Dhaka.

Based on the philosophical stance of "Deep Ecology" theory, DESCF is a govt registered non profit organization
in Bangladesh dedicated to promoting snake and nature conservation.

বিস্তারিত কমেন্টে
04/05/2026

বিস্তারিত কমেন্টে

ফেসবুকে একটা ট্রেন্ড চলছে, আমার বয়স এতো, শাড়ির সংখ্যা অত! একটা সুতি শাড়ি বানানো থেকে আমাদের হাতে আসা পর্যন্ত পুরো প্রসেস...
22/04/2026

ফেসবুকে একটা ট্রেন্ড চলছে, আমার বয়স এতো, শাড়ির সংখ্যা অত!

একটা সুতি শাড়ি বানানো থেকে আমাদের হাতে আসা পর্যন্ত পুরো প্রসেসে কতটুকু পানি লাগে জানেন? প্রায় ৫০০০-১০,০০০ লিটার। আর একটা জিন্স বানানো থেকে দোকানে ওঠা পর্যন্ত প্রসেসে প্রায় ৭৫০০-১০০০০ লিটার পানি খরচ হয়!

তারমানে আমাদের প্রত্যেকের আলমারিতে কত লাখ লিটার ভার্চুয়াল ওয়াটার আটকে আছে কল্পনা করতে পারেন? অথচ পৃথিবীতে সুপেয় পানির পরিমাণ ক্রমেই তলানিতে ঠেকছে।

একইভাবে তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট তো সকলে প্রতিটা দিন অনুভব করছি। ২০২৬ সালের ধরিত্রী দিবস তাই পরিবেশগত সুরক্ষায় আমাদের সম্মিলিত পদক্ষেপ গ্রহণ, ক্লিন এনার্জির পক্ষে সমর্থন এবং একটি টেকসই দৈনন্দিন জীবনধারা গড়ে তোলার উপর জোর দিচ্ছে।

স্রেফ আমাদের যার যার জায়গা থেকে দৈনন্দিন জীবনের ছোট ছোট সিদ্ধান্ত বদলে দিতে পারে পৃথিবীর ভাগ্য। এবছর আর্থ ডের প্রতিজ্ঞা তাই সচেতনতা থেকে দায়বদ্ধতার পথে, রেসপনসেবলিটি আর ডেইলি ডিসিশনে লং টার্ম ইমপ্যাক্টের অঙ্গীকার।

-ডিপ ইকোলজি এন্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশন।



📢 বিজ্ঞপ্তি | বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটআগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে সকলের প্রতি বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে...
12/04/2026

📢 বিজ্ঞপ্তি | বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট

আগামী ১লা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে সকলের প্রতি বিশেষভাবে অবগত করা যাচ্ছে যে—

সাপের খেলা, টিয়া পাখি দিয়ে ভাগ্য গণনা, বানরের খেলা, হাতির সার্কাস বা যেকোনো ধরনের বন্যপ্রাণী প্রদর্শন বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ, ২০২৬ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

সরকারি বা বেসরকারি যেকোনো আয়োজনেই এই ধরনের কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

👉 সবাইকে অনুরোধ করা যাচ্ছে এই ধরনের অবৈধ কার্যক্রম থেকে বিরত থাকুন এবং অন্যদেরও নিরুৎসাহিত করুন।

মনে রাখবেন:
বন্যপ্রাণী প্রদর্শন কখনোই বাঙালি সংস্কৃতির অংশ নয়। আমাদের সংস্কৃতি মানবিকতা, সহমর্মিতা এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধাবোধে সমৃদ্ধ।

🌿 আসুন, বন্যপ্রাণী রক্ষা করি—প্রকৃতি বাঁচাই।

বিস্তারিত কলাম পড়তে পারেন কমেন্ট থেকে
04/04/2026

বিস্তারিত কলাম পড়তে পারেন কমেন্ট থেকে

ডিপ ইকোলজি পরিবার থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। লাখো শহীদের রক্তে রাঙানো এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মর...
26/03/2026

ডিপ ইকোলজি পরিবার থেকে সকলকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। লাখো শহীদের রক্তে রাঙানো এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি তাদেরকে যারা আমাদের এই স্বাধীনতা এনে দিয়েছেন। 🇧🇩

আসুন আমরা এমন বাংলাদেশ গড়ার শপথ নিই যেখানে প্রতিটি প্রাণের মুক্তি ও নিরাপত্তা নিশ্চিত হবে।

সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে নতুন ১২টি নির্দেশনাসেগুলো হলো-১। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউট...
23/10/2025

সেন্টমার্টিন দ্বীপে যেতে মানতে হবে নতুন ১২টি নির্দেশনা

সেগুলো হলো-

১। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া সেন্টমার্টিন দ্বীপে কোনো নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।

২। পর্যটকদের অবশ্যই বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের স্বীকৃত ওয়েব পোর্টালের মাধ্যমে অনলাইনে টিকিট ক্রয় করতে হবে, যেখানে প্রতিটি টিকিটে Travel Pass এবং QR Code সংযুক্ত থাকবে। QR Code ছাড়া টিকিট নকল হিসেবে গণ্য হবে।

৩। নভেম্বর মাসে পর্যটকরা শুধুমাত্র দিনের বেলায় ভ্রমণ করতে পারবেন, রাত্রিযাপন করা যাবে না।

৪। ডিসেম্বর ও জানুয়ারি মাসে রাত্রিযাপনের অনুমতি থাকবে।

৫। প্রতিদিন গড়ে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

৬। ফেব্রুয়ারি মাসে দ্বীপে পর্যটক যাতায়াত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

৭। সেন্টমার্টিনের প্রাকৃতিক পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্বীপে রাতে সৈকতে আলো জ্বালানো, শব্দ সৃষ্টি, বা বারবিকিউ পার্টি করা নিষিদ্ধ করা হয়েছে।

৮। কেয়া বনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ বা ক্রয়-বিক্রয় করা যাবে না।

৯। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, রাজকাঁকড়া, শামুক-ঝিনুক ও অন্যান্য জীববৈচিত্র্যের ক্ষতি করা কঠোরভাবে নিষিদ্ধ।

১০। সৈকতে মোটরসাইকেল, সীবাইকসহ যেকোনো মোটরচালিত যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

১১। নিষিদ্ধ পলিথিন বহন করা যাবে না এবং একবার ব্যবহার্য প্লাস্টিক যেমন চিপসের প্যাকেট, প্লাস্টিক চামচ, স্ট্র, সাবান ও শ্যাম্পুর মিনিপ্যাক, ৫০০ ও ১০০০ মিলিলিটারের প্লাস্টিক বোতল ইত্যাদি বহন নিরুৎসাহিত করা হয়েছে।

১২। পর্যটকদের নিজস্ব পানির ফ্লাস্ক সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

06/10/2025

একইরকম বৃষ্টির দিন- স্রেফ বাসস্থানের জন্য জীবনটা কতো আলাদা হয় দেখেন।

ভিডিওর প্রথম অংশে, বুনো পরিবেশে বৃষ্টির দিনে একটা আফ্রিকান হাতির পরিবার নতুন শিশুর জন্মে কী আনন্দ নিয়ে উদযাপন করছে! পরের অংশে, আমাদের সাফারি পার্কে থাকা একটা এশিয়ান হাতি, তার বিষণ্ণ একা বৃষ্টির দিন কাটাচ্ছে।

এই একটানা সারাক্ষণ মাথা নাড়ানো, শুঁড় দোলানো ওর নাচ বা আনন্দ না। ইচ্ছেমতো একটু ছোটাছুটি করতে না পারা, শরীর ভেজাতে না পারা, পরিবারহীন শেকলপরা জীবনে জমে ওঠা এমন অনেকগুলো স্ট্রেস আর ট্রমা থেকে হাতি বা যে কোন প্রাণী এমন মেন্টালি আন্সটেবল আচরণ করে।একদিনে ওদের পুনর্বাসন, শেকল মুক্তি সম্ভব না। কিন্তু ভাবনা, চেষ্টা জারি থাকাটা সময়ের দাবী।

আজ অক্টোবর মাসের প্রথম সোমবার পালিত হচ্ছে World Habitat Day, এবারের থিম Urban crisis response. আজকের দিনে দাঁড়িয়ে আমরা জানতে চাই কেমন আছে বাংলাদেশের প্রাণপ্রকৃতির আবাস? ক্রমবর্ধমান জনসংখ্যার এই দেশে বনভূমি, অভয়ারণ্য, সংরক্ষিত এলাকাগুলো কতটুকু সুরক্ষিত আছে, হাতিদের বনে বাঁচার জায়গা কই?

সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা
18/08/2025

সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা

Address

Deep Ecology And Snake Rescue Foundation
Dhaka
1342

Alerts

Be the first to know and let us send you an email when Deep Ecology and Snake Conservation Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Deep Ecology and Snake Conservation Foundation:

Share