Snake Rescue Team Bangladesh

Snake Rescue Team Bangladesh Snake and Wildlife Rescue Service
(2)

গত ২৩/০৫/২০২৬ ইং তারিখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাংগারচর গ্রামে এক লোক বানর নিয়ে গণনা করতে আসেন। ভাগ্যক্রমে সেখানে...
24/05/2026

গত ২৩/০৫/২০২৬ ইং তারিখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাংগারচর গ্রামে এক লোক বানর নিয়ে গণনা করতে আসেন। ভাগ্যক্রমে সেখানে উপস্থিত ছিলেন আমাদের Snake Rescue Team Bangladesh র উদ্ধারকর্মী কৌশিক দত্ত। পরবর্তীতে Bangladesh Forest Department এর রথীন্দ্রনাথ স্যারের মাধ্যমে যোগাযোগ করা হয় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম এর দিপান্বিতা ম্যামের সাথে।দিপান্বিতা ম্যামের নির্দেশনায় ও স্থানীয়দের সহায়তায় বানর এবং উক্ত আসামী আটক করা হয়। পরবর্তীতে বানর এবং আসামিকে বনবিভাগের কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
উল্লেখ্য পুরো উদ্ধার অভিযানে স্থানীয়দের ভূমিকা ছিল অন্যতম।
মনে রাখবেন, বণ্যপ্রাণী ধরে রেখে খেলা দেখানো, লালন-পালন, ক্রয়-বিক্রয়, হত্যা করা আইনত দণ্ডনীয় অপরাধ।

গত ২২/০৫/২০২৬ ইং তারিখ ফৌজদারহাট একটি খামারে অজগর সাপ দেখতে পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ এর শুভাকাঙ্ক্ষী এ. মাহমুদ মান্না...
24/05/2026

গত ২২/০৫/২০২৬ ইং তারিখ ফৌজদারহাট একটি খামারে অজগর সাপ দেখতে পেয়ে স্নেক রেসকিউ বাংলাদেশ এর শুভাকাঙ্ক্ষী এ. মাহমুদ মান্না সাথে যোগাযোগ করে।খবর পেয়ে এ. মাহমুদ মান্না দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটাকে বস্তাবন্দি করে।
পরবর্তীতে সংগঠনের অন্যতম উদ্ধারকর্মী অর্ণব কর্মকার এর কাছে হস্তান্তর করে।

উল্লেখ্য সাপটিকে প্রথমে দেখে আঘাত করার চেষ্টা করে যার কারণে সাপটি সামান্য আঘাত পেয়েছে।
বর্তমানে সাপটি চিকিৎসাধীন আছে।
সাপটি সুস্থ হলে দ্রুত তার উপযুক্ত স্থানে অবমুক্ত করা হবে।

নোট: সচেতনতাই পারে সাপের কামড়ে মানুষ মরার সংখ্যা কমিয়ে আনতে।
তাই ,
আসুন নিজে সচেতন হই
অন্যকে সচেতন করি
বন্যপ্রাণী রক্ষা করি।

 Snake Rescue Team Bangladesh
23/05/2026


Snake Rescue Team Bangladesh

বিষধর পদ্ম গোখরা উদ্ধারগত ১৬/০৫/২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় একটি বিষধর "পদ্ম গোখরা" সাপ দেখ...
23/05/2026

বিষধর পদ্ম গোখরা উদ্ধার

গত ১৬/০৫/২০২৬ তারিখে চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার কেলিশহর এলাকায় একটি বিষধর "পদ্ম গোখরা" সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান "স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ" এর রেস্কিউয়ার নয়ন দেব নাথ।

সাপ দেখলেই আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং পেইজের হটলাইন নাম্বারে যোগাযোগ করুন।

22/05/2026

গত ১৪/০৫/২০২৬ তারিখে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাংগারচর ২ নং ওয়ার্ড হতে উদ্ধারকৃত পদ্ম গোখরা সাপটিকে নিরাপদ ও উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
সাপ আমাদের পরিবেশ ও বাস্তুতন্ত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। তারা প্রাকৃতিকভাবে ইঁদুরসহ বিভিন্ন ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে। তাই ভয় বা কুসংস্কারের কারণে সাপ হত্যা না করে সচেতন হোন এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে উদ্ধারকারীদের সাথে যোগাযোগ করুন।

আসুন বন্যপ্রাণী রক্ষা করি, প্রকৃতিকে ভালোবাসি।

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস | ২২ মেপৃথিবীতে প্রায় ৮৭ লক্ষ প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও অণুজীব রয়েছে। আর প্রতিটি প্রজ...
22/05/2026

আজ আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস | ২২ মে

পৃথিবীতে প্রায় ৮৭ লক্ষ প্রজাতির প্রাণী, উদ্ভিদ ও অণুজীব রয়েছে। আর প্রতিটি প্রজাতি আমাদের বাস্তুতন্ত্রের একটি অপরিহার্য অংশ।

কিন্তু প্রতিদিন গড়ে ১৫০টিরও বেশি প্রজাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যাচ্ছে। বন উজাড়, জলবায়ু পরিবর্তন, দূষণ... এই সংকটের পেছনে মানুষের ভূমিকাই সবচেয়ে বড়।

জীববৈচিত্র্য রক্ষা মানে শুধু পশু-পাখি বাঁচানো নয়। এটা আমাদের নিজেদের খাদ্য, বায়ু, পানি ও ভবিষ্যৎ বাঁচানো।

এই দিবসে আমাদের প্রতিশ্রুতি হোক, প্রকৃতিকে ভালোবাসা, সংরক্ষণ করা এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। 🌍

#জীববৈচিত্র্য_দিবস

১৯-০৫-২০২৬ তারিখে,ঢাকার আশুলিয়ার, ইপিজেড এলাকার ভাদাইল, পাবনার টেক এলাকার একটি বসতবাড়িতে একটি নির্বিষ "ঘরগিন্নি” সাপ দেখ...
21/05/2026

১৯-০৫-২০২৬ তারিখে,ঢাকার আশুলিয়ার, ইপিজেড এলাকার ভাদাইল, পাবনার টেক এলাকার একটি বসতবাড়িতে একটি নির্বিষ "ঘরগিন্নি” সাপ দেখতে পেয়ে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। পরে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপদভাবে সাপটি উদ্ধার করা হয়।

উদ্ধারকারী ছিলেন " স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ " এর রেস্কিউয়ার "স্বাধীন ওয়াদুদ "।

সাপটি মানুষের জন্য ক্ষতিকর নয় এবং পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। ঘরগিন্নি সাপ মূলত টিকটিকি, ছোট পোকামাকড় ও ক্ষতিকর প্রাণী খেয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতে সাহায্য করে।

গত ১৪/০৫/২০২৬ তারিখে,চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাংগারচর ২ নং ওয়ার্ড এলাকায় একটি বিষধর  "পদ্ম গোখরা" সাপ জালে আটকে পড়ে...
21/05/2026

গত ১৪/০৫/২০২৬ তারিখে,
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাংগারচর ২ নং ওয়ার্ড এলাকায় একটি বিষধর "পদ্ম গোখরা" সাপ জালে আটকে পড়েছে। এমন খবর স্থানীয় একজনের মাধ্যমে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে সতর্কতার সাথে উদ্ধার করে "স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ " এর রেস্কিউয়ার "কৌশিক দত্ত "।

প্রকৃতির প্রতিটি প্রাণীই পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অযথা আতঙ্কিত না হয়ে সচেতনতাই পারে বন্যপ্রাণীকে রক্ষা করতে।

20/05/2026
  Snake Rescue Team Bangladesh
19/05/2026


Snake Rescue Team Bangladesh

Reticulated Python (গোলবাহার অজগর,জালি আজগর) বৈজ্ঞানিক নাম:Malayopython reticulatus@পৃথিবীর দীর্ঘতম সাপ যাদের মূলত গায়ের...
19/05/2026

Reticulated Python (গোলবাহার অজগর,জালি আজগর)
বৈজ্ঞানিক নাম:Malayopython reticulatus@
পৃথিবীর দীর্ঘতম সাপ যাদের মূলত গায়ের চামড়ায় জালের মতো জটিল ও সুন্দর জ্যামিতিক নকশা থাকার কারণে একে 'রেটিকুলেটেড' পাইথন বলা হয়।
বাংলাদেশে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম অঞ্চলের বনাঞ্চল, সিলেট, সুন্দরবন এবং বিভিন্ন জলাভূমি ও নদী-খাল সংলগ্ন এলাকায় এদের দেখা যায়। এরা ইঁদুর, পাখি, বানর, গুইসাপ ও অন্যান্য বন্যপ্রাণী খেয়ে পরিবেশের খাদ্যশৃঙ্খলা বজায় রাখতে এবং ক্ষতিকর ইঁদুর নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বর্ষাকালে বন্যা ও অতিরিক্ত আর্দ্রতার কারণে আশ্রয় ও খাদ্যের সন্ধানে কখনও লোকালয়ের কাছাকাছি চলে আসতে পারে। সাধারণত এরা শান্ত স্বভাবের এবং মানুষকে এড়িয়ে চলে।
বন উজাড়, অবৈধ শিকার ও চামড়ার বাণিজ্যের কারণে এদের সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই এদের সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং প্রাকৃতিক আবাসস্থল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব।

Address

Chittagong

Telephone

+8801303129916

Website

Alerts

Be the first to know and let us send you an email when Snake Rescue Team Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Snake Rescue Team Bangladesh:

Share