24/11/2019
এই পোষ্টটি শুধু নতুন পালক দের উদ্দেশ্য করা বলা হইসে। যারা এই সমস্যায় পরেছেন + কবুতর ও মারা যাচ্ছে এমন সমস্যায়!
গোটা-গাটি ও পক্স এর সমাধানঃ-
এর জন্যে আমাদের যাযা লাগবে তা হলঃ-
-----------------------------------------------------
1⃣ কান খোঁচানোর কটনবার বা ম্যাচের কাঠি,
2⃣ ঘসে পরিষ্কার করার জন্য দাঁত মাজনের মত একটি ব্রাশ,
3⃣ পটাশ,
4⃣ চুন,
5⃣ টিসু বা পরিষ্কার কাপর (ক্ষতস্থান মুছে ফেলার জন্য),
6⃣ পেনভিক ট্যাবলেট (স্কোয়ার কোম্পানির) এন্টিবায়োটিক
হিসেবে গোটা-গাটি বা পক্স দ্রুত শুকিয়ে ফেলার জন্য।
কিছু গুরুত্বপূর্ণ কথাঃ-
----------------------------
যদি কবুতরের চোখের দিকে গোটা-গাটি বা পক্স হয় তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যেন চোখের ভিতরে পটাশ ও চুনের মিশ্রন না ঢুকে যায়।
কমপক্ষে ৪ থেকে ৫ দিন সকাল বিকাল এই ২ বেলা, ১৫ থেকে ২০ দিনের বাচ্চাকে একটি পেনভিক ট্যাবলেট এর অর্ধেক করে খাওয়াতে হবে। এবং এর থেকে বড় হলে পুরো ১টা ট্যাবলেট (স্কোয়ার কোম্পানির) 250 mg খাওয়াতে হবে অবশ্যই ভরা পেটে।
পরবর্তীতে ৬ থেকে ৭ দিন হলে যেযে জায়গায় পটাশ লাগিয়ে ছিলেন তার উপরের অংশ সামান্য টান দিয়ে উঠিয়ে দিতে হবে এবং যদি দেখেন ভিতরে এখনো কাঁচা আছে তবে পুনোরায় আবার পটাশ ও চুনের মিশ্রণ লাগাতে হবে, আর তখন পেনভিক ট্যাবলেট খাওয়ানোর প্রয়োজন নাই।
আমার মতেঃ-
➖➖➖➖
গোটা-গাটি বা পক্স থেকে বাঁচতে নিয়মিত কবুতরের বাসস্থান পরিষ্কার রাখুন, কোনো প্রকার পোকা-মাকর যেনো কবুতরের গায়ে না স্পর্শ করতে না পারে, তাই সন্ধ্যা আগ মুহুর্তে আপনার লফট মশারি দিয়ে ঢেকে রাখুন। বাস সমাধান হয়ে গেল।