30/07/2026
স্পে বা নিউটার করানোর আগে শুধু দাম জানলেই হয় না।
সার্জারির আগে বিড়ালের শারীরিক অবস্থার দেখা, ওজন অনুযায়ী অ্যানেস্থেশিয়া ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া, স্টেরাইলভাবে সার্জারি করা, টিস্যুর ওপর অপ্রয়োজনীয় চাপ কম রাখা এবং সার্জারির পর ঠিকভাবে পর্যবেক্ষণ করা; সেইফ রিকভারির জন্য প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ।
Community Pet Care Rangpur-এ প্রতিটি স্পে ও নিউটার সার্জারিতে আমরা সেইফ সার্জিক্যাল প্রটোকল এবং কেয়ারফুল হ্যান্ডলিং অনুসরণ করি।
পেট প্যারেন্ট যেন নিজের প্রয়োজন ও বাজেট অনুযায়ী পরিষ্কারভাবে সিদ্ধান্ত নিতে পারেন, তাই রাখা হয়েছে তিনটি আলাদা প্যাকেজ।j
স্পে প্যাকেজ
৳৩,২০০ | ৳৩,৭০০ | ৳৩,৯০০
নিউটার প্যাকেজ
৳২,০০০ | ৳২,৩০০ | ৳২,৫০০
স্পে প্যাকেজে সেলাইয়ের ধরন, বাইরে সেলাই থাকবে কি না এবং পরে সেলাই কাটাতে হবে কি না, এসব অনুযায়ী অপশনগুলো আলাদা।
নিউটার প্যাকেজে ট্রেডিশনাল ডাবল ইনসিশন থেকে শুরু করে একটিমাত্র ছোট ইনসিশনের সিগনেচার অপশন পর্যন্ত রয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই প্রাইস বহাল থাকবে।
সব প্যাকেজেই সার্জারির পর সর্বোচ্চ ৫ দিনের প্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক, পেইনকিলার ও রিকভারি সাপোর্ট ইনজেকটেবল মেডিসিন অন্তর্ভুক্ত।
বিড়ালের বয়স এবং ছেলে না মেয়ে জানিয়ে ইনবক্স করুন। কোন প্যাকেজটি যথেষ্ট ও উপযুক্ত হবে, সেটাই জানিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, হিট, প্রেগন্যান্সি, রিটেইন্ড টেস্টিকল বা অন্য কোনো জটিল অবস্থায় সার্জারির ধরন ও খরচ ভিন্ন হতে পারে।
--
কমিউনিটি পেট কেয়ার রংপুরে এখন নিয়মিত সার্জারী করছেনঃ
ডা. ফারহান ইসরাক
DVM, MS in Surgery, HSTU
CT-PSU, Thailand
Chief Consultant & Surgeon
Community Pet Care Rangpur
01783-121256
হাতের নাগালে প্রাণীসেবা..
Community Pet Care Rangpur