17/05/2026
"মিষ্টি"
রেসকিউ করা ছোট্ট বিড়ালছানাটি প্রায় ২ মাস বয়সে অসুস্থ হয়ে পড়ে মারাত্মকভাবে। Pets & Vets- Complete veterinary solution এ তাকে নিয়ে আসা হয় এবং প্রয়োজনীয় টেস্ট এর মাধ্যমে নিশ্চিত করা হয় সে FIP (Feline Infectious peritonitis) নামক মরণঘাতী ভাইরাল রোগে আক্রান্ত। মারাত্মকভাবে খিচুনি হতে থাকে, চোখ একটা ঘোলাটে হয়ে যায়, খাওয়া-দাওয়া একেবারেই বন্ধ, চিকিৎসক টিম ঘোষণা করে তার সুস্থ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। প্যারেন্টস আশা ছাড়েননি, বলেন আপনারা ট্রিটমেন্ট চালিয়ে যান। চলতে থাকে তার FIP এর ট্রিটমেন্ট, সপ্তাহ খানেক তেমন কোন উন্নতি দেখা যায়নি বরং FIP তে প্রোগনোসিস খারাপ হওয়ার জন্য যত লক্ষ্মণ প্রয়োজন সবই আসতে থাকে। সপ্তাহ খানেক পর সে ধীরে ধীরে ট্রিটমেন্ট এ রেসপন্স শুরু করে, চোখ ঠিক হয়, খিচুনি কমতে থাকে এবং অল্প অল্প করে খাবার খাওয়া শুরু করে। সে যখন মোটামুটি সুস্থ হয়ে উঠে তখন আবার মাইকোপ্লাজমাতে আক্রান্ত হয়, পুণরায় অবস্থার কিছুটা অবনতি হতে থাকে। FIP এর সাথে মাইকোপ্লাজমার চিকিৎসা ও শুরু করা হয়।
১৩.০৫.২০২৬ এ তার চিকিৎসা ৮৪ দিন সম্পন্ন হয় এবং টেস্ট এর মাধ্যমে FIP নেগেটিভ বলে নিশ্চিত করা হয়। আলহামদুলিল্লাহ সে এখন সম্পূর্ণ সুস্থ। প্রায় মৃত্যুর পথ থেকে ফিরে আসা মিষ্টি ফিরে পেয়েছে এখন স্বাভাবিক জীবন।
(ছবিটি সে সুস্থ হওয়ার পর নেওয়া)