22/05/2026
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস ২০২৬ !
প্রকৃতির প্রত্যেকটি প্রাণ, প্রত্যেকটি গাছ, প্রতিটি নদী ও বন আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষার অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। জীববৈচিত্র্য শুধু পরিবেশের সৌন্দর্য নয়, এটি মানবজীবন ও পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখার অন্যতম ভিত্তি।
বন উজাড়, পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন ও অবৈধ বন্যপ্রাণী শিকারের কারণে প্রতিনিয়ত হুমকির মুখে পড়ছে বন,অসংখ্য প্রাণ ও তাদের আবাসস্থল। জীববৈচিত্র্য ধ্বংস হলে ক্ষতিগ্রস্ত হবে পুরো বাস্তুতন্ত্র, যার প্রভাব শেষ পর্যন্ত মানুষের জীবনেও এসে পড়বে।
আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে আমাদের সবার অঙ্গীকার হোক “প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে সচেতন হওয়া, পরিবেশের ভারসাম্য রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলা।”
Wildlife And Snake Rescue Team In Bangladesh(WSRTBD)বিশ্বাস করে
“প্রকৃতি বাঁচলে প্রাণ বাঁচবে, আর প্রাণ বাঁচলেই টিকে থাকবে পৃথিবী!”