24/06/2026
🐾🩺 পোষা প্রাণি (বিড়াল ও কুকুর) এর নিয়মিত কৃমিনাশক (Deworming) অত্যন্ত গুরুত্বপূর্ণ🩺🐾
কৃমি শুধু প্রাণীর স্বাস্থ্যই ক্ষতিগ্রস্ত করে না, কিছু কৃমি মানুষকেও আক্রান্ত করতে পারে (Zoonotic disease)
★কেন নিয়মিত কৃমিনাশক প্রয়োজন?
১. পুষ্টি শোষণ বৃদ্ধি করে-
কৃমি প্রাণীর খাদ্যের পুষ্টি শোষণ করে নেয়
২. রক্তশূন্যতা (Anemia) প্রতিরোধ করে-
বিশেষ করে Hookworm জাতীয় কৃমি রক্ত শোষণ করে। ফলে গুরুতর ক্ষেত্রে পোষা প্রাণির মৃত্যু পর্যন্ত হতে পারে
৩. হজমজনিত সমস্যা কমায়
৪. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
৫. মানুষকে সংক্রমণ থেকে রক্ষা করে-
কিছু কৃমি (যেমন Roundworm, Hookworm) মানুষ বিশেষ করে শিশুদের আক্রান্ত করতে পারে
কৃমি হওয়ার লক্ষণ:
• ওজন না বাড়া বা ওজন কমে যাওয়া
• পেট ফোলা
• ডায়রিয়া
• বমি
• লোমের উজ্জ্বলতা কমে যাওয়া
• মলদ্বারের চারপাশে চুলকানি
• মলের সাথে কৃমি বের হওয়া
• দুর্বলতা
★★ বিড়াল ও কুকুরের কৃমিনাশক সময়সূচি★★
🐕বাচ্চা কুকুর (Puppy))
→ প্রথম ক্রিমিনাশক : ২ সপ্তাহ (১৪দিন) বয়সে
→ ২সপ্তাহ -১২ সপ্তাহ (৩মাস) বয়স পর্যন্ত : প্রতি ২ সপ্তাহ পর একবার করে ক্রিমিনাশক, ১২ সপ্তাহ ( ৩মাস) বয়স পর্যন্ত
→ ৩মাস - ৬ মাস বয়স পর্যন্ত :
প্রতি মাসে /৩০ দিন পর পর ক্রিমিনাশক, ৬ মাস বয়স পর্যন্ত
→ ৬ মাস এর উর্ধে বয়স : এরপর প্রতি ৩ মাস অন্তর
🐱 বাচ্চা বিড়াল (Kitten)
→ প্রথম ক্রিমিনাশক : ৩ সপ্তাহ বয়সে প্রথম ক্রিমিনাশক
→ ২সপ্তাহ -১২ সপ্তাহ (৩মাস) বয়স পর্যন্ত : প্রতি ২ সপ্তাহ পর ক্রিমিনাশক, ১২ সপ্তাহ বয়স পর্যন্ত
→ ৩ মাস - ৬ মাস বয়স পর্যন্ত :
প্রতি মাসে একবার ক্রিমিনাশক, ৬ মাস বয়স পর্যন্ত
→ ৬ মাস এর উর্ধে বয়স :
এরপর প্রতি ৩ মাস অন্তর অন্তর ক্রিমিনাশক
🐕🐱প্রাপ্তবয়স্ক কুকুর ও বিড়াল
• সাধারণত ** প্রতি ৩ মাস অন্তর (বছরে ৪ বার)** কৃমিনাশক দেওয়া উত্তম
★গর্ভবতী বিড়াল/কুকুর এর ক্ষেত্রে
গর্ভধারণ ও বাচ্চা হওয়ার সময় কৃমি বাচ্চাদের মধ্যে ছড়িয়ে যেতে পারে
*ক্রিমিনাশক এর ডোজ অবশ্যই একজন অভিজ্ঞ রেজিস্ট্রার্ড ভেট দেখিয়ে প্রাণির ওজন, বয়স ও প্রজাতি অনুযায়ী নির্ধারণ করতে হবে*
★গুরুত্বপূর্ণ পরামর্শ★
• কৃমি দেখা না গেলেও নিয়মিত কৃমিনাশক দিতে হবে
• কৃমিনাশকের আগে আপনার পোষা প্রাণির সঠিক ওজন জেনে নিন
• নিয়মিত টিকাদান ও কৃমিনাশক একসাথে স্বাস্থ্য সুরক্ষার গুরুত্বপূর্ণ অংশ
• ঘর, লিটার বক্স ও আশপাশ পরিষ্কার রাখুন
Vet Prescription Point
📍৩- নুর বিতান মার্কেট, নিচ তলা, ধনিয়ার পুল, চকবাজার, চট্টগ্রাম
যোগাযোগ :
Vet:
+88 01972-967252( WhatsApp)
+88 01841- 967252
Fb Page: Vet Prescription Point
You Tube: Vet Prescription Point
Instagram : vet_prescription_point