Malay Animal Lover

Malay Animal Lover আমার জীবনে একটাই স্বপ্ন এই অসহায় অবলা,প্রাণীদের জন্য একটা নিরাপদ আশ্রয় ও চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা।

09/04/2024

বন্ধুরা, আমার জীবনের একটা দারুন অভিজ্ঞতার কথা তোমাদের জানাবো। সেদিনকে আমি তখন অফিসে ডিউটি করছি।সময় তখন সন্ধ্যা 6 টা। আমার পাড়ার একজন মহিলা আমাকে ফোন করে বললো,দুপুর 3 টে থেকে একটা প্রেগন্যান্ট ছাগল রাস্তার ওপর পরে আছে, প্রসব যন্তনায় ছটপট করছে।ছাগলটির মালিকের কোনো খোঁজ নেই।ওই মহিলা ছাগলটির যন্তনা সহ্য করতে না পেরে,,আমাকে ফোন করে ,যাতে কোনো ডাক্তারের আমি ব্যবস্থা করে দিতে পারি।কিন্তু এমনি দুর্ভাগ্য দুটি ডাক্তার কে ফোন করলাম,কিন্তু তারা দুজনই কাজের সূত্রে বাইরে ছিল,তারা কেউ আসতে পারবে না।শেষে উপায় না পেয়ে পাড়ার দুজন মহিলাকে ডাক করালাম, যারা ছাগলের বাচ্চা প্রসব করতে জানে,কিন্তু তারাও পারলো না।আর কোনো উপায় না পেয়ে আমি অফিসে বসে খুব টেনশনে পরে গেলাম,শুধু এটা ভেবেই কষ্ট পেতে লাগলাম,ছাগলটা এইভাবে কষ্ট পেতে পেতে শেষ হয়ে যাবে,আমি কিছু করতে পারবো না। ঈশ্বর কে ডাকতে লাগলাম, হে ভগবান ছাগলটাকে এই যন্তনা থেকে মুক্তি দাও,তাড়াতাড়ি বাচ্চা প্রসব করে দাও।
রাত 9 টা,ফোন করে জানলাম ছাগলটির তখনও বাচ্চা হয়নি।ওই দয়ালু মহিলাটি ছাগলটির কষ্ট সহ্য করতে না পেরে ওকে ওর বাড়িতে নিয়ে এসেছে,খুব কাদঁছিল।আমার তখন অফিস ছুটি হয়ে গেছে, আমি ট্রেন ধরলাম বাড়ি আসার জন্য। ট্রেনে বসে বসে ইউটিউবে ছাগলের বাচ্চা প্রসবের অনেক ভিডিও দেখলাম।ঠিক করলাম ছাগলটির বাচ্চা আমিই প্রসব করবো।বিনা চিকিৎসায় ছাগলটাকে এই ভাবে মরতে দেবো না।
বাড়ি ফিরলাম রাত 10 টায়।বাড়ি ফিরেই betadine , গ্লাবস,সুতির কাপড় প্রভিতি নিয়ে ছুটলাম ছাগলটির কাছে।
গিয়ে দেখি ছাগলটি যন্তনায় ছটপট করছে।আমি আর দেরি না করে ওই মহিলাকে বললাম গরম জল নিয়ে আসতে।শুরু হলো আমার একটি অসহায়,অবলা পশুকে বাঁচানোর লড়াই। রাত 11টা বেজে গেলো তাও বাচ্চাটিকে বার করতে পারলাম না।তবে এটুকু বুঝে গেলাম পেটের ভিতরে বাচ্চাটি উল্টে গেছে।আমিও কেঁদে ফেললাম, ঈশ্বর কে বললাম এই অবলা জিবটিকে আর কষ্ট দিও না।বাঁচাও একে।
এরপর ঈশ্বর আমার কথা শুনলো,তখন সেখানে উপস্থিত হলো আমার ভাইপো আকাশ,ওকে তখন ছাগলটাকে শক্ত করে সামনের দিকটা ধরতে বললাম আর আমি পিছন থেকে হাত ঢুকিয়ে বাচ্চাটি ধরে টানতে লাগলাম।বহুক্ষণ লড়াইয়ের পর বাচ্চাটি প্রসব হলো।কিন্তু বাচ্চাটিকে বাঁচাতে পারিনি এরপর আর একটি বাচ্চা হলো।সে খুব ভালো ভাবেই প্রসব হয়ে গেলো।সে বাচ্চাটি সুস্তু।এরপর মনে শান্তি পেলাম মা ও একটি বাচ্চাকে বাঁচাতে পারলাম।
ছাগলের বাচ্চা প্রসব এর আগে আমি কোনোদিন করিনি।কিন্তু আজ এটা ভেবে মনে খুব শান্তি পেলাম,যেমন করে হোক ওকে বাঁচাতে তো পারলাম।

Address

Pandua
Pandua
712149

Telephone

+918926645925

Website

Alerts

Be the first to know and let us send you an email when Malay Animal Lover posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Malay Animal Lover:

Share