Tultul the Meow Meow

Tultul the Meow Meow It's only Tultul's meow meow 😼
Join here promptly ~

Dressed in pink, born to steal hearts 🩷
27/11/2026

Dressed in pink, born to steal hearts 🩷

27/11/2026

The টুমটুমা বিল্লু 💓

আজকের পরীক্ষা খারাপ হওয়ার জন্য এই মেয়েই দায়ী! 😭🤦‍♀️💀
26/11/2026

আজকের পরীক্ষা খারাপ হওয়ার জন্য এই মেয়েই দায়ী! 😭🤦‍♀️💀

ঘুম থেকে উঠেই সবার আগে ফোনটা হাতে নিই। আমার দুটো ফোনেরই লক স্ক্রিন এবং হোম স্ক্রিনের ওয়ালপেপারে তুলতুলের ছবি দেওয়া। ঘু...
11/11/2026

ঘুম থেকে উঠেই সবার আগে ফোনটা হাতে নিই।
আমার দুটো ফোনেরই লক স্ক্রিন এবং হোম স্ক্রিনের ওয়ালপেপারে তুলতুলের ছবি দেওয়া। ঘুম থেকে উঠে যখন চোখ খুলেই আমার বাচ্চাটাকে দেখি, তখন মনের ভেতর এক অদ্ভুত শান্তি আর কষ্ট অনুভব করি। ❤️‍🩹

২০ মার্চ, ২০২৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত তুলতুলের সঙ্গে কাটানো সময়টা ছিল আমার জীবনের সেরা সময়। আমার মন খারাপ, শরীর খারাপ, খুশি কিংবা আনন্দ—সব সময়েই আমি ওকে আমার পাশে পেয়েছি। তুলতুল শুধু একটা বিড়াল ছিল না, ও ছিল আমার বাচ্চা, যাকে আমি পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। ❤️

যদিও আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি, এই আফসোসটা সারাজীবন আমার মনের মধ্যে থেকেই যাবে। তুলতুলকে হারানোর আজ ১০ মাস ১০ দিন। এর মধ্যে এমন একটা দিনও যায়নি, যেদিন আমরা ওকে নিয়ে ভাবিনি কিংবা ওর কথা বলিনি। 😭

অনেকেই আমাকে বলে, "তুলতুল তো আর নেই, ওর ছবি ওয়ালপেপারে রেখে কিংবা তোমার পেজের প্রোফাইল পিকচারে রেখে লাভ কী? পরিবর্তন করে ফেলো।"

কিন্তু তারা কখনোই বুঝবে না, তুলতুলের ছবি কিংবা ভিডিও দেখলে আমার মনে হয়, আমার বাচ্চাটা এখনো আমার কাছেই আছে। ঘুম থেকে উঠেই যখন ওর মুখটা দেখি, তখন আমি মনের ভেতর কী অনুভব করি, সেটা কখনোই ভাষায় বোঝানোর মতো নয়। 💗

Mammam misses you, Tultul! 😭❤️

Mamma will always love you, no matter what. তুমি ছিলে, আছো এবং সারাজীবন আমার হৃদয়ে থাকবে। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর অংশ। তুমি আমার সেরা সময়, আমার শান্তি, আমার ভালোবাসা।

You are and always will be the best part of my life. 🕊️❤️‍🩹

09/11/2026

আসসালামু আলাইকুম। 🌸❤️

আমি আমার পেজে আমার পোষ্যদের নিয়ে পোস্ট করি। আমার বিড়াল-পাখিরা কী খায়, কী করে, তাদের স্বভাব, পছন্দ-অপছন্দ, দুষ্টুমি এবং তাদের সঙ্গে কাটানো আমার ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোই মূলত আপনাদের সঙ্গে শেয়ার করি।

আমার বিড়াল-পাখিরা যেমন, আপনার বিড়াল-পাখিরাও যে ঠিক তেমনই হবে, এমন কোনো কথা নেই। একেকজন মানুষ যেমন একেক রকম, ঠিক তেমনি একেকটি প্রাণীও একেক রকম। প্রত্যেকের স্বভাব, অভ্যাস, পছন্দ-অপছন্দ আলাদা।

আমার চিন্তাভাবনা, অভিজ্ঞতা কিংবা আমার পোষ্যদের সঙ্গে যদি আপনার পোষ্যদের কোনো মিল না থাকে, তাহলে আমার মনে হয় না সেটা নিয়ে তর্ক বা নেতিবাচক মন্তব্য করার কোনো অর্থ আছে।

হ্যাঁ, আমার অভিজ্ঞতা হয়তো খুব বেশি নয়। আমিও অন্যদের দেখে অনেক কিছু শিখি এবং সেগুলো নিজের মতো করে চেষ্টা করি। আবার অনেকেই আমার পোস্ট দেখে নতুন কিছু চেষ্টা করেন। এভাবেই তো আমরা একে অপরের কাছ থেকে শিখি। ❤️

আমার বিড়াল সবজি খায়, মাছ খায় না—তার মানে এই নয় যে আপনার বিড়ালও এমন হবে। প্রত্যেক প্রাণীর খাবারের পছন্দ ও অভ্যাস আলাদা হতে পারে।

একইভাবে, আমি কাউকে কোনো বিড়াল অ্যাডপশনে দিলেই তার মানে এই নয় যে আমি অবশ্যই পার্সিয়ান বা মিক্সড ব্রিড বিড়াল দেব, কিংবা সেই বিড়ালটিও আমার বিড়ালের মতো সবজি পাগল হবে!

তাই দয়া করে আমাকে অযথা দোষারোপ করবেন না কিংবা খারাপ মন্তব্য করবেন না। আমার পোস্টগুলোকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ও মতামত হিসেবেই দেখবেন। আশা করি, আমার কথাগুলো বুঝতে পারবেন। 🥰

আরেকটি কথা—বেশ কিছুদিন ধরে পেজে অ্যাকটিভ না থাকায় পেজের রিচ একদম নেই বললেই চলে। 🥺

আশা করছি, আবারও আগের মতো আপনাদের সবার সাপোর্ট, ভালোবাসা ও পাশে থাকা ফিরে পাব। আপনারা আগের মতোই আমার ছোট্ট পোষ্য পরিবারটির পাশে থাকবেন। ❤️🐾

সবাইকে অনেক অনেক ভালোবাসা। ❤️🌷

🐾 ❤️ 🐱 🐦

AI can replace my job, but never my cat-mom duties. 🐱🤍
29/10/2026

AI can replace my job, but never my cat-mom duties. 🐱🤍

আসসালামু আলাইকুম। 🌸কিছু মানুষের উদ্দেশ্যে এই পোস্টটি করতে হচ্ছে।আমার বাসায় দুটো বিড়াল আছে। ওদের পৃথিবী বলতে আমাদের এই ...
25/10/2026

আসসালামু আলাইকুম। 🌸

কিছু মানুষের উদ্দেশ্যে এই পোস্টটি করতে হচ্ছে।

আমার বাসায় দুটো বিড়াল আছে। ওদের পৃথিবী বলতে আমাদের এই বাসাটুকুই, আর পরিবার বলতে আমরা এই ছয়জন মানুষ। ❤️

ওরা বাসার বিছানা, সোফা, টেবিল—যেখানে ইচ্ছা সেখানে ঘুমায়। পুরো বাড়িতে দৌড়াদৌড়ি করে, খেলাধুলা করে। ওরা আলাদা খাবার খেলেও আমরা যখন খেতে বসি, তখন ওরাও আমাদের সঙ্গে খায়। ওরা আমাদের পরিবারেরই সদস্য।

আমি সবকিছু সহ্য করতে পারলেও আমার বাচ্চাদের নিয়ে কোনো নেতিবাচক কথা কিংবা ওদের সঙ্গে কোনো নেতিবাচক আচরণ সহ্য করতে পারব না।

আপনি আমাদের বাসায় এসে বিড়াল নিয়ে জ্ঞান দেবেন আর আমি চুপচাপ শুনব? আপনি আমাদের বাসায় এসে আমার বিড়াল দেখে ভয়ে চিৎকার করবেন! আপনি যতটা ভয়ে চিৎকার করবেন, তার হাজার গুণ বেশি ভয় পাবে আমার বাচ্চারা আপনার চিৎকার শুনে। আর আপনি আশা করেন, আমি চুপ করে থাকব? 🙂‍↔️

আপনি বাসায় আসবেন বলে কি আমি আমার বাচ্চাদের একটা ঘরে আটকে রাখব? কেন?

আমি সুন্দরভাবেই বলছি, আপনি আমাদের বাসায় আসুন, আমাদের সঙ্গে সময় কাটান—আপনার আসায় আমার কোনো আপত্তি নেই। কিন্তু এসে আমাকে জ্ঞান দিতে পারবেন না। আমি আমার বাচ্চাদের কী খাওয়াব, কীভাবে রাখব, কীভাবে তাদের যত্ন নেব—সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত বিষয়। এখানে আপনার কিছু বলার অধিকার নেই।

আপনার জন্য আমি আমার বাচ্চাদের আটকে রাখতে পারব না। ওরা যেভাবে স্বাধীনভাবে থাকে, আপনি এলেও ঠিক সেভাবেই থাকবে। আমার বাচ্চাদের দেখে চিৎকার করে ওদের ভয় দেখানোর অধিকারও আপনার নেই।

আপনি যদি এই বিষয়গুলো মেনে চলতে পারেন, তাহলে আপনাকে আমাদের বাসায় স্বাগতম। 🫶🏻 কিন্তু ভুল করেও যদি আমি আমার লেখা বিষয়গুলোর একটিও আপনার আচরণে দেখতে পাই, তাহলে আমি অবশ্যই প্রতিবাদ করব। তখন দয়া করে কিছু মনে করবেন না। কারণ, আমার বাচ্চাদের ব্যাপারে আমি ভীষণ সিরিয়াস। ওদের নিরাপত্তা আর মানসিক শান্তি আমার কাছে সবার আগে।

কথাগুলো খারাপভাবে নেবেন না, প্লিজ। 🙏🏻

তুলতুলকে হারানোর পর থেকে আমার বাকি বাচ্চাদের নিয়ে আমি ভীষণ ভয়ে থাকি। ওদের কিছু হয়ে যাওয়ার চিন্তাও আমাকে ভেতর থেকে কষ্ট দেয়।

আমি চাই না, আমার জন্য কিংবা আমার বাচ্চাদের কারণে কারও সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হোক। আমি শুধু চাই, আপনারা আমার জায়গা থেকে বিষয়টা একটু বোঝার চেষ্টা করুন।

আশা করি, আপনারা আমাকে খারাপভাবে নেবেন না। আমাকে একটু বুঝবেন, প্লিজ। এটা আমার আন্তরিক অনুরোধ।

আমার বাচ্চারা শুধু পোষা প্রাণী নয়, ওরা আমার পরিবার, আমার ভালোবাসা, আমার সন্তান। ওদের নিরাপদ রাখা আমার দায়িত্ব। ❤️

ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। 🌸

ইতি, একজন বিড়ালের মা। 🐾🩷

25/10/2026
14/10/2026

Acting 😑

💗 আমার প্রিয় ফলোয়ারদের কাছে ছোট্ট একটা প্রশ্ন! 🥹🌸তোমরা আমার পেজে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে পছন্দ করো? 🫶🏻💖🎥 ভিডিও ও ...
13/10/2026

💗 আমার প্রিয় ফলোয়ারদের কাছে ছোট্ট একটা প্রশ্ন! 🥹🌸

তোমরা আমার পেজে কোন ধরনের কনটেন্ট বেশি দেখতে পছন্দ করো? 🫶🏻💖

🎥 ভিডিও ও রিলস — আরও বেশি ভিডিও পোস্ট করব?

📸 ছবি ও লেখালেখি — ছবি আর মনের মতো লেখা পোস্ট করব?

তোমাদের পছন্দ জানতে চাই, কারণ তোমাদের ভালো লাগাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। 🥰❤️

তাই কমেন্ট করে জানিয়ে দাও, তোমরা কোনটা বেশি চাও! 💌

💬 ভিডিও চাইলে লিখো “ভিডিও” 🎥 আর ছবি ও লেখা চাইলে লিখো “ছবি ও লেখা” 📸📝

তোমাদের প্রতিটি মতামত আমার জন্য অনেক মূল্যবান। সবাই কমেন্ট করে জানাও কিন্তু! 🥹🩷🌷

💗 🌸 🎥 🫶🏻

Address

Lalmonirhat

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tultul the Meow Meow posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category