Aqua Botanics - নীর বিটপী

Aqua Botanics - নীর বিটপী Stay tuned!✨

We're excited to welcome you to Aqua Botanics - নীর বিটপী .We're here to provide you fresh and different types of algae-free aquatic plants and fishes at a reasonable price.We do home delivery and courier all over Bangladesh.

21/07/2025


রেড এলার্ট🛑⛔
মাইলস্টোন স্কুলের ক্লাস রুমে এসে বিমান ব্লাস্ট হয়, উওরার সকল হসপিটালে ব্লাড প্রয়োজন
শতশত ব্যাগ রক্ত লাগবে।
সবাই এগিয়ে আসেন প্লিজ! অন্যকে জানান

💢ঢাকা মেডিক্যাল বার্ন ইউনিট
💢কুর্মিটোলা জেনারেল হাসপাতাল
💢উত্তরা আধুনিক মেডিকেল কলেজ
💢কুয়েত মৈত্রী হাসপাতাল
💢উত্তরা উইমেন্স মেডিক্যাল কলেজ
💢মনসুরআলী মেডিকেল কলেজ

রক্ত দিতে চাইলে বা লাগলে
যোগাযোগ - ০১৭৫৩৮৪৭৮০৮
০১৯৫৬৫৮৫৯৩৯
০১৬১৯৩৮৬১৮৪

Blood Donator
O+ve) Blood
আসিফ (o+ve) : 01682872300
Shahariar (O+) : 01817770203
Sajid (O+) : 01812747444
Ovi (O+) : 01819106078
Morshed (O+) : 01813802789
Hashib (O+) : 01675247756
Faysal (O+) : 01814181625
Enam (O+) : 01814432072
Emad (O+) : 01674946131
Elias (O+) : 01818827368
Ehsan (O+) : 01817205540
Shuvo (O+) : 01670536856
Amit (O+) : 01675922154
Alamgir (O+) : 01919960925
Yasir (O+) : 01814274974
Asif (O+) : 01818055061
Arshad (O+) : 01922595331
Akram (O+) : 01818100074
Sharif (O+) : 01836418360
Rishat (O+) : 01670259170
Rakib (O+) : 01830093251
Rafiq (O+) : 01917476946
Shaikat (O+) : 01620467425
Nasif (O+) : 01821589858
Elias (O+) : 01835274866
জীবন (O+) :01319528037
মার্জিয়া (O+) : 01749715107
Masud (O+) : 01913268568
Khairul (O+) : 01957372711
Alamin (O+) : 01907288671
Shehap (O+) : 01718543451
Saif (O+) : 01934377887
Fahim (O+) 01791845079
Lipi (O+) : 01745594510
Selina (O+) : 01985271004
Sujon (O+) : 01926268816
Maksedul (O+) : 01620773736
Sadikul (O+) : 01752386853
Sojib (O+) : 01797769753
Rifat (O+) : 01821654169
Hasibur (O+) : 01724963572
Mollika (O+) : 01725727050
Arif (O+) : 01791947388
Sabbir (O+) : 01989749793
(A-ve) Blood
Sourav (A-) : 01753961657
Faysal (A-) :01830361562
Niloy (A-) : 01822116436
(B-ve) Blood
Emon ( : 01814287904
Mojammal ( :01818028020 , 01717887030
Shishir ( :01845807021
(O-ve) Blood
Showrav (O-) : 01816441130
Asif (O-) : 01861257845
Nabab (O-) : 01682506914
Tareq (O-) : 018222686
Sakil (O-) 01764155065
Abdullah Al Mamun (AB-): 01581173886

❗Only For Dhaka❗
(রক্তের গ্রুপ)-(ফোন নাম্বার)
A- Negative 0193389232

During this solemn month of Muharram, may we draw closer to the values of patience, faith, and sacrifice. 🖤🤍            ...
06/07/2025

During this solemn month of Muharram, may we draw closer to the values of patience, faith, and sacrifice.
🖤🤍






 #শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-৫আপনি এতো পরিশ্রম ও টাকা ব্যায় করে যে অ্যাকুরিয়াম বানিয়েছেন সেখানে কি শুধু আপনার শখের মাছ-ই রয়ে...
04/07/2025

#শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-৫

আপনি এতো পরিশ্রম ও টাকা ব্যায় করে যে অ্যাকুরিয়াম বানিয়েছেন সেখানে কি শুধু আপনার শখের মাছ-ই রয়েছে? উত্তর হলো না,রয়েছে প্যারাসাইট বা পরজীবি যা খালি চোখে অনেক সময়-ই দেখা যায় না,যা আপনার অ্যাকুরিয়াম এ থেকে আপনার কেনা খাবার খেয়েই আপনার মাছের ক্ষতি করছে। তবে হ্যা সকল প্যারাসাইট খারাপ নয়,এরা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তবে তা হতে পারে আপনার অ্যাকুরিয়ামের জন্য অমানানসই।

⁉️ প্যারাসাইট হবার মুল কারন কি❓
প্যারাসাইট হবার মুল কারন অপরিষ্কার পানি,অপরিষ্কার মাটি/বালি, মৃত মাছ-গাছ এবং অতিরিক্ত খাবার দেওয়া।

‼️অ্যাকুরিয়ামে থাকা প্যারাসাইট গুলোর মধ্যে রয়েছে- Protozoans,Helminths,Arthropods Planaria and Hydra

✅প্রতিরোধের উপায় :
➤ সঠিক ভাবে নাইট্রোজেন সাইকেল করা ( নাইট্রোজেন সাইকেল নিয়ে পরবর্তী পর্বে আলোচনা করা হবে) যাতে উপকারী ব্যাকটেরিয়া গ্রো করে।
➤ নতুন মাছ এবং গাছকে ৬-৭ দিনের কোয়ারেন্টাইন করা
➤ উন্নত মানের খাবার দেওয়া
➤ রক সল্ট/ অ্যাকুরিয়ামের লবন দেওয়া
➤ অ্যাকুরিয়ামের ভিতরে ঘনবসতি না করা
➤ অতিরিক্ত খাবার না দেওয়া
➤ পচনশিল বস্তু না রাখা

♻️ আসুন জেনে নেই আক্রান্ত মাছের চিকিৎসা পদ্ধতি :

➤ অনেকেই মানুষের জন্য কৃমিজনিত সমস্যার জন্য যেসকল ওষুধ খাওয়া হয় সেগুলা ব্যাবহার করে থাকে।এটি থেকে বিরত থাকতে হবে,কেন্না এতে মাছসহ মারা যেতে পারে। ব্যাবহার করতে হলে সকল মাছকে আগে আলাদা ট্যাংকে নিয়ে ওষুধ প্রয়োগ করতে হবে এবং ভিতরে থাকা সব কিছু ভালো ভাবে পরিষ্কার করতে হবে
➤ আক্রমণকারি প্যারাসাইট সনাক্ত করতে হবে
➤ কোয়ারেন্টাইন করতে হবে
➤ পানি এবং মাছের হজম শক্তি উন্নত করতে হবে
➤ সল্ট বাথ দিতে হবে
➤ তাপমাত্রা বৃদ্ধি করতে হবে
➤ রসুনের নির্যাস দিতে হবে
➤ প্রয়োজনে Metro-plex দিতে হবে
➤ Helminths এর ক্ষেত্রে পানির তাপমাত্রা ২৮-২৯°C এ রাখতে হবে এবং প্রয়োজনে Nitroplus অথবা Misha's no worm দিতে হবে
➤ Arthropods এর ক্ষেত্রে পানির লবণতা বাড়াতে হবে এবং প্রয়োজনে Anti-fluke ব্যাবহার করতে হবে
➤ Planaria এর ক্ষেত্রে planaria trap অথবা Loaches মাছ ছাড়তে হবে
➤ Hydra এর ক্ষেত্রে Loaches,gyppy,moly মাছ ছাড়তে হবে

সর্বপরি পরিষ্কার পানি এবং পরিমান মত ভালো মানের খাবার সকল ধরনের রোগ ও প্যারাসাইট থেকে বাচার প্রথম ও প্রধান শর্ত💚💚

Stay safe💚💚
Stay greenary ☘️🍀






 #শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-৪আপনার অ্যাকুরিয়ামের শখের মাছ গুলো মারা যাওয়ার পিছনের রয়েছে নানাবিধ রোগ ও পরিবেশের নানান উপাদান...
18/06/2025

#শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-৪

আপনার অ্যাকুরিয়ামের শখের মাছ গুলো মারা যাওয়ার পিছনের রয়েছে নানাবিধ রোগ ও পরিবেশের নানান উপাদান। অ্যাকুরিয়ামের অন্যতম পরিচিত একটি রোগ হলো Swim bladder disease. আসুন জেনে নেই এই রোগের কারণ, লক্ষ্যণ,প্রতিকার ও প্রতিরোধ।

✴️ Swim bladder disease হলো একটি শারীরবৃত্তীয় রোগ।কিছু মাছের একটি ব্লাডার বা পটকা থাকে যা আমরা সাধারণ ভাবেই মাছের পটকা নামে চিনে থাকি। এটি মাছকে সাতার ও শব্দ শ্রবণে সহায়তা করে।কোন কারনে এটর কার্যক্রমে ব্যাঘাত ঘটলে এ রোগটি হয়।

⁉️ Swim bladder disease কেন হয়❓
➤parasite বা পরজীবির আক্রমণে হজম ক্রিয়া দূর্বল হলে
➤অপুষ্টিকর খাবার কিংবা অন্য যেকোনো কারনে হজম ক্রিয়া দূর্বল হলে

⁉️ এ রোগের লক্ষ্যণ সমুহ কি কি❓
➤রোগ শনাক্ত না করেই কিংবা শনাক্ত করে রোগের কারন না জেনেই ওষুধ না দেওয়া,কেননা মাছ অনেক সংবেদনশীল প্রানী
➤ উল্টো হয়ে সাতার কাটা
➤স্বাভাবিকভাবে সাতার কাটতে না পারা
➤পেট ফুলে গোল গোল হয়ে থাকা
➤পানির তলায় পড়ে থাকা বা ভেসে থাকা
➤সাদা,সুতার মত মল ত্যাগ ( Parasitic swim bladder)

⁉️এ রোগের প্রতিকার সমুহ কি কি❓
➤আক্রান্ত মাছকে আলাদা করতে হবে
➤ ১-২ দিন উপোস রাখতে হবে
➤খোসা ছাড়ানো সিদ্ধ মটর শুটি খাওয়াতে হবে
➤ইপ্সম সল্ট বা রক সল্ট খাওয়াতে হবে
➤হিটার ব্যাবহার করতে হবে(২৮° সে.)
➤খাবারের সাথে মাল্টি ভিটামিন মিশাতে হবে

✅আসুন জেনে নেই এ রোগের প্রতিকার সমহু-
➤প্রয়োজনের থেকে বেশি খাবার দেওয়া থেকে বিরত থাকতে হবে
➤সস্তা খাবার পরিহার করতে হবে।
➤মাল্টি ভিটামিন দিতে হবে
➤পানির তাপমাত্রা ২৮°সে. এর আশে পাশে রাখতে হবে
➤মাঝে মাঝে খোসা ছাড়ানো সিদ্ধ মটরশুটি খাওয়াতে হবে
➤অন্যান্য সব্জি (শশা,শিমের বিচি) খাওয়ানো যেতে পারে
➤ অ্যাকুরিয়াম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা
➤ ছোট জায়গায় বেশি মাছ না রাখা
➤মাছকে পীড়িত/stressed না করা
➤মাঝে মাঝে সাময়িক উপোস রাখা

উপরোক্ত পদ্ধতি অবলম্বনের মাধ্যমে ৯৯% ক্ষেত্রেই swim bladder disease প্রতিরোধ করা সম্ভব।

Happy fish keeping❤️🤗







Note: Picture collected from Wikipedia

🔒You are an aquarium hobbyist but having troubles maintaining an aquarium❓🔒You are searching in Youtube for solution but...
26/04/2025

🔒You are an aquarium hobbyist but having troubles maintaining an aquarium❓
🔒You are searching in Youtube for solution but without any interaction you are not getting a proper solution❓
🔒You have medicines but cant identify the disease your fish carrying right now❓
🔒You are facing troubles to maintain e planted aquarium❓

🔑 Aqua Botanics - নীর বিটপী is here to be your personal guide and helper for setting up and maintaining your dream aquarium! ✅






 #শখের_অ্যাকুরিয়াম _পর্ব_৩আপনার শখের অ্যাকুরিয়ামের মাছ মারা যাওয়ার একটি কারণ হতে পারে Dropsy. এই নামটি অনেক নতুন অ্যাকোয়...
14/04/2025

#শখের_অ্যাকুরিয়াম _পর্ব_৩
আপনার শখের অ্যাকুরিয়ামের মাছ মারা যাওয়ার একটি কারণ হতে পারে Dropsy. এই নামটি অনেক নতুন অ্যাকোয়ারিস্টদের কাছে নতুন হতে পারে। আসুন আজ জেনে নেই এই রোগ সম্পর্কে।

ড্রপসি একটি শারীরবৃত্তীয় রোগ,যা হয় Aeronomas Bacteria এর সংক্রমণের মাধ্যমে।তবে কোথা থেকে আসে এই জীবাণু? না, কোথাও থেকে আসে না,এটা আমাদের সবার ট্যাংকেই থাকে।সাধারনত এটি মাছ কে আক্রান্ত করতে পারে না যতক্ষণ পর্যন্ত না এর হজম ক্রিয়া বা ইম্যুন সিস্টেম দূর্বল হয়ে পড়ে।

❓কেন হয় হজম শক্তি দুর্বল?

🚫 মাছ পীড়িত(stressed) হলে,
🚫খারাপ পানির কণ্ডিশন,
🚫অ্যামোনিয়া এবং pH লেভেল হঠাত ওঠা-নামা করলে,
🚫অসাস্থ্যকর খাবার দিলে,
ইত্যাদি কারণে হজম ক্রিয়া দুর্বল হতে পারে এবং মাছ বিভিন্ন জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে।

❓ড্রপসি হলে বুঝবো কি করে এই রোগ হয়েছে?

ড্রপসি হলে-
⚠️ লিভার,কিডনি ফেইল করে ফলে শরীরে পানি জমে ফুলে যায়,
⚠️পানি জমার কারনে আইশ গুলো খাড়া খাড়া হয়ে থাকে,
⚠️চোখ ফুলে যায়( কিন্তু pop eye এর মতো ফোলা নয়),
⚠️রেক্টাম /পায়ু পথ লালচে হয়ে থাকে,যা থেকে পার্থক্য করা যায় মাছটি ডিম দিবে নাকি ড্রপসির কারনে শরীর ফোলা। ডিম দেয়ার আগে পায়ু পথ কালচে রঙের হয়,
⚠️পাখনা ও লেজ চুপসে থাকে,
⚠️ফুল্কা সাদাটে হয়ে যায়,
⚠️খাবার খাওয়া কমে যায়,
⚠️বেশিরভাগ সময় পানির উপরের দিকে ও এলোমেলো ভাবে সাতার কাটে।

❓ড্রপসি হলে করণীয় -

✅সাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা,
✅পুষ্টিকর খাবার দেওয়া,
✅ট্যাংকে অতিরিক্ত মাছ না রাখা,
✅মাছ কে গুতো গুতি বা বিরক্ত না করা,
✅নিয়মিত পানি পরিবর্তন করা,
✅মাঝে মাঝে শাক সবজি খেতে দেওয়া

❓আক্রান্ত মাছের ক্ষেত্রে করণিয়-

প্রাথমিক পর্যায়ে-
♻️প্রটি গ্যালনে ১ চামচ লবণ দেওয়া
♻️পুষ্টিকর খাবার দেওয়া
♻️আক্রান্ত মাছ ক আলাদা করা
♻️শাক সবজি খেতে দেওয়া।খেতে না চাইলে সাথে স্পিরুলিনা পাউডার মিশিয়ে দিতে হবে

অনেকদিন ধরে আক্রান্ত বা অবস্থা বেশি খারাপ হলে-

♻️টেট্রাসাইক্লিন /অক্সোটেট্রাসাইক্লিন ওষুধ দিতে হবে,যা ফারমেসি গুলো তে সহজেই পাওয়া যায়।
প্রয়োগের নিয়ম- প্রতি ১০ গ্যালনে ২৫০ মি.লি. ট্যাবলেট /ক্যাপস্যুল দিতে হবে।পরের দিন ৫০% পানি পরিবর্তন করতে হবে এবং প্রতি ১০ গ্যালনের জন্য ১২৫ মি.লি. ওষুধ দিতে হবে।





✨ নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।🌼 শুভ নববর্ষ ১৪৩২ 🌼সবাইকে নববর্ষের শুভেচ্ছা...
14/04/2025

✨ নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো ।
🌼 শুভ নববর্ষ ১৪৩২ 🌼
সবাইকে নববর্ষের শুভেচ্ছা 🌟







💚💚EID MUBARAK 💚💚Wishing all of you Eid mubarak from Aqua Botanics - নীর বিটপী family.Happiness of eid day does not come ...
30/03/2025

💚💚EID MUBARAK 💚💚
Wishing all of you Eid mubarak from Aqua Botanics - নীর বিটপী family.
Happiness of eid day does not come through new clothes or delicious foods.Rather it comes from the soul,a purified soul as Ramadan is a month of practicing purification of one's character and soul.Wish all of you feel this happiness in your heart and distribute it among all.

Life is better with greenery🌷🌱






"Happy New Year, Aqua Enthusiasts! 🐟💦 From all of us at Aqua Botanics - নীর বিটপী, here's wishing your tanks stay algae-...
31/12/2024

"Happy New Year, Aqua Enthusiasts! 🐟💦 From all of us at Aqua Botanics - নীর বিটপী, here's wishing your tanks stay algae-free, your plants grow lush, and your fish never stage a jailbreak! 🪴🐠 May your CO2 levels be stable, your shrimp keep multiplying, and your wallet survive all those 'just one more plant' moments. 🌱💸 Cheers to a year full of fin-tastic adventures! 🎉🐡"





 #শখের_অ্যাকুরিয়াম _পর্ব-৩আলো,অ্যাকুরিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ  🌟আলো অ্যাকুরিয়ামের পরিবেশের জন্য অপরিহার্য। এ...
30/12/2024

#শখের_অ্যাকুরিয়াম _পর্ব-৩

আলো,অ্যাকুরিয়ামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ 🌟

আলো অ্যাকুরিয়ামের পরিবেশের জন্য অপরিহার্য। এটি প্ল্যান্ট এবং মাছ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ, তবে সঠিক ব্যবস্থাপনা না হলে এটি ক্ষতিকরও হতে পারে।

আলোর প্রকারভেদ

💡 LED লাইট: শক্তি সাশ্রয়ী এবং দীর্ঘস্থায়ী।
🌈 ফুল স্পেকট্রাম লাইট: প্রাকৃতিক দিনের আলোর মতো, প্ল্যান্টের জন্য আদর্শ।
💡 ফ্লুরোসেন্ট লাইট: প্ল্যানটেড ট্যাঙ্কের জন্য কার্যকর।

আলোর সময়সীমা (Duration)

⏰ প্রতিদিন ৮-১০ ঘণ্টা আলো দিন।
⚠️ অতিরিক্ত আলো শৈবালের (algae) প্রবৃদ্ধি বাড়ায়।

আলোর তীব্রতা ও তাপমাত্রা

🌤️ তাপমাত্রা (Color Temperature):
৬,০০০K থেকে ৭,০০০K আদর্শ। এটি প্ল্যান্টের জন্য আরামদায়ক।

✨ তীব্রতা (Intensity):

Low-Light Plants এর জন্য কম তীব্র আলো যথেষ্ট।

High-Light Plants বেশি তীব্র আলোতে ভালো করে।

আলোর সুবিধা

🌱 ফটোসিন্থেসিসে সাহায্য করে।
🐟 মাছের প্রাকৃতিক রঙ এবং আচরণ ফুটিয়ে তোলে।
🌊 ট্যাঙ্ককে দৃষ্টিনন্দন করে তোলে।

আলোর অসুবিধা

⚠️ শৈবাল বৃদ্ধি: অতিরিক্ত আলো শৈবাল বাড়ায়, যা প্ল্যান্ট এবং মাছের জন্য ক্ষতিকর।
⚠️ তাপমাত্রা বৃদ্ধি: বেশি তীব্র আলো পানির তাপমাত্রা বাড়াতে পারে।
⚠️ স্ট্রেস: অতিরিক্ত আলো মাছের স্ট্রেস বাড়ায়।

সঠিক সময়, তাপমাত্রা এবং তীব্রতা বজায় রাখলে অ্যাকুরিয়াম সুন্দর ও স্বাস্থ্যকর থাকবে। 🌿🐠💡





 #শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-১লো-টেক প্লান্টস হলো সে সকল প্লাণ্টস যেগুলো কম আলো, CO2 ছাড়া,কম নিউট্রিয়েন্টে গ্রো হতে পারে।🌱🌿ন...
16/12/2024

#শখের_অ্যাকুরিয়াম_ পর্ব-১
লো-টেক প্লান্টস হলো সে সকল প্লাণ্টস যেগুলো কম আলো, CO2 ছাড়া,কম নিউট্রিয়েন্টে গ্রো হতে পারে।🌱🌿
নতুন হবিয়িস্ট বা যারা কম যত্নে একটা প্লান্টেড অ্যাকুরিয়াম করতে চান তাদের জন্য লো-টেক প্লান্টস বেস্ট অপশন।
লো-টেক ও সহজে বাড়তে পারে এমন ১০টি উদ্ভিদ:

অ্যানুবিয়াস নানা (Anubias Nana)

জাভা ফার্ন (Java Fern)

জাভা মস (Java Moss)

ক্রিপ্টোকোরাইন (Cryptocoryne)

ভ্যালিসনারিয়া (Vallisneria)

অ্যামাজন সোর্ড (Amazon Sword)

বুস্যাফালান্দ্রা (Bucephalandra)

ডাকউইড (Duckweed)

হর্নওয়ার্ট (Hornwort)

ওয়াটার স্প্রাইট (Water Sprite)

লো-টেক অ্যাকোরিয়ামে উদ্ভিদের যত্নের জন্য সহজ টিপস:

আলোর চাহিদা:🌞
লো-টেক প্ল্যান্টের জন্য উচ্চ-ক্ষমতার লাইট দরকার হয় না। একটি সাধারণ LED লাইট যথেষ্ট। দিনে ৬-৮ ঘণ্টার বেশি আলো দেবেন না।

CO₂ না লাগলেও চলবে:🧯
লো-টেক উদ্ভিদ সাধারণত পরিবেশের প্রাকৃতিক CO₂ থেকেই বেড়ে ওঠে। তবে মাঝে মাঝে পানি পরিবর্তন করলে তা CO₂ সরবরাহে সাহায্য করবে।

সার (ফার্টিলাইজার'):💊
সাপ্তাহিকভাবে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। প্রয়োজন হলে সাবস্ট্রেট (তলার মাটি) রিচ রাখুন।

পানি পরিবর্তন:🪣
সপ্তাহে একবার ২০-৩০% পানি পরিবর্তন করুন। পানি পরিষ্কার থাকলে উদ্ভিদ ভালো বাড়বে।

অ্যালগি নিয়ন্ত্রণ:♻️
অতিরিক্ত আলো এবং সারের পরিমাণ বেশি হলে অ্যালগি বাড়তে পারে। তাই নিয়ম মেনে আলো ও সার ব্যবহার করুন।

উদ্ভিদ ছাঁটাই:✂️
গাছের মৃত বা অতিরিক্ত পাতা কেটে ফেলুন, এতে নতুন শাখা জন্মাবে।

সঠিক মাছের নির্বাচন:🐠
প্ল্যান্ট-সেফ মাছ রাখুন, যেমন টেট্রা, গাপি, বা শ্রিম্প। প্ল্যান্ট খায় এমন মাছ (গোল্ড ফিশ) না রাখাই ভালো।

তাপমাত্রা বজায় রাখুন:🌡️
২০-২৬°C তাপমাত্রা বেশিরভাগ লো-টেক প্ল্যান্টের জন্য আদর্শ।

সঠিক ফিল্টার ব্যবহার করুন:🚰
এমন ফিল্টার বেছে নিন যা পানি পরিষ্কার রাখবে কিন্তু বেশি ফ্লো তৈরি করবে না।

ধৈর্য ধরুন🕦
জলজ উদ্ভিদের বৃদ্ধি ধীরগতির হতে পারে। ধৈর্য ধরে সময় দিন।





Address

Mugda-Manda
Dhaka

Opening Hours

Monday 09:00 - 12:00
Tuesday 09:00 - 12:00
Wednesday 09:00 - 12:00
Thursday 09:00 - 12:00
Friday 09:00 - 11:00
16:00 - 12:00
Saturday 09:00 - 12:00
Sunday 09:00 - 12:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aqua Botanics - নীর বিটপী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share