Purr Paradise Foster Home Bashundhara R/A

Purr Paradise Foster Home Bashundhara R/A A 4-STAR QUALITY FOSTER HOME FOR YOUR LOVELY CAT. CALL / WHATSAPP: +88 01326238406
ADDRESS: APOLLO GATE, BASHUNDHARA R/A

WHEN YOU ARE AWAY, WE TAKE CARE OF YOUR FURBABIES WITH SAFETY, SECURITY, PRIVACY, AND ENSURE A WONDERFUL PLAYFUL TIME FOR THEM! হ্যালো, আমি নওশীন শার্মিলী।
আমি Purr Paradise Foster Home এর Owner।
ফস্টার হোমের যাবতীয় সব কিছু আমি একাই দেখাশুনা করি।

শুরুতেই একটা কথা পরিষ্কার করে বলতে চাই—আমি কোনো কর্পোরেট উদ্যোক্তা নই, কোনো পেট ইন্ডাস্ট্রির সঙ্গেও যুক্ত নই। আমি একজন একেবারেই সাধারণ মানুষ, গত প্রা

য় ৯ বছর ধরে নিজের হাতে বিড়াল পালনের বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছি। এই শেখাটা কোনো বই, ইউটিউব ভিডিও বা প্রশিক্ষণ থেকে নয় বরং পুরোটাই জীবন থেকে পাওয়া শিক্ষা।

আমার নিজেরও বিড়াল আছে। আগে কোথাও ঘুরতে গেলে বা ছুটিতে বাড়ি গেলে ওকে কোথায় রেখে যাবো বা কিভাবে নিয়ে যাবো সবকিছু নিয়েই অনেক দুশ্চিন্তায় থাকতে হতো। অনেকে এখনও মনে করেন বিড়াল খুব Low Maintainance. কিন্তু এই ধারণাটা শুধু ভুল নয়, বরং বিপজ্জনক। কারণ বাস্তবতায় দেখা যায় বিড়ালের মানুষের থেকেও বেশি Maintainance এর দরকার পড়ে। বিড়াল কথা বলতে পারে না, কিন্তু তারা সবকিছুই অনুভব করে। আমরা সবাই জানি, বিড়ালরা শুধু পোষা প্রাণী নয়—ওরা আমাদের পরিবারের অংশ, আমাদের জীবনের এক অংশ। তাই ওদের জন্য নিরাপদ ও সঠিক জায়গা খুঁজে পাওয়াটা আপনার জন্য কতটা দুশ্চিন্তার, সেটা আমি বুঝি।

আমি কাউকে অসম্মান করতে চাইনা কিন্তু সত্য বলাটা জরুরী। ঢাকায় অনেক ফস্টার হোম আছে। আমিও বাস্তব অভিজ্ঞতা নিতে একাধিক ফস্টার হোমে আমার বিড়াল রেখে ছুটিতে গিয়েছি। কিন্তু ফিরে এসে দেখেছি—ও ঠিকমতো খাচ্ছে না, ওজন কমে গেছে, ভয়ে ভয়ে লুকিয়ে থাকছে। এগুলো কখনোই স্বাভাবিক লক্ষণ নয়। কিছুদিনের মধ্যেই শরীরে flea দেখা গেছে, এমনকি কৃমির সমস্যাও হয়েছে।
পরে বুঝেছি, এর মূল কারণ ছিল একাধিক বিড়াল একসাথে থাকা এবং একাধিক বিড়ালের জন্য সীমিত লিটার বক্স। ঢাকার ম্যাক্সিমাম ফস্টার হোমগুলোতে বিড়াল একটি ইউনিট মাত্র। তাদের মতে; যতো বেশি বিড়াল, ততো বেশি প্রফিট।

এই অভিজ্ঞতাগুলোই আমাকে একটা প্রশ্নের সামনে এনে দাঁড় করিয়েছিল – “তাহলে আমি কাকে বিশ্বাস করবো? কোন ফস্টার হোম শুধু ব্যবসায়িক লাভের উদ্দেশ্য ছাড়া বিড়ালের যত্ন নিয়ে কাজ করে?” এই প্রশ্নের উত্তর থেকেই আমার ফস্টার হোম জার্নি শুরু হয়। আলহামদুলিল্লাহ, এখন আমরা তিন বছরে পা দিয়েছি। এই তিন বছরের পথচলায় আপনাদের সবার সাথে অগণিত স্মৃতি, বিশ্বাস আর ভালোবাসা জড়িয়ে আছে—এর জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

ফস্টার হোম শুরু করার পেছনে আমার কোনো ব্যবসায়িক উদ্দেশ্য ছিল না। শুরুতে অনেকদিন বিনামূল্যেও বিড়াল রেখেছি। তবে ধীরে ধীরে দায়িত্ব এবং বিড়ালের সংখ্যা বাড়তে থাকায় ন্যূনতম ফস্টার চার্জ চালু করতে হয়। আমি ইচ্ছা করেই সীমিত সংখ্যক বিড়াল ফস্টার করি। কারণ আমার ফস্টার কোনো কমার্শিয়াল স্পেস নয়; এটি আমার নিজস্ব বাসা, যেখানে আমি নিজেই বসবাস করি। এই কারণে সরাসরি ভিজিট সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তবে ফস্টার সম্পর্কে নিশ্চিত হতে চাইলে ভিডিও কলের মাধ্যম দেখার সুযোগ রয়েছে, অথবা ফস্টারের বিস্তারিত ভিডিও আপনাদের সরবরাহ করা যেতে পারে। তারপর আমাদের পেজে প্রকাশিত সব ভিডিও এই ফস্টারেই ধারণ করা, তাই পেজের ভিডিও দেখেও আপনারা পরিষ্কার ধারণা নিতে পারবেন।

আমি “Quality Over Quantity”--তে বিশ্বাসী বলেই তাই প্রতিটি বিড়ালের ক্ষেত্রে তার বয়স, ব্রিড, খাবারের অভ্যাস, ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং, নিউটার/স্পে করা হয়েছে কিনা, এমনকি তার স্বভাব—মিশুক না কি একটু রাগী—সব কিছু জানা আমার জন্য জরুরি। এই requirements গুলো মিললেই আমি ফস্টার করতে আগ্রহী থাকি।

আমার এই অল্প সময়ের ফস্টার জার্নিতে কিছু অসাধারণ মানুষের দেখা পেয়েছি, যাদের এখন কাছের মানুষ ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। ...
23/05/2026

আমার এই অল্প সময়ের ফস্টার জার্নিতে কিছু অসাধারণ মানুষের দেখা পেয়েছি, যাদের এখন কাছের মানুষ ছাড়া অন্য কিছু ভাবাই যায় না। ❤️

যেমন Lamia Habib আপু!

উনি যখনই ওনার বাবুদের আমার কাছে পাঠান, সাথে সবসময় কোনো না কোনো উপহার থাকে। এই ব্যস্ত শহরে কে কার জন্য এতটা ভাবে বলুন? আজ তো আপু ওনার আম্মুর হাতের তৈরি দারুণ কিছু খাবার পাঠিয়েছেন আমার জন্য! 🥰

মন থেকে দোয়া করি, আল্লাহ উনাকে এবং ওনার বাবুদের সবসময় সুস্থ, সুন্দর এবং হাসিখুশি রাখুক। আমিন। ✨

22/05/2026

নতুন ছোট একটা বাবু আসছে

✨🌙 অগ্রিম ঈদ মোবারক সবাইকে! 🌙✨ঈদ আসছে ২৮ তারিখে! আর সেই সাথে ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত থাকছে টানা ৭ দিনের দারুণ এক লম্বা ...
22/05/2026

✨🌙 অগ্রিম ঈদ মোবারক সবাইকে! 🌙✨
ঈদ আসছে ২৮ তারিখে! আর সেই সাথে ২৫ থেকে ৩১ তারিখ পর্যন্ত থাকছে টানা ৭ দিনের দারুণ এক লম্বা ছুটি! 🏖️

এত লম্বা ছুটিতে আর এই কাঠফাটা গরমে আপনার আদরের সোনামণিকে কোথায় নিরাপদে রেখে যাবেন, তা নিয়ে কি ভীষণ চিন্তিত? আর কোনো চিন্তা নেই! 😻

আপনাদের কথা মাথায় রেখে, গত ৮টি ঈদ ধরে আমরা একটানা আপনাদের আর আপনাদের আদরের সোনামণিদের পাশেই আছি।

ঈদ প্যাকেজ:
✅ প্রতিদিন প্রতিটি বিড়ালের জন্য মাত্র ৪০০ টাকা ফিক্সড। (ক্যাট ফুড, লিটার ও অন্যান্য সব কিছু অন্তর্ভুক্ত)
✅ প্রতিটি বিড়ালের জন্য আলাদা খাবারের প্লেট ও আলাদা লিটার বক্স দেওয়া হয়।
✅ ঈদের আগের দিন পর্যন্ত লাস্ট বিড়াল রিসিভ করা হবে।
✅ বিড়ালকে অবশ্যই সুস্থ, ভ্যাকসিনেটেড, ডিওয়ার্মিং করা এবং নিউটার/স্পে করা থাকতে হবে।
✅ ঈদের সময় বাড়তি বিড়ালের চাপ থাকায় প্যারালাইজড এবং মা ও বাচ্চা বিড়াল নেয়া সম্ভব হচ্ছে না।
✅ যেহেতু চার্জ দিনভিত্তিক, তাই রিসিভিং ডে ও ডেলিভারি ডে উভয় দিনই চার্জের আওতায় গণনা হবে।
✅ দেশি এবং পার্সিয়ান বিড়াল সম্পূর্ণ আলাদা স্পেসে রাখা হয়, যাতে কোনো ধরনের সংঘাতের সম্ভাবনা না থাকে।

ঈদ বুকিং ও বিস্তারিত জানতে এখনই যোগাযোগ করুন;
📍 ঠিকানা: অ্যাপোলো গেট, বসুন্ধরা (আবাসিকের বাইরে)
📞 ফোন: 01326-238406
WhatsApp: https://wa.me/message/MS4274JHVBK6G1
Google Map: https://maps.app.goo.gl/XYwfbLoVVcJe8PwQ6

ফস্টার সার্ভিস, বোর্ডিং চার্জ ও অন্যান্য সকল বিষয়ে জানতে আমাদের Website ভিজিট করুন!
Website Link: https://headae.my.canva.site/purr-paradise-foster-home

Website না বুঝে থাকলে এই পোষ্টটি পড়ে বিস্তারিত জেনে নিবেন!
Post Link: https://tinyurl.com/4b8erztk

আপনি চাইলে এখন আমাদের ফস্টার হোমের ভিডিও দেখে নিজেই নিশ্চিত হতে পারেন আপনার সোনামণি কোন স্পেসে থাকবে!
Video Link: https://tinyurl.com/mwexfpm6

তাই এবারের ঈদে আপনার ছুটি হোক একদম নিশ্চিন্ত! আসন সংখ্যা সীমিত, তাই আমাদের সাথে আপনার সোনামণির এবারের ঈদ যেন কোনোভাবেই মিস না হয়।

আপনার আনন্দময় ছুটির নিশ্চিন্ত সঙ্গী হতে আমরা প্রস্তুত! 🐈❤️

Donut
21/05/2026

Donut

আমার পাখি বাচ্চা
21/05/2026

আমার পাখি বাচ্চা

21/05/2026

Address

রাবা ডিজিটাল মাদ্রাসার গলি, অ্যাপোলো গেট, বসুন্ধরা (ব্লকের বাইরে)
Dhaka
1229

Alerts

Be the first to know and let us send you an email when Purr Paradise Foster Home Bashundhara R/A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Purr Paradise Foster Home Bashundhara R/A:

Share