02/12/2025
*একটি জীবিত বিড়ালকে আগুনে পুড়িয়ে মারা!!এটা কি সত্যিই মানুষের কাজ?*
_গতকাল ফেসবুকে সেই নির্মম দৃশ্য দেখার পর থেকে মনটা অস্থির হয়ে আছে।আল্লাহর একটি নিরপরাধ সৃষ্টি, যে প্রাণী আমাদের কাছে এসে মাথা ঘষে, নিঃশব্দে ভালোবাসা দেয় তাকে এভাবে আগুনে নিক্ষেপ করা!এটা শুধু নিষ্ঠুরতা নয়; এটা আমাদের বিবেক, মানবতা ও ঈমানের ওপর সরাসরি আঘাত।_
_রাসুলুল্লাহ (সাঃ) প্রাণীর প্রতি দয়া করতে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন: “যে আল্লাহর সৃষ্টির ওপর দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করেন।” (মুসনাদ আহমাদ)_
_আর বুখারিতে এসেছে; এক নারীকে শুধু একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামের শাস্তি দেওয়া হয়েছে।_
_তাহলে প্রশ্ন হলো; আমরা কি সত্যিই সেই মানবতা ও করুণা থেকে দূরে চলে যাচ্ছি, যেটা ইসলাম আমাদের শিখিয়েছে?_
_প্রাণীও ব্যথা পায়… প্রাণীও ভয় পায়, কাঁদে, আতঙ্কে কেঁপে ওঠে।আল্লাহর কাছে প্রতিটি প্রাণের মূল্য আছে।_
_যদি আমাদের হৃদয় থেকে দয়া উঠে যায়, তবে আমাদের নামাজ, রোজা, ইবাদত এসবেরই বা কী মূল্য থাকে আল্লাহর কাছে?_
*আসুন, প্রাণীর প্রতি দয়া করা শিখি।নিষ্ঠুরতা দেখলে প্রতিবাদ করি। কারণ দয়া ঈমানের অংশ, আর নিষ্ঠুরতা জুলুম, আর আল্লাহ কখনো জালিমকে পছন্দ করেন না"।
concising a living cat in fire!! Is this really something a human being can do?**
*Since seeing that cruel scene on Facebook yesterday, my heart has been restless. A harmless creation of Allah — a creature that comes to us, rubs its head with affection, gives silent love — throwing it into fire like that! This is not just cruelty; it is a direct attack on our conscience, humanity, and faith.*
*The Messenger of Allah (ﷺ) strictly instructed us to show kindness to animals. He said: “Whoever is merciful to Allah’s creation, Allah will be merciful to him.” (Musnad Ahmad)*
*And in Bukhari, it is mentioned that a woman was punished in Hell solely for causing suffering to a cat.*
*So the question is: Are we really drifting away from the humanity and compassion that Islam teaches us?*
*Animals feel pain… animals feel fear, they cry, they tremble in distress. Every creature has value to Allah.*
*If mercy disappears from our hearts, then what value do our prayers, fasting, and acts of worship hold before Allah?*
**Let us learn to show kindness to animals. Speak out when you see cruelty. Because mercy is part of faith, and cruelty is oppression — and Allah never loves the oppressors.**