Dr.Matin's Vet & Pet solution

Dr.Matin's Vet & Pet solution পেইজটি গবাদিপশু, হাঁস- মুরগি ও পোষা প্রাণীর লালন পালন, রোগব্যাধি, চিকিৎসাসেবা ও পরিচর্যা বিষয়ক গুরুত্ব পূর্ণ তথ্য ও ভিডিও প্রকাশ করে।

বারবার বীজ দিয়েও কনসিভ করছে না? 🐄গাভীকে ৪–৫–৬ বার এমনকি ৮–১০ বার বীজ দেওয়ার পরও যদি কনসিভ না করে, তাহলে শুধু বারবার বী...
16/08/2026

বারবার বীজ দিয়েও কনসিভ করছে না? 🐄
গাভীকে ৪–৫–৬ বার এমনকি ৮–১০ বার বীজ দেওয়ার পরও যদি কনসিভ না করে, তাহলে শুধু বারবার বীজ না দিয়ে কারণ নির্ণয় করা জরুরি।
👉 পরপর ২ বার বীজ দেওয়ার পরও কনসিভ না করলে বিশেষজ্ঞ ভেটেরিনারিয়ানের পরামর্শ নিন। জরায়ু, ডিম্বাশয়, হরমোন, সংক্রমণ, পুষ্টি ও সঠিক সময়ে বীজ দেওয়া—সবকিছু মূল্যায়ন করা প্রয়োজন।
📌 ছবির গাভীটি ৬ বার বীজ দেওয়ার পরও কনসিভ করেনি।
বারবার বীজ নয়—আগে কারণ খুঁজুন, তারপর সঠিক সমাধান করুন।
#গাভী #কনসেপশনফেলিওর #কৃত্রিমপ্রজনন #গবাদিপশু #খামারিপরামর্শ

15/08/2026

👉 “এক মাস ধরে রক্তের মতো প্রস্রাব! বেবিসিওসিস নাকি অন্য রোগ—চিকিৎসার আগে ডায়াগনোসিস কেন জরুরি?”/ Urinating like blood for a month! Treatment is ongoing, but why isn’t the disease getting cured? In cattle cases, is accurate diagnosis the real solution?

🐐 এক ছাগলের চার ছানা—সত্যিই দারুণ এক দৃশ্য! ❤️“এক ছাগলের চার ছানা, ফ্যামিলি প্ল্যানিং মানে মানা!” 😍প্রাণিসম্পদের এই স্লো...
15/08/2026

🐐 এক ছাগলের চার ছানা—সত্যিই দারুণ এক দৃশ্য! ❤️
“এক ছাগলের চার ছানা, ফ্যামিলি প্ল্যানিং মানে মানা!” 😍
প্রাণিসম্পদের এই স্লোগান যেন আজ বাস্তবেই চোখের সামনে!
একটি ছাগল একসঙ্গে চারটি সুস্থ বাচ্চা দিয়েছে—ছাগল পালন যে কতটা লাভজনক হতে পারে, এটি তারই একটি চমৎকার উদাহরণ। সঠিক পরিচর্যা ও ব্যবস্থাপনা করতে পারলে ছাগল বছরে একাধিকবার বাচ্চা দিয়ে খামারিদের আয়ের নতুন সুযোগ তৈরি করতে পারে।
তবে চারটি বাচ্চা প্রসব করা ছাগলের জন্য চাট্টিখানি কথা নয়। তাই প্রসবের পর মা ছাগলটি কিছুটা অসুস্থ হয়ে পড়েছে, যদিও চারটি বাচ্চাই সুস্থ আছে। এখন মা ও বাচ্চাদের বিশেষ যত্ন, পর্যাপ্ত পুষ্টি ও নিয়মিত পর্যবেক্ষণই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
👉 ছাগল পালন শুধু শখ নয়—সঠিক ব্যবস্থাপনায় হতে পারে লাভজনক খামার ও স্বাবলম্বিতার পথ। 🌱🐐
#একছাগলেরচারছানা #ছাগলপালন #ছাগলখামার

14/08/2026

🐐 এক ছাগলের চার ছানা! 😍 বিরল এই দৃশ্যের পেছনে আছে দারুণ এক সম্ভাবনা—ছাগল পালন কেন এত লাভজনক?🐐 One Goat, Four Kids! 😍 This rare sight highlights a great opportunity—why is goat farming so profitable? #খামারিসচেতনতা #ছাগলপালনে_লাভ #প্রাণিসম্পদ #ছাগলপালন

13/08/2026

জন্মের পর থেকেই পায়ে সমস্যা! 🐄 ৫ দিনের বাছুরের Congenital Knuckling

12/08/2026

এক বছর ধরে টাস/ঝংকারে ভুগছিল গাভীটি—অপারেশনের মাধ্যমে ফিরে পেল স্বাভাবিক চলাফেরা। রোগ পুষে রাখবেন না, সঠিক চিকিৎসায় সমাধান সম্ভব। 🐄
#ঝংকার #গাভী #খামারি_সচেতনতা

স্মৃতিময় এক পুনর্মিলনআজ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উল্লাপাড়া, সিরাজগঞ্জে শ্রদ্ধেয় ডা. মোঃ আখতারু...
12/08/2026

স্মৃতিময় এক পুনর্মিলন
আজ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উল্লাপাড়া, সিরাজগঞ্জে শ্রদ্ধেয় ডা. মোঃ আখতারুজ্জামান ভূঁইয়া স্যার—সিরাজগঞ্জ জেলার সাবেক জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এবং বিসিএস লাইভস্টক একাডেমির সাবেক পরিচালক—স্যারকে পেয়ে সত্যিই আনন্দিত ও আবেগাপ্লুত হয়েছি।
কর্মজীবনের একটি গুরুত্বপূর্ণ সময়ে স্যারের সঙ্গে একসঙ্গে কাজ করার সুযোগ আমার জন্য ছিল অত্যন্ত সৌভাগ্যের। স্যারের স্নেহভাজন কর্মকর্তা হিসেবে তাঁর সঙ্গে বিভিন্ন কার্যক্রমে অংশীদার হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্মৃতিগুলো আজও আমার কাছে অমূল্য।
দীর্ঘদিন পর আজ স্যার আমার কর্মস্থলে এলেন—পুরোনো দিনের স্মৃতি যেন আবারও জীবন্ত হয়ে উঠল। স্যারের অভিজ্ঞতা, নেতৃত্ব ও আন্তরিকতা আমাদের মতো কর্মকর্তাদের জন্য সবসময়ই অনুপ্রেরণার উৎস।
শ্রদ্ধেয় স্যার, আপনার আগমন আমার জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ❤️
#শ্রদ্ধেয়স্যার #স্মৃতিময়পুনর্মিলন #উল্লাপাড়া #প্রাণিসম্পদ

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উল্লাপাড়া পরিদর্শন:আজ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উ...
11/08/2026

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উল্লাপাড়া পরিদর্শন:
আজ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, উল্লাপাড়ার বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ডা. অন্তিম কুমার সরকার, সম্মানিত উপপরিচালক স্যার, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, রাজশাহী।
পরিদর্শনকালে তিনি দপ্তরের চলমান কার্যক্রম, সেবার মান, মাঠ পর্যায়ের কার্যক্রম এবং প্রাণিসম্পদ উন্নয়নে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।
প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও খামারিদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন ও দিকনির্দেশনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
#প্রাণিসম্পদ_উন্নয়ন #উল্লাপাড়া #প্রাণিসম্পদ_দপ্তর #ভেটেরিনারি_সেবা #রাজশাহী_বিভাগ

10/08/2026

র/ক্ত প্রস্রাব! গরুর জীবন কি সং/ক/টে?/Blood in the Urine! Is the Cow’s Life at R/i/s/k?? 🚨

09/08/2026

“১৪ লিটার দুধের গাভী! ভুল চিকিৎসায় একদিনেই পড়ে গেল—বাঁচবে কি? শেষ পর্যন্ত কীভাবে ঘুরে দাঁড়াল?”/14 Liters of Milk! A Cow Collapsed in Just One Day Due to Improper Treatment—Would She Survive? How Did She Finally Recover? #গবাদিপশুর_চিকিৎসা #ম্যাস্টাইটিস #খামারি_সচেতনতা #সঠিক_চিকিৎসা

Address

Mohonpur Road
Ullapara
ULLAPARA-6760

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Matin's Vet & Pet solution posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category