Animal Oasis by-ARTC

Animal Oasis by-ARTC Be merciful with those on the earth and god will be merciful with you.[Prophet Muhammad (ﷺ)]

📢 জরুরি ঘোষণাআজ থেকে আমাদের ফ্রি শেল্টার সার্ভিস বন্ধ থাকবে।শুরু থেকেই আমরা রাস্তার কুকুরদের আশ্রয়, চিকিৎসা, খাবার, রক্ষ...
15/09/2025

📢 জরুরি ঘোষণা

আজ থেকে আমাদের ফ্রি শেল্টার সার্ভিস বন্ধ থাকবে।

শুরু থেকেই আমরা রাস্তার কুকুরদের আশ্রয়, চিকিৎসা, খাবার, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনে দাফনের দায়িত্ব নিয়ে আসছিলাম। কিন্তু দুঃখজনকভাবে অনেকেই শুধু কুকুর দিয়ে গেছেন, কিন্তু তাদের চিকিৎসা খরচ বা রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক সহায়তা করেননি। এতদিন আমরা নিজস্ব ফান্ড কালেকশন এবং কিছু শুভাকাঙ্ক্ষীর সাহায্যে শেল্টার চালিয়ে আসছিলাম।

বর্তমানে আমাদের অবস্থা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে—

স্টাফদের বেতন

গ্যাস বিল

মেডিসিন স্টক
সবই বাকী পড়ে আছে।

বারবার সাহায্য চাওয়ার পরও পর্যাপ্ত সাড়া না পাওয়ায় আমরা সিদ্ধান্ত নিয়েছি:

✅ শুধুমাত্র ইমার্জেন্সি কেইস অথবা যেসব কুকুর ৭-১০ দিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে, তাদের জন্য সীমিত সময়ের জন্য শেল্টার ফ্রি থাকবে।
✅ সুস্থ হওয়ার পরে নির্দিষ্ট সময়ে কুকুর নিজ দায়িত্বে নিয়ে যেতে হবে।

📌 আজ ও আগামীকাল আমাদের ম্যানেজার আপনাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের কুকুর ৫-৬ মাস বা বছরের পর বছর ধরে শেল্টারে আছে।
👉 যারা মাসিক খরচ বহন করতে পারবেন না, তারা নিজ দায়িত্বে কুকুর নিয়ে যাবেন। অন্যথায় আমরা লোকেশনে পাঠানোর ব্যবস্থা করব।

শেল্টারের বাচ্চাদের খাবার রান্নার জন্য  বড় গ্যাসের চুলা ও ডেগ ডেক্সি প্রয়োজন। দিন দিন শেল্টারে বাচ্চাদের সংখ্য অনেক বেড়ে...
04/05/2025

শেল্টারের বাচ্চাদের খাবার রান্নার জন্য বড় গ্যাসের চুলা ও ডেগ ডেক্সি প্রয়োজন। দিন দিন শেল্টারে বাচ্চাদের সংখ্য অনেক বেড়েছে। এছাড়া শেল্টারে পাশের ৩ টা এলাকার প্রায় ৪০ টা কুকুরের ভাত রান্না হয় প্রতিদিন আমাদের ডেক্সির ধারন ক্ষমতা ১৫ কেজি।যার কারনে ডেইলি ২-৩ বার খাবার বসাতে হয়।এর ফলে গ্যাস খরচ বেশি হয়,কারন আমাদের চুলাও ছোট এক বার্নারের।বড় ডেক্সির লোড নিতে পারবে না। তাই বড় গ্যাসের স্টেন চুলা লাগবে।কারো কাছে যদি থাকে তাহলে আমাদের জানান,আমরা লোকেশন থেকে রিসিভ করে নিয়ে আসব। অন্যাথায় এগুলো কিনতে গেলে প্রায় ৭-৮ হাজার টাকার মত লেগে যাবে। যা এখন আমাদের হাতে নাই। শেল্টারের এত এত খরচের ভেতর আমরা এগুলো এফোর্ট ও করতে পারব না। কেউ যদি চান কিনে দিতেও পারেন। এই দুইটা জিনিস যদি পায় গ্যাস খরচ অনেকটা কমবে।

07/01/2025

* Trizen 500gm - 100 x 7 = 700
* Gaz - 120 Taka per pack
* Viodine Ointment - 50 Taka
* Total: 870 Taka
* Bkash/Nogod: 01643805484 (ref:niyam)
A sister posted about the dog yesterday. In the evening, Abhi went to Nayabazar and rescued him. Someone had put a rubber band around his neck. Due to it being there for a long time, the flesh has cut deep. We took him to the shelter. My younger brother removed the rubber band. When I checked, I saw a deep wound. The flesh has cut deep. It needs antibiotics + dressing to dry. I have absolutely no funds on hand. There are many cases. Everyone please help as much as you can. So that we can provide proper medical treatment to the puppy.

07/01/2025

Bkash/Nogod:01643805484(ref:shelter)
শেল্টারের বাচ্চাদের খাবার শেষ, এখন মাসের শুরু ঘরভাড়াও দিতে হবে এছাড়া কারেন্ট বিল,গ্যাস বিল সব্ মিলিয়ে ৪০-৪৫ হাজার টাকা লাগবে।ঘরভাড়া ১০ হাজার,কারেন্ট বিল ১০০০ গ্যাস বিল ১৫০০,ওষুধ ৪-৫ হাজার। এছাড়া খাবার ৩ বস্তা চাল ৭৫০০ টাকা আর মাংস ৮০ টাকা কেজি ধরে ৮০×২৪০=১৯২০০ টাকা। বিশাল এমাউন্ট। হাতে একদম ফান্ড নাই। ২ টা কুকুরের সার্জারি কাল। আমাদের একদম নাজেহাল অবস্থা। সব মিলিয়ে ফান্ড লাগবে ৪৪২০০। এখানে দিন দিন পারভো পেশেন্ট ও বাড়তেছে। যাদের এন্টিবায়োটিক এ বড় একটা এমাউন্ট চলে আসে। আর আমাদের শেল্টার ফ্রী হওয়ায় ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনো ফান্ডিং সাপোর্ট পাই না। যেই এক ভাইয়া শেল্টারের পুরো খরচ বহন করে। তা আমাদের গত কিছু কেইস + কম্বল + খাচা কিনতে খরচ হয়ে যায়। যার কারনে হাত একদম ফাকা সবাই যট্টুক পারেন হেল্প করেন। নাহোয় বাচ্চাদের নিয়ে অনেক দূর্দশায় পড়তে হবে।

03/01/2025

The dog's leg was crushed by the car wheel, causing it to rot and expose the bone. It has been under our care at the shelter for the past week. It will be amputated very soon.

আপ্নারা সবাই জানেন, চট্টগ্রামে আমরাই প্রথম ফ্রী শেল্টার সার্ভিস দিচ্ছি। আর এটাও জানেন,কোন ধরনের কেইসে আমরা মূলত শেল্টার ...
13/07/2024

আপ্নারা সবাই জানেন, চট্টগ্রামে আমরাই প্রথম ফ্রী শেল্টার সার্ভিস দিচ্ছি। আর এটাও জানেন,কোন ধরনের কেইসে আমরা মূলত শেল্টার দিচ্ছি। এরমধ্যে আছে প্যারালাইজ,সার্জারি কেইস,ফ্যাকচার, ডিস্টেম্পার,এক্সিডেন্ট।বলতেগেলে যেগুলো মৃত্যুশয্যয় ওইগুলোকে৷ যাদের স্পটে রেখে ট্রিটমেন্ট দেয়া সম্ভব না। সাথে আছে ৭ দিন বা ১০ দিনের কুকুর বিড়ালের বাচ্চা। আর কিছু কেইস আছে যেমন নখ উল্টে গেছে,পায়ে মচকা খায়ছে,লোম চলে যাচ্ছে,ম্যাগটস প্রাথমিক অবস্থা,সামান্য ওন্ড ইত্যাদি। যেগুকো স্পটেই সেড়ে ফেলা যায়। কিন্তু আপ্নারা এই দুইটার মধ্যে পার্থক্যা টাই বুঝেন না। ফ্রী দিচ্ছি মানে এই না যে আপ্নি সব কুকুর বিড়াল এনে আমাদের উপর চাপিয়ে দিবেন। স্পেস এর একটা ব্যাপার আছে।আর গ্যাধারিং মধ্যে জানেন কুকুর মারামারি লেগে যায় একে অপরের সাথে।কিন্তু আপ্নারা যা করছেন। খুব লজ্জাজনক বিষয় টা। শেল্টার এর গেইটে কুকুর বেধে রেখে চলে যাচ্ছেন,বস্তা ভরে বাচ্চা রেখে যাচ্ছেন।হঠাৎ করর কুকুর নিয়ে চলে আসছেন না জানিয়ে৷ আপনাদের এইগুলোর কারনে।শেল্টারের পরিবেশ নষ্ট হচ্ছে। আজকে দুইদিন ময়লা গুলো জমে অবস্থা খারাপ হয়ে আছে। কারন দুইদিন ধরে সিটি করপোরেশন থেকে লোক আসছে না। এত্তগুলা ময়লা পায়খানা সহ। কয় নিয়ে যাবো?এইগুলোর কারনে মশা মাছি হয়ে বাচ্চাদের অবস্থা(যাদের অবস্থা খারাপ)আরো খারাপ এর দিকে যাচ্ছে। আরেকটা বিষয় খাবারের।শেল্টারের গজরভাড়া থেকে যাবতীয় খরচ চালাতে আমাদের অনেক কষ্ট হয়ে যায়৷ অনেকসময় পোস্ট করে হেল্প পাই অনেক সময় পাই না। গত মাসে আমি খাবেরের জন্য পোস্ট দিয়ে ১৯৬৭৫ টাকা কালেক্ট করি।যা দিয়ে আমার এই মাসের ১৫ তারিখ পর্যন্ত হয়ে যাওয়ার কথা। কিন্তু খাবার স্টকের দুদিনের মধ্যে আমাদের এইখানে কুকুর এর সংখ্য দাঁড়ায় ৪৭,বিড়াল ১৯ টা। যার কারনে ১৪ দিনে খাবার শেষ হয়ে যায়। এমন অবস্থায় পড়ে গেছি পোস্ট করে আর ফান্ড ও কালেক্ট করতে পারছি না।এখন এর জন্য দায়ী কারা? অবশ্যাই আপ্নারা। আমাদের এখানে কুকুর বিড়াল আনলে। আমরাই বলে দেই। খাবার আর মেডিসিন এর ব্যাবস্থা যেন করে দেই৷ কিন্তু খাবার, মেডিসিন পড়ে থাক।আপানারা ত আপডেট নেন না, কানেকশন রাখেন না শেল্টারের সাথে। এইভাবে যদি চলতে থাকে। আমারও শেল্টার সার্ভিস অফ করতে বাধ্য হবে। সবকিছু আমাদের উপর চাপালে আপনাদের দায়িত্ব কি?

 #আপডেটকুকুরটিকে নিয়ে দুইদিন আগে পোস্ট করা হয়। কেউই রেসপন্স করে নাই। পড়ে আমাদের ক্নক করলে শেল্টারে দিয়ে যেতে বলি। রাত ৯ ...
28/06/2024

#আপডেট
কুকুরটিকে নিয়ে দুইদিন আগে পোস্ট করা হয়। কেউই রেসপন্স করে নাই। পড়ে আমাদের ক্নক করলে শেল্টারে দিয়ে যেতে বলি। রাত ৯ টায় ওকে নিয়ে আসা হয়। যখন ওকে আনা হয়। ওর বডি তে টেম্পারেচার ই ছিল না। ইমিডিয়েটলি ওকে স্টেরন ভেট দেয়া হই টেম্পারেচার উঠার জন্য। সাথে পেইনকিলার। হটব্যাগ দিয়ে হলুদ লাইটের নিচে রাখা হয়। কিন্তু ওকে দেখে মনে হচ্ছিল না সারভাইব করবে। টেম্পারেচার কিছুটা উঠলে স্যালাইন পুশ করা হয়।কিন্তু সকালের দিকে ওর অবস্থা আবার অবনতির দিকে যায়। ইনফরমার এর সাথে কথা বলে জানতে পারি। ওকে খুব বাজেভবে মায়া হয়েছে।ওর শরীর ভংগুর ছিল। ৫-৬ জায়গায় ফ্যাকচার বলা যায়। তাও আমরা চেষ্টা করি যাতে ভেট দেখানো পর্যন্ত ঠিকিয়ে রাখতে পারি। কিন্তু সবাইকে নিরাশ করে ও সকালেই মারা যায়।

আপডেট :এই পর্যন্ত টোটাল ১৯১৭২ টাকা ফান্ড এসেছে খাবারের জন্য। সকলকে  অসংখ্য ধন্যবাদ এগিয়ে আসার জন্য।আরো ৩ হাজার টাকা প্রয়...
24/06/2024

আপডেট :এই পর্যন্ত টোটাল ১৯১৭২ টাকা ফান্ড এসেছে খাবারের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এগিয়ে আসার জন্য।আরো ৩ হাজার টাকা প্রয়োজন। গত দুই দিনে শধু মধুমিতা আপু ১ হাজার পাঠিয়েছেন।আরেকটা কথা বলে রাখি। আমাদের শেল্টারের কুকুরের সংখ্যা বেড়েছে।সাথে বিড়ালও। আমাদের কাছে এখন টোটাল কুকুর ২৬ টা। আজকে আরো ৪ টা এসেছে। সাতে বিড়াল আচে১০ টা। কুকুরের পিচ্ছি বাচ্চা আছে ২ টা। সবনিয়ে প্রতিনিয়ত বাচ্চাদের সংখ্যা বাড়ছে। সাথে খাবারের পরিমান ও বাড়াতে হচ্চে। চাল ২ কেজি বাড়িয়ে এখন ৫ কেজি চাল ও মাংস ৩ কেজি বাড়িয়ে ৮ কেজি মাংসের খাবার রান্না হয় ডেইলি। মাছ লাগে ৫০০ গ্রাম। সাথে ২ প্যাকেট পাউচ। খুব শীঘ্রই স্টক শেষ হবে। আবারো আপ্নাদের সাহায্যের প্রয়োজন হতে পারে।সব আমাদের মেম্বাররা পোস্টের মাধ্যমে জানিয়ে দিব।আর পেইজেও আপডেট পাবেন। আশা করি পাশে থাকবেন। ধন্যবাদ

কুইসি..আলহামদুলিল্লাহ বাচ্চাটা প্রায় সুস্থের পথে। ওকে নিয়ে আজ থেকে প্রায় ২০ দিন আগে পোস্ট করা হয়।  মেম্বার মুস্কান ও জিস...
19/06/2024

কুইসি..
আলহামদুলিল্লাহ বাচ্চাটা প্রায় সুস্থের পথে। ওকে নিয়ে আজ থেকে প্রায় ২০ দিন আগে পোস্ট করা হয়। মেম্বার মুস্কান ও জিসান ওকে রেস্কিউ করে শেল্টারে নিয়ে আসে। যার আপডেট পোস্ট আগেই দিয়েছি। আজ অনেকদিন ও আমাদের সাথে।ট্রিটমেন্ট চলছে। ও অনেকটা সুস্থের পথে। খুব শীগ্রই রিলিজ দেয়া হবে ওকে।ওর জন্য কেউ স্পন্সর করে নাই। ওর খাওয়া, ওষুধ খরচ বহন করেছে,আমাদের সংগঠন থেকে।কেউ যদি ওর জন্য সাহায্য পাঠাতে চান পাঠাতে পারেন।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Animal Oasis by-ARTC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category