19/11/2025
সকল প্রশংসা মহান আল্লাহ তায়ালার।
ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ কর্তৃক আয়োজিত “সুন্দরবন ট্যুর প্যাকেজ” ০৯–১২ নভেম্বর ২০২৫ তারিখে সফলভাবে সম্পন্ন হয়েছে—আলহামদুলিল্লাহ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড় শতাধিক সম্মানিত অতিথি—সুনামধন্য প্রাণিচিকিৎসক, এআই কর্মী, কেমিস্ট, খামারি এবং প্রতিষ্ঠানের DMD, অ্যাডভাইজর, DSM, RSM, অ্যাকাউন্টস অফিসার, HR, টেকনিক্যাল অফিসার ও সাপোর্ট স্টাফ—সবার অংশগ্রহণে ট্যুরটি উদযাপিত হয়।
দেশজুড়ে বিভিন্ন স্থান থেকে বাস, ট্রেন ও অন্যান্য মাধ্যমে খুলনার জাহাজঘাটে পৌঁছে দেওয়া থেকে শুরু করে পর্যায়ক্রমে ঘুরেছি সুন্দরবনের উল্লেখযোগ্য স্পটগুলো—আন্ধারমানিক, কটকা, দুবলার চর, হিরন পয়েন্ট, টাইগার ট্রি, জামতলা ওয়াচ টাওয়ার, করমজল—এবং শেষে সুন্দরবন ও বঙ্গোপসাগরের মিলনমেলায় পা রেখেছি।
দুইটি জাহাজভর্তি অতিথিদের সঙ্গে কেটেছে আনন্দময় সময়—গেমিং, লটারি, গানের আসর, কৌতুক, বারবিকিউ—কি ছিল না! প্রতিটি মুহূর্তকে স্মৃতির পাতায় অম্লান রাখতে সার্বক্ষণিক ক্যামেরাম্যানের উপস্থিতি ছিল ট্রিপজুড়ে। স্নিগ্ধ বিকেলে ডেকে ক্যারম বোর্ডের আড্ডা, আর জ্যোৎস্না রাতে জোয়ার–ভাটার টানে ভেসে থাকা—এমন স্মৃতিতে পরিতৃপ্তি পাননি এমন কেউ কি আছেন?
সবচেয়ে বড় কথা, নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ ছিল দায়িত্বশীল ও অনড়।
আপনাদের নিরাপত্তা—আমাদের প্রশান্তি; আপনাদের সহযোগিতা—আমাদের উন্নতি।
জীবনের কোনো এক ক্ষণে হয়তো এই স্মৃতিগুলো মনে করিয়ে দেবে—“কোনো একদিন ইউনিকের আতিথেয়তায় ম্যানগ্রোভখ্যাত সুন্দরবনে সিক্ত হয়েছিলাম।”
প্রাণিচিকিৎসা সেবায় ইউনিক এগ্রোভেট ইন্ডাস্ট্রিজ আপনাদের হাত ধরে আরও একধাপ এগিয়ে যাবে—ইনশাআল্লাহ।
#ইউনিকএগ্রোভেটইন্ডাস্ট্রিজ #সুন্দরবন #ভ্রমণস্মৃতি #টিমআউটিং