AJN Pigeon BD

AJN Pigeon BD নরসিংদীর বিশ্বস্ত কবুতর পালক 🕊️
✅ রেসিং + শো + গিরিবাজ কবুতরের যত্ন ও তথ্য
📍 ভেলানগর, সদর, নরসিংদী।

আলহামদুলিল্লাহ, sold out
15/10/2026

আলহামদুলিল্লাহ, sold out

12/10/2026

আসসালামু আলাইকুম

✅ কালো রেসার / গ্রিজেল বাচ্চা - ২ পিস বিক্রি হবে
✅ বয়স: ০ পর
✅ ১০০% সুস্থ, একটিভ ও হোম ব্রিড
✅ জাত: রেসার গ্রিজেল (চিলা লাইন)

👉 সুস্থ ও ভালো ফ্লায়ার।
👉 লোকেশন: নরসিংদী সদর - এসে নিতে হবে
👉 দাম: আলোচনা সাপেক্ষে

WhatsApp / কল: 01786404176

দ্রুত যোগাযোগ করুন, আগে আসলে আগে পাবেন।

10/10/2026
10/10/2026

🕊️ রেসার বেবি - ২ পিস হাত বদল হবে 🕊️
০ পর - মাশাআল্লাহ ১০০% সুস্থ ও একটিভ

📍 লোকেশন: নরসিংদী সদর (এসে নিতে হবে)
💬 বিস্তারিত জানতে ইনবক্স / WhatsApp করুন

📲 WhatsApp: 01786404176
🏠 AJN PIGEON BD - Premium Racer

🕊️ প্রাপ্তবয়স্ক কবুতরের জন্য - অক্টোবর স্পেশাল মিক্স 🕊️আলহামদুলিল্লাহ, এডাল্ট কবুতরের জন্য ব্যালেন্সড আর হালকা একটা মিক...
10/10/2026

🕊️ প্রাপ্তবয়স্ক কবুতরের জন্য - অক্টোবর স্পেশাল মিক্স 🕊️

আলহামদুলিল্লাহ, এডাল্ট কবুতরের জন্য ব্যালেন্সড আর হালকা একটা মিক্স রেডি করলাম। উড়বে ভালো, হজম হবে সহজ, বাচ্চাও খাওয়াবে সুন্দর।

✅ উপাদান তালিকা (২২.১ কেজি):
গম- ১১ কেজি, ধান- ৪ কেজি, রেজা- ২.৫ কেজি, ডাবলি- ২.৫ কেজি, লাল সরিষা- ১ কেজি, সবুজ মটর- ৫০০ গ্রাম, ছোলা- ৫০০ গ্রাম, হলুদ গুঁড়া- ১০০ গ্রাম

কেন এই মিক্সটা নিবেন?
✔ ১০০% প্রাকৃতিক, কোন কেমিক্যাল নেই
✔ হজমে হালকা, পায়খানা টাইট রাখে
✔ পালক বদলের সময় শক্তি যোগায়
✔ রেসার / গিরিবাজ / দেশি সবার জন্য

AJN Pigeon BD
#কবুতরের_খাবার

❄️ শীতে কবুতরের ঠান্ডা-কাশি-পাতলা পায়খানা? একটাই সমাধান - রেনামাইসিন ৫০০ 💊প্রিয় খামারি ভাইয়েরা,অক্টোবর-নভেম্বরে আবহাও...
09/10/2026

❄️ শীতে কবুতরের ঠান্ডা-কাশি-পাতলা পায়খানা? একটাই সমাধান - রেনামাইসিন ৫০০ 💊

প্রিয় খামারি ভাইয়েরা,
অক্টোবর-নভেম্বরে আবহাওয়া বদলের সময় কবুতরের সবচেয়ে কমন সমস্যা হলো:
👉 নাক দিয়ে পানি পড়া
👉 গলা ঘড়ঘড় করা / হা করে নিঃশ্বাস নেওয়া
👉 সবুজ/সাদা চুনা পায়খানা
👉 ঝিম মেরে বসে থাকা, খাবার না খাওয়া

এগুলোর জন্য আমার দেখা বেস্ট ও সস্তা ওষুধ হলো RenaMycin 500 (রেনামাইসিন ৫০০)

কেন বেস্ট?
এটা Oxytetracycline গ্রুপের অ্যান্টিবায়োটিক। ঠান্ডা থেকে হওয়া ব্যাকটেরিয়াল ইনফেকশন আর পায়খানার জন্য খুব দ্রুত কাজ করে। দামও মাত্র ৪০-৫০ টাকা পাতা।

✅ ব্যবহারের নিয়ম (আমি যেভাবে করি):

১. পানিতে: ১ টা ট্যাবলেট ২ লিটার পানিতে গুঁড়া করে মিশিয়ে ৩-৫ দিন খাওয়ান। প্রতিদিন নতুন পানি বানাবেন।

২. সরাসরি: বেশি অসুস্থ কবুতরকে ১/৪ ভাগ ট্যাবলেট ভেঙে সরাসরি মুখে দিয়ে ১০-১৫ মিলি পানি খাইয়ে দিন, দিনে ১ বার।

৩. বাচ্চা থাকলে: বাচ্চা আছে এমন জোড়াকে পানিতে হাফ ডোজ (১ টা ট্যাবলেট ৪ লিটার পানিতে) দিবেন।

⚠️ সতর্কতা:
* টানা ৫ দিনের বেশি দিবেন না।
* ওষুধ চলাকালীন ভিটামিন, ক্যালসিয়াম, গ্রিট দিবেন না।
* ওষুধের পর ২ দিন স্যালাইন + লিভার টনিক / লেবুর পানি দিন।
* সুস্থ কবুতরকে অযথা দিবেন না।

আমার লফটে এই নিয়মে ৯০% কবুতর ২-৩ দিনেই সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ।

আপনারা কে কিভাবে রেনামাইসিন ব্যবহার করেন? কমেন্টে জানান। পোস্টটি শেয়ার করে নতুন খামারিদের উপকার করুন।

AJN Pigeon BD - কম খরচে সুস্থ কবুতর
#কবুতর #রেনামাইসিন #কবুতরের_চিকিৎসা

🕊️ *সকল জাতের কবুতরের জন্য মাসিক ৭ দিনের কোর্স* 🕊️Racer | Giribaz | King | Deshi Golla | Huma | Danish — সবার জন্য!অনেক ...
06/10/2026

🕊️ *সকল জাতের কবুতরের জন্য মাসিক ৭ দিনের কোর্স* 🕊️
Racer | Giribaz | King | Deshi Golla | Huma | Danish — সবার জন্য!

অনেক ভাই জানতে চান, মাসে কি ওষুধ দিবো? তাদের জন্য ছোট করে এই চার্ট বানালাম। সিরাপ না পেলে পাশে লেখা ট্যাবলেট দিয়েও করতে পারবেন।

*💊 কোর্স নিয়ম:*
Day 1-2: Calmin Vet 3ml/লি অথবা Calplex Tablet 1/4 টা
Day 3-4: Sel-E Nano 5 ফোঁটা অথবা E-Cap 200mg 1 টা
Day 5: Rena-WS 1 গ্রাম অথবা Tablet 1/2 টা
Day 6: Zis-VET 2ml অথবা Zinc Tablet 1/4 টা
Day 7: Heparen 2ml অথবা Liv-52 Tablet 1/4 টা

⏰ সকালে ওষুধ মেশানো পানি, সন্ধ্যায় সবসময় ফ্রেশ সাদা পানি।

⚠️ মনে রাখবেন:
✅ পরিষ্কার পানি ও পাত্র ব্যবহার করুন
✅ ডোজ বেশি দিবেন না
✅ ডিমে বসা ও ছোট বাচ্চা থাকলে কোর্স বন্ধ রাখুন
✅ সমস্যা বাড়লে ভেটের পরামর্শ নিন

এই কোর্স মাসে ৭ দিনই যথেষ্ট। বেশি ওষুধ কবুতরের জন্য ক্ষতিকর।

ভালো লাগলে শেয়ার করে অন্য কবুতর প্রেমী ভাইদের জানতে সাহায্য করুন। ❤️

Address

ভেলানগর, নরসিংদী সদর, নরসিংদী।
Narsingdi
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when AJN Pigeon BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category