07/04/2026
আলো ছায়ার খেলা...
গতকাল রাতে ক্ষনে ক্ষনে বিদ্যুৎ এর আসা যাওয়ার সাথে যদি গরম থাকত তাহলে মারা যাওয়া লাগত।কিন্তু বাহিরে এত সুন্দর বাতাস আর ঝড়ো হাওয়া ছিল যে সারারাত আমরা বারান্দা খুলেই যতটুকু পারছি ঘুমিয়েছি।
সকালে বাড়ি ঘর ধুলোময় ছিল।পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান শেষ করে চেম্বারের জন্য বের হওয়ার আগে দেখি বেলকনিতে আমরা বিড়ালগুলো রোদ মাখছে গায়ে।সুন্দর মৃদুমন্দ বাতাস চারপাশে। আলহামদুলিল্লাহ 🙏