Dr-Md.Alamin Sardar

Dr-Md.Alamin Sardar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr-Md.Alamin Sardar, Veterinarian, Savar.

 #মাইকোপ্লাজমা ও  #কোরাইজা  সাধারণত মুরগির দুটিশ্বাসতন্ত্রের রোগ। উপসর্গ প্রায় কাছাকাছি হলেও কারণ ছড়ানোর ধরন ও চিকিৎসা আ...
03/09/2025

#মাইকোপ্লাজমা ও #কোরাইজা সাধারণত মুরগির দুটি
শ্বাসতন্ত্রের রোগ। উপসর্গ প্রায় কাছাকাছি হলেও কারণ ছড়ানোর ধরন ও চিকিৎসা আলাদা।

#মাইকোপ্লাজমা (Mycoplasma gallisepticum):
এটি মূলত মুরগির শ্বাসতন্ত্র আক্রমণ করে। বাতাস, সরাসরি সংস্পর্শ বা আক্রান্ত মায়ের কাছ থেকে বাচ্চায় ছড়াতে পারে। খারাপ বায়ু চলাচল, বেশি ভিড় বা অন্য কোনো রোগ থাকলে সমস্যা আরও বেড়ে যায়। এর প্রধান লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া, নাক দিয়ে সর্দি আসা, হাঁচি দেওয়া, সাইনাস ফুলে যাওয়া এবং ডিম উৎপাদন কমে যাওয়া। চিকিৎসার জন্য সাধারণত টাইলোসিন, টাইলভালোসিন বা ডক্সিসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয় (ভেটেরিনারিয়ানের পরামর্শে)। অসুস্থ মুরগিকে আলাদা রাখা, খামারে বাতাস চলাচল ভালো রাখা এবং বায়োসিকিউরিটি মেনে চলা খুবই জরুরি।

#কোরাইজা (Infectious Coryza):
এটি ব্যাকটেরিয়া Avibacterium paragallinarum দ্বারা সৃষ্ট একটি রোগ। এটি খুব দ্রুত ছড়ায় এবং সাধারণত ভেজা ও গাদাগাদি পরিবেশে বেশি দেখা যায়। সংক্রমিত পানি, খাবার বা সরাসরি সংস্পর্শ থেকেও রোগটি ছড়ায়। লক্ষণগুলোর মধ্যে রয়েছে চোখ ও মুখ ফুলে যাওয়া, দুর্গন্ধযুক্ত নাকের সর্দি, শ্বাসকষ্ট, খাওয়ার রুচি কমে যাওয়া এবং ডিম উৎপাদন হ্রাস। চিকিৎসায় সালফার জাতীয় ওষুধ যেমন সালফাডাইমেথক্সিন বা এরিথ্রোমাইসিন ব্যবহার করা হয়। আক্রান্ত মুরগিকে আলাদা রাখা, খামার জীবাণুমুক্ত করা এবং কঠোর বায়োসিকিউরিটি মানা খুবই গুরুত্বপূর্ণ।

#প্রতিরোধের_উপায়:
দুটি রোগ প্রতিরোধে একই ধরনের ব্যবস্থা নিতে হয়। যেমন অতিরিক্ত ভিড় এড়িয়ে চলা, পরিষ্কার পানি ও খাবার দেওয়া, প্রয়োজনে ভ্যাকসিন ব্যবহার করা, নতুন আনা মুরগিকে আগে কোয়ারেন্টিনে রাখা এবং সর্বদা ভালো স্বাস্থ্যবিধি অনুসরণ করা


❗মাইকোপ্লাজমা = দীর্ঘস্থায়ী শ্বাসকষ্ট ও হাঁচি

❗কোরাইজা = তীব্র সর্দি, মুখ-চোখ ফুলে যাওয়া ও দুর্গন্ধযুক্ত নাকের সর্দি

গরুর ওজন মাপার নিয়ম ।।গরু কিনতে গিয়ে অনেকেই গরুর ওজন কিংবা মাপ নিয়ে সমস্যায় পড়েন, তাই মাপ বের করার সহজ পদ্ধতি লিখে নিতে ...
29/05/2025

গরুর ওজন মাপার নিয়ম ।।

গরু কিনতে গিয়ে অনেকেই গরুর ওজন কিংবা মাপ নিয়ে সমস্যায় পড়েন, তাই মাপ বের করার সহজ পদ্ধতি লিখে নিতে পারেন।।
গরুর আনুমানিক ওজন বের করতে আপনার প্রয়োজনীয় উপকরন যা যা লাগবে:-
👉 ২. ক্যালকুলেটর।
👉 ১. গজ/ফিতা বা টেপ।

আপনি যে গরুটার ওজন নির্ণয় করতে চাইছেন, সেই গরুকে প্রথমে সোজা করে দাঁড় করান।।
প্রথমেই আপনি ছবিতে দেখানো মত একটি গজ/ফিতার সাহায্যে গরুর সামনের পাজরের উঁচু হাড় থেকে পশ্চাৎদেশ পর্যন্ত দৈর্ঘ্য (L) মেপে নিন। এরপর আমরা যেভাবে কোমরের মাপ নেই সেভাবে গরুটির বেড় (G) মেপে নিন। দৈর্ঘ্য (L) আর বেড় (G) মাপা হয়ে গেল, এবার আমরা হিসাব করে ফেলতে পারব গরুটির আনুমানিক ওজন কত।।

🫵 সুত্র = (L X G X G)/660 কেজি। এখানে 660 হচ্ছে সূত্র।
উদাহারনঃ ধরে নিলাম আপনার গরুটির দৈর্ঘ্য ৫১ইঞ্চি এবং বেড় ৫৬ ইঞ্চি।।
তাহলে গরুর আনুমানিক লাইভ ওজন হবে (৫১X৫৬X৫৬)/৬৬০ = ২৪২.৩৩ কেজি গরুটির মাথা, পা ও কলিজা, চামড়া, ভুড়ি সহ পুরা গরুর ওজন।।

🫵 ৬৬০ সূত্র, বুকের বেড়ের মাপ একবার নিতে হবে (সূত্র অনুযায়ী বুকের বেড় স্কয়ার হওয়াতে দুইবার গণনা করতে হবে)।
মাপ নেওয়ার সময় গরু যেন দাঁড়িয়ে থাকে ও শরীর সোজা থাকে।।

বি:দ্র: (ওজন নির্ধারণে ± 5–10% ত্রুটি থাকতে পারে)।

প্রশ্ন এখন মাংস কতটুকু হবে? ২৪২.৩৩ লাইভ ওয়েট একটি গরু থেকে মাংস পাবেন (হাটুর উপরের হাড় সহ) ৫৫%-৬০%, অর্থাৎ ২৪২.৩৩ *৫৫% = ১৩৩.২৮ কেজি।
বাকী অংশ ভুড়ি, কলিজা, মাথা, পায়া, চামড়া ইত্যাদি।।

ডা: মুহাম্মদ আলামিন সরদার
কোয়ালিটি ফিডস লিমিটেড

World Rabies Day 2024Theme: "Breaking Rabies Boundaries", To combat one of the deadliest zoonotic diseases affecting hum...
28/09/2024

World Rabies Day 2024
Theme: "Breaking Rabies Boundaries",

To combat one of the deadliest zoonotic diseases affecting humans and animals alike. Rabies is a viral disease that can infect any mammal, and once symptoms appear, it is 99,9% fatal.




06/06/2024

পাখির চোখে কি অপরুপ দৃশ্য 💚🤍

13/05/2024
05/01/2024




Hoof Trimming
04/09/2023

Hoof Trimming

29/08/2023

চান্দের গাড়িতে🌙

Address

Savar

Website

https://youtube.com/@224alaminsardar9?si=fCtNmebdTu8Hv4nQ

Alerts

Be the first to know and let us send you an email when Dr-Md.Alamin Sardar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dr-Md.Alamin Sardar:

Share

Category