26/01/2026
বাবুটাকে ৩ বার ফেরত দিয়ে গেছে। 🙂
গ্রামের বাড়িতে কিছু কাজে এসেছি, এই বাচ্চাকে কারা যেন ফেলে রেখে গেছে। ৩ টা বাড়িতে দিছি কেউ রাখেনি কারণ ও কোল ছাড়া ঘুমাতে চায় না তাই 🙂এটা গ্রাম তাই এখানে খুব আদর করে কেউ বিড়াল রাখে না।ও কোলে বা মানুষের কাছে কাছে থাকতে পছন্দ করে, করবে নাই বা কেন ছোট বাচ্চা মাত্র ১ মাস বয়স।🙂
আমার বিড়ালটা ওর থেকে অনেক বড় আর বাড়িতে এসে ও ভয়ে এগ্রেসিভ হয়ে আছে তাই ছোট এই বিড়ালটাকে একসেপ্ট করছেনা। ওকে আমার কাছে রাখা সম্ভব হচ্ছে না আর চলেও যাবো কিছুদিন পর।বাড়িতেও কেউ ওকে পছন্দ করে না তাও এই শীতের মধ্যে বাইরে খাঁচায় ওকে কাপড় দিয়ে ঢেকে রাখা হয়।আমি কিছুদিন রুমে লুকিয়ে রেখেছিলাম কিন্তু কোলে ঘুমানোর জন্য ও কান্না করে সারারাত তাই সবাই বিরক্ত হয় তাও রাখছিলাম কিন্তু ও পটি ট্রেইন্ড না এটাও সমস্যা।সবাই আমার উপর রেগে তাও ফেলিনি ওকে কেউ নেন।🙂
লোকেশন: শাহজাদপুর, সিরাজগঞ্জ।আমি এখানের কিছু চিনি না দয়া করে এসে নিয়ে যেতে হবে।