Animal Kingdom Bangladesh

  • Home
  • Animal Kingdom Bangladesh

Animal Kingdom Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Animal Kingdom Bangladesh, Animal Rescue Service, .

আমার মা আমাকে আজ ৭দিন রেখে চলে গিয়েছে। আমরা ৩ভাই বোন মার সাথে খাবার খুজতে বের হয়েছিলাম।  হঠাৎ এক আংকেল আমাদের দেখে পাথর ...
09/04/2025

আমার মা আমাকে আজ ৭দিন রেখে চলে গিয়েছে। আমরা ৩ভাই বোন মার সাথে খাবার খুজতে বের হয়েছিলাম। হঠাৎ এক আংকেল আমাদের দেখে পাথর ছুড়ে মারলো। পাথর এসে আমার গায়ে পরেছিল। মুহুর্তের মধ্যেই দেখলাম আমার মা আর ভাই বোন নেই! আশে পাশে কোথাও তাদের খুজে পেলাম না। আজ ৭দিন আমি রাস্তায় ঘুরছি। কোথায় চলে এসেছি আমি জানিনা এইখানে অনেক কুকুর আমাকে কামড়াতে আসে। আমাকে সবাই দুর দুর করে তারিয়ে দেয়।
আমি অনেক ভয় পাচ্ছি। আমার খুব খিদে ও পেয়েছে। কিন্তু খাবার কোথায় পাবো?
মা আমাকে খাবার এনে দিতো আগে। এখন তো মা নেই!
জানো এইখানে একটা খাবারের দোকান আছে। কত রকম খাবার রাখা আছে সেখানে কিন্তু আমি গেলেই কেন যেন ওরা আমাকে তারিয়ে দেয়।
আমার অনেক খিদা লেগেছে মা তুমি কখন আসবে! নাকি আর আসবেই না?
A story of a stray kitten.
© Animal Kingdom Bangladesh

"চিড়িয়াখানার ১০ কর্মীর একজন কামাল হোসেন। তিনি ২০১৪ সাল থেকে প্রাণীগুলোর দেখাশোনা করছেন। কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দু...
08/04/2025

"চিড়িয়াখানার ১০ কর্মীর একজন কামাল হোসেন। তিনি ২০১৪ সাল থেকে প্রাণীগুলোর দেখাশোনা করছেন। কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দুটি ভালুকই পুরুষ। এগুলো ২০১৩ সালে ছোট অবস্থায় আনা হয়। তখন ঘর ছোট ছিল। কিন্তু প্রাণীগুলো বড় হলেও ঘর বড় হয়নি। দুটি ভালুক প্রায়ই একে অন্যকে আক্রমণ করে। ১৮–২০ দিন আগে একটি ভালুকের পা কামড়ে ছিঁড়ে ফেলেছে অন্যটি। তারপর স্থানীয় প্রাণী সম্পদ হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ দিয়ে সারিয়ে তোলার চেষ্টা করছেন তাঁরা। কিন্তু ভালুকের পায়ের ক্ষত বাড়ছে..."

- এই যে এক ভালুক অন্য ভালুককে আক্রমণ করলো বা অস্বাভাবিক আচরণ করে পশুরা চিড়িয়াখানায় এর একটা টার্ম আছে, একে বলে Zoochosis/Stereotypical Behaviors।

এর বিশেষ কারণ আছে, পর্যাপ্ত মানসিক শান্তি না পাওয়া। সংকীর্ণ জায়গায় বসবাস করা। পর্যাপ্ত খাবার না পাওয়া। অস্বস্তিকর যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার সম্মুখীন হওয়া।
প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়া। জেলে থাকার অবসাদ তথা Boredom, depression, and frustration ইত্যাদি।

অর্থাৎ Zoochosis এর ফলে আক্রমণ থেকেই এই অবস্থায় ভালুকটি। আমি অনেকটাই নিশ্চিত অন্য প্রাণীগুলোও এই ছোট ছোট খাঁচায় Zoochosis এ আক্রান্ত।
দেখবেন প্রাণীরা অনবরত মাথা বাড়ি দেয় গ্রিলে, বার বার ঘুরতে থাকে একইদিকে, নিজেদের শরীর নিজেরা কামড়ায়, বমি করে ঘন ঘন ইত্যাদি সমস্তই zoochosis এর সিম্পটম।

ময়মনসিংহ নগরের জয়নুল আবেদিন উদ্যানের মিনি চিড়িয়াখানায় এই ভালুকের শরীরে পচন ধরেছে। ইতোমধ্যে প্রাণীটির পায়ের অংশবিশেষ বিচ্ছিন্ন হয়ে গেছে। আপনারা যারা ব্যবস্থা গ্রহণ কর‍তে পারবেন তারা অনুগ্রহ করে এই ভালুকটি সহ অন্য প্রাণীদেরও এই মিনি চিড়িয়াখানা থেকে বাঁচানোর চেষ্টা করুন।
বদ্ধ চিড়িয়াখানা ব্যাপারটাই অন্যায়। সেখানে মিনি চিড়িয়াখানা নিশ্চয় এক দূর্বিষহ ব্যাপার।

📷 সংগৃহীত

আমরা কি আসলেই মানুষ?  🙂
25/02/2025

আমরা কি আসলেই মানুষ? 🙂

18/02/2025

এই কুকুরটাকে অটোরিকশা ইচ্ছে করেই মেরেছিল অনেক মাস আগে। সেই তখন থেকে ভাংা পা নিয়ে আছে। ইনফেকশন হয়ে গিয়েছে অনেক দুর্গন্ধ আর পুজ জমে ফুলে গিয়েছে। আমি ওর ট্রিটমেন্ট শুরু করতে চাই। ওর ট্রিটমেন্ট করাইতে পারবো যদি আপনারা আর্থিক ভাবে সাহায্য করেন। ডাক্তারের সাথে আমি অলরেডি কথা বলেছি। উনি বলেছেন ইনফেকশন হয়েছে এবং আগে একটা এক্সট্রে করে দেখতে হাড়ের কি অবস্থা। যদি ঠিক করা সম্ভব না হয় তাহলে ওর এই হাতটা যত তারাতারি সম্ভব অপারেশন করে ফেলতে হবে। মেজর একটা অপারেশন হবে এবং সুস্থ হইতেও সময় লাগবে। ওর ট্রিটমেন্ট এর জন্য ৮০০০ টাকার বাজেট দিয়েছেন সাথে ওর অপারেশন এর পরে ওকে আমি নিজের বাসায় ফস্টার করবো তাই ওর খাবার এর টাকা, যাতায়াত এর জন্য বাড়িভাড়া ,ওষুধ, সব মিলিয়ে ১০০০০ টাকার বাজেট ধরা হয়েছে। আপনারা হেল্প করলে আমি চিকিৎসা শুরু করতে চাই। এই পর্যন্ত ওর জন্য ৭০০ টাকা উঠেছে মাত্র! আপনারা এগিয়ে আসুন। এফোর্ট দিয়ে হেল্প করতে না পারলে ফাইন্যান্সিয়াল ভাবে হেল্প করুন। আমি জানি আপনারা আমাকে আমার কাজকে ভালোবাসেন বলেই এই পেইজের সাথে যুক্ত আছেন। এই সময় আপনাদের সাহায্য সব চেয়ে বেশি দরকার। বিপদেই আপন মানুষের পরিচয় পাওয়া যায়। সবাই মিলে ১০০/২০০ করে দিলেও কিন্তু ফান্ড উঠে যায়। দয়া করে এগিয়ে আসুন। প্লিজ।

What do you think about this?
02/02/2025

What do you think about this?

First collar poriyechi amader shujji ma k 🥰😘😘😘😘😘  look at that smile ki shundor lagche red colour collar 😊😊
09/05/2024

First collar poriyechi amader shujji ma k 🥰😘😘😘😘😘 look at that smile ki shundor lagche red colour collar 😊😊

❗❗❗❗❗❗❗❗একটা ডগ কেইজ ছাড়া আসলেই আর কুকুর রেস্কিউ  এর কাজ করা সম্ভব হচ্ছে না। যেগুলোকে স্পটে  গিয়ে প্রতিদিন ট্রিটমেন্ট দি...
20/03/2024

❗❗❗❗❗❗❗❗একটা ডগ কেইজ ছাড়া আসলেই আর কুকুর রেস্কিউ এর কাজ করা সম্ভব হচ্ছে না। যেগুলোকে স্পটে গিয়ে প্রতিদিন ট্রিটমেন্ট দিয়ে আসা যায় সেগুলোর ট্রিটমেন্টই করতে হবে শুধু এখন থেকে ।
হাড় ভাংা, এক্সিডেন্ট, পা ভাংা, চোয়াল ভাংা এরকম মেজর ইঞ্জুরি হওয়া কুকুরদের সুস্থ হতে অনেক অনেক সময় লাগে। অপারেশন স্পে, নিউটার এর মত বড় অপারেশনের পরে ওদেরকে রাস্তায় ছেড়ে রাখা যায়না। সুস্থ না হওয়া পর্যন্ত ওদেরকে রেস্ট এ রাখতে হয় আর এ-ই সময়টাতে ওদের প্রপার কেয়ার লাগে। + প্রপার হাইজিন মেইনটেইন করতে হয় নাহলে ইনফেকশন হয়ে যায়। রাস্তায় রেখে ওদেরকে প্রপার কেয়ার দেওয়া সম্ভব না। কুকুরকে গলায় শিখল দিয়ে বেধে রাখলেও অন্য কুকুর এসে আক্রমন করার চান্স থাকে তাই এরকম বড় একটা খাচা বানানো ছাড়া আর কোন ও উপায় নেই।
আমি আগেও এ-ই খাচা বানানোর জন্য ফান্ড চেয়ে পোস্ট করেছিলাম কিন্তু কোন ও সারা না পেয়ে আর বানাতে পারিনাই। আমার নিজের পরিচিত দোকানে বানাতে গেলেও একটা মজবুত বড় খাচা যেখানে একটা অসুস্থ প্রাপ্তবয়স্ক কুকুর আরাম করে থাকতে পারবে খরচ পরবে ২০ হাজার টাকা।
আরেকটু কম ভালো মানের/ চিকন লোহা দিয়ে বানালেও ১৬-১৭ হাজার যাবে। এ-ই টাকাটা কেউ দিবে?


আর কেউ যদি আর ও কম দামে একটা ভালো মানের খাচা কিনে দিতে পারেন তাহলে কিনে দেন, ডোনেট করেন🙏
আমাকে টাকা দিতে হবেনা আমাকে খাচা দিলেও হবে।

খাচা বানানোর জন্য টাকা তুলছি দেখেও কারোর বদনাম করার ইচ্ছা থাকলে করেন আমি স্টুডেন্ট, পড়ালেখা,+ নিজের কুকুর + নিজের খরচ নিজের টাকায় চালায়। আমার পক্ষে নিজের পকেট থেকে এত বড় এমাউন্ট এর টাকা দিয়ে খাচা বানানো সম্ভব না।
আর আমার ফান্ড পোস্ট এর কমেন্ট এ কেউ ৫০ টাকা ডোনেট করলে সেটার হিসাব ও আমি লিখে দেই কমেন্ট এ। এ-ই পোস্টে ও লিখে দিব।

নাহলে আমার পক্ষে আর এইসব করা সম্ভব না। আমার পড়ালেখা, নিজের কাজ, বাড়ির কাজ, সব কিছু করে আমার হাতে সময় শক্তি থাকেনা যে ওদের জন্য কিছু করব। এর পরেও আমি করি কারন আমার খারাপ লাগে ওদের কস্ট আমি দেখতে পারিনা। আমার একটা disadvantage আমার একটা শেল্টার নেই। শেল্টার থাকলে বা একটা বড় খাচা ও যদি থাকতো তাহলে আমি হয়তো এতক্ষনে জামালখানের সব কুকুরকেই স্পে নিউটার করিয়ে ফেলতে পারতাম। আফসোস! স্পে নিউটার যে করাব, অপারেশন এর পরে রাখার জায়গা নেই!
চট্টগ্রামে ফস্টার হোম তেমন নেই হাতে গোনা কয়েকটা থাকলেও সিট পাওয়া মুশকিল।
এমন অবস্থায় নিজের অবস্থান থেকে আমি এতটুকুই করতে পারি। আপনারা আমাকে খাচা বানিয়ে দেন আমি ওদের জন্য কাজ করে যাব।

🙂নাহলে আমাকে আর নক দিয়ে বলিয়েন না অমুক জায়গায় তমুক কুকুর এক্সিডেন্ট করেছে! বাচ্চা কুকুরের চোয়াল ভাংা, পা ভাংা হাত ভাংা, নিয়ে যান!

আর নক দিয়েন না। কোন ও ঘা ওয়ালা কুকুর দেখলেই নক দিয়েন। আমি গিয়ে ওষুধ দিয়ে আসবো। আর পারছিনা সত্যি বিরক্ত। 🙂🙏 আমাকে মাফ করে দেন

আমার সব কস্ট বিফলে যাক।

12/03/2024

It’s not enough to love animals; we must actively protect and preserve them. It’s our duty and responsibility as custodians of this planet.”
— Daphne Sheldrick

11/03/2024

চট্টগ্রাম কাজির দেউরি কাচা বাজারের ভিতর এ-ই কিউট পাপ্পি গুলো থাকে। কেউ adoption নিতে চাইলে এইখান থেকে নিতে পারেন।
ওরা খুবই হেলদি আর well mannered। সব গুলো দোকানদারই ওদেরকে আদর যত্ন করে পালে। থাকতে দেয় বিল্ডিং এর ভিতর।

কিন্তু মাঝে মাঝে মেইন রোডে চলে গেলে দুর্ঘটনা হতে পারে তাই ওদে adoption এর ব্যাবস্থা করতে চাচ্ছি।

এইখান থেকে কেউ বাচ্চা কুকুর দত্তক নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন অথবা সরাসরি ওইখানে গিয়েও নিতে পারেন।
এইখান থেকে কোন ও বাচ্চা adopt করলে আমার পক্ষ থেকে সেই বাচ্চাকে ফ্রি তে রেবিস এর ভ্যাক্সিন provide করা হবে।😊

ওদের ও একটু খাবার দিও 😊😊 পোস্ট এর ছবিটি কালেক্ট করা।
11/03/2024

ওদের ও একটু খাবার দিও 😊😊

পোস্ট এর ছবিটি কালেক্ট করা।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Animal Kingdom Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Pet Store/pet Service?

Share