02/10/2024
বাজরিকর পাখি পালন বিষয়ক দিক নির্দেশনা :
বর্তমানে অনেকেই বাজরিকর পাখি পালন করছেন আবার অনেকেই পালন করতে ইচ্ছে থাকলে অভিজ্ঞতা না থাকায় বুঝতে পারছেন না কি ভাবে শুরু করা যায়,এই পোষ্টটি তাদের জন্যই।
বাজরিকর অস্ট্রেলিয়ান একটি পাখি,যা খুব সহজেই খাঁচায় পালন করা যায় ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য,
কোথায় পাওয়া যায়: এই পাখি বর্তমানে অনেকেই শখ করে পালন করেন, তাই খোঁজ নিলে আপনার কাছে কারো কাছেই পেয়ে যেতে পারেন, নতুবা পাখির দোকান গুলোতে অবশ্যই পাবেন,তবে দোকানের চেয়ে বাসায় যারা পালন করেন তাদের নিকট হতে ক্রয় করায় উত্তম।কারন দোকানে অনেক পাখি একসাথে থাকে ফলে খুব সহজেই রোগাক্রান্ত পাখির সংস্পর্শে আসলে আপনার ক্রয় করা শখের পাখিও এই জীবাণু বহন করে আপনার বাসা পর্যন্ত নিয়ে আসতে পারে।
মূল্য: এই পাখি বিভিন্ন মিউটেশনের হয়,তবে বয়স ভেদে এর মূল্য প্রতি জোড়া ৬০০-২০০০ এবং জাত ভেদে আরও বেশিও হতে পারে।
কি কি প্রয়োজন: অবশ্যই একটি খাঁচা,১২"/১৮" খাঁচাতে খুব সহজেই এক জোড়া পাখি পালন করা যায়,যার মূল্য ৩০০-৪০০হতে পারে,
একটি পানির ফিল্টার: ২৫-৪০ এর মধ্যে পেয়ে যাবেন,
একটি খাওয়ার পট:২৫-৪০ এর মধ্যে পাবেন,
একটি ডিম দেওয়ার হাড়ি: ৫০-৬০ এর মধ্যে পাবেন।
খাওয়ার: এদের খাওয়ার সাধারনত বীজ জাতীয় হয়, যেমন কাউন,চিনা,সূর্যমুখির বীজ,পোলাও চালের ধান ইত্যাদি।
তবে বাজারে সীড মিক্স পাওয়া যায় খোলা বা প্যাকেট যার মূল্য কেজি ১৩০-১৪০ হয় যা এক জোড়া পাখির অনায়াসে ২৫-৩০ দিন চলে যায়।
তা ছাড়া কলমিশাক,ধইন্যাপাতা,সজনে পাতা ,সেদ্ধ ডিম ইত্যাদি এদের প্রিয় খাওয়ার।
রোগ বালায়: বাজরিকরের রোগ বালায় খুব কম হয়,তাই এদের পালনে ঝুকি কম।
সুবিধা: এরা একবারে ৩-৮ টি ডিম দেয় এবং তা থেকে বাচ্চা করে,সাধারণত আট মাস বয়স থেকে এরা ডিম দেওয়া শুরু করে,তিন মাস পর পর ডিম দেয়।
বাজরিকর বিভিন্ন রংয়ের হয়ে থাকে,বাসার যে কোন স্থানে এদের পোষা যায়,
সারা দিন কিচিরমিচির শব্দ করে আপনার অনুভূতিতে শীতল এবং মনকে আনন্দ দিতে এদের জুড়ি নেই,আর যখন ডিম ফুটে মৃদু কিচ কিচ শব্দে প্রথম বাচ্চার আগমন ধ্বনী জানান দেয় তখন অন্যরকম এক ভাললাগা শুরু
হয়।
পাখি প্রেমিকদের জন্য শুভ কামনা।