11/04/2026
বাগেরহাটের একটা মাজারের পুকুরে কুমির আছে। সেটা লোকজন দেখতে আসে। প্রায় সময় সেখানে জীবিত প্রাণী নিয়ে আসে কুমিরকে দেয়ার জন্য। তাঁদের বিশ্বাস করানো হয় এটি করলে তাঁদের জীবনের সমস্যার সমাধান হবে।
এই মজা দেখানোর জন্য একটা কুকুরকে টোপ দাওয়া হয় যাতে কুমির আসে, খায়। কুমির সত্যিই আসছে। কুকুরটা দূর থেকে দেখে। বুঝতে পারে তার মৃত্যু ঘনিয়ে আসছে।
সে ছটফট করা শুরু করে। কিন্তু তাঁকে মেরে পা বেঁধে রাখা হয় পুকুরে। শত চেষ্টা করেও লাভ হয়না।
অথচ কুমিরটা যখন দূরে, কেউ চাইলেই কুকুরের বাঁধন খুলে দিতে পারত। ডাঙায় দাঁড়িয়ে প্রায় শ'খানেক লোক। সবার হাতে মোবাইল, সবাই ভিডিও করছে।
কুমির এসে কুকুরটি কামড়িয়ে নিয়ে যাই।
এভাবে শত শত জীবিত ছাগল, মুরগি সহ বিভিন্ন প্রাণীকে কুমিরের কাছে দাওয়া হয়।
প্রাণিকল্যাণ আইন, ২০১৯, ধারা ৭, এবং উপধারা ১ ও ২ অনুযায়ী নিষ্ঠুরভাবে কোনো প্রাণী হত্যা করা বা যন্ত্রণা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের জন্য ৬ মাস থেকে ২ বছর কারাদণ্ড, এবং ৫০ হাজার পর্যন্ত জরিমানা হতে পারে।
আমরা সকল ধরণের প্রাণী নিষ্ঠুরতার বিরুদ্ধে সোচ্চার এবং সবাইকে সচেতন হওয়ার ও প্রতিবাদ করার আহ্বান জানাচ্ছি।