Nogor Bagan-নগর বাগান

Nogor Bagan-নগর বাগান We will expand city's rooftop agriculture in Bangladesh. Our mission is to produce Dhaka’s daily vegetables inside the city. Its a food safety initiative.

ঢাকা বদলাচ্ছে, যেখানে শহর আর প্রকৃতি একসাথে শ্বাস নিবে।শহরের বুকজুড়ে সবুজের এক নতুন অধ্যায় 🌳ঢাকা এখন শুধু কংক্রিটের শহর ...
05/11/2025

ঢাকা বদলাচ্ছে, যেখানে শহর আর প্রকৃতি একসাথে শ্বাস নিবে।

শহরের বুকজুড়ে সবুজের এক নতুন অধ্যায় 🌳ঢাকা এখন শুধু কংক্রিটের শহর নয়, গড়ে উঠছে এক জীবন্ত সবুজ শহর। যেখানে গাছ, মানুষ আর ভবিষ্যত একসাথে বেড়ে উঠবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং Green Savers ও Delta Dot Ltd-এর সহযোগিতায় রাজউক উত্তরা বর্ধিত প্রকল্প (ফেইজ-৩)-এ নির্মিত হচ্ছে দেশের প্রথম Urban Tree Museum যা হবে গাছ, প্রকৃতি ও নাগরিক সচেতনতার এক অনন্য মেলবন্ধন।

কি থাকছে এই আরবান ট্রি মিউজিয়াম - এ?
এটি শুধু প্রদর্শনী কেন্দ্র নয় এখানে থাকবে দেশের বিলুপ্তপ্রায় ও দেশীয় বৃক্ষ প্রজাতির সংগ্রহশালা, গবেষণা, শিক্ষা এবং বিনোদনের সুযোগ, যেখানে নগরবাসী প্রকৃতির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত হতে পারবে। এটি হবে নগর বনায়ন ও পরিবেশ পুনরুদ্ধারের প্রতীক, যা শহরবাসীর মধ্যে সবুজের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ জাগিয়ে তুলবে।

এছাড়াও গ্রিন সেভার্স ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে গুলশান শহীদ তাজউদ্দিন স্মৃতি পার্কের অভ্যন্তরে ‘বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র’ নামে আরও একটি উদ্যোগ বাস্তবায়নের জন্য চুক্তি সম্পাদিত হয়েছে। এই কেন্দ্রটি নগরবাসীর গাছ ও ছাদবাগান সংক্রান্ত সকল রকমের সহায়তার একটি একক প্ল্যাটফর্ম ট্রি হসপিটাল হিসেবে কাজ করবে। এখানে নাগরিকরা তাঁদের অসুস্থ বা রোগাক্রান্ত গাছ, পাতা বা ফলের ছবি ও নমুনা এনে বিশেষজ্ঞদের মাধ্যমে রোগ নির্ণয়, কীটপতঙ্গ শনাক্তকরণ এবং অনলাইন বা সরাসরি পরামর্শ নেয়ার সুযোগ পাবেন।

প্ল্যান্ট ফার্মেসি ও ল্যাবরেটরিতে গাছের জন্য উপযোগী মাটি ও জৈব বিশ্লেষণ, চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র, ভিটামিন ও উদ্ভিদের অণুখাদ্য সরবরাহের ব্যবস্থা থাকবে। কেন্দ্রে থাকবে সবুজ পরিবেশে বই পড়া ও বিশ্রামের স্থান, যেখানে দর্শনার্থীরা প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে পারবেন। নগরবাসী এই স্থান থেকে স্বল্পমূল্যে গাছের চারা ক্রয় করতে পারবে।এছাড়াও এই কেন্দ্রটি গাছের শেল্টার হোম হিসেবে কাজ করবে, যা গাছপ্রেমীদের গাছ জমা দিয়ে নিশ্চিন্তে ভ্রমণে যেতে সহায়তা করবে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, গ্রিন সেভার্স ও ডেল্টা ডট লিমিটেড যৌথভাবে আজ এই অনন্য উদ্যোগের জন্য স্মারকচুক্তি স্বাক্ষর করেছে। এই উদ্যোগ নগর সবুজায়ন, বৃক্ষ সংরক্ষণ, নাগরিক শিক্ষা এবং পরিবেশবান্ধব জীবনধারার প্রচারে নতুন মাত্রা যোগ করবে।
অনুষ্ঠানের এক পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন -
“আরবান ট্রি মিউজিয়াম এবং বৃক্ষ সেবা ও ছাদবাগান সহায়তা কেন্দ্র একসঙ্গে নগরের মানুষকে প্রকৃতির সঙ্গে যুক্ত করবে। এটি হবে শেখা, অংশগ্রহণ ও প্রাণ প্রকৃতিকে ভালোবাসার জায়গা। গাছের যত্ন মানে নিজের জীবনের যত্ন।

এই উদ্যোগ শুধু একটি প্রকল্প নয়, এটা হলো এক নতুন দৃষ্টিভঙ্গি, যেখানে শহর, প্রকৃতি ও মানুষ একসাথে বেড়ে উঠবে।
যেখানে শহর ঘুমিয়ে যায় কংক্রিটের নিচে, Green Savers সেখানে ফিরিয়ে আনে সবুজের নিশ্বাস।

25/09/2025
24/12/2024
কার্বনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আজ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বৃক্ষ...
10/12/2024

কার্বনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ অভিযানের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আজ ১০ ডিসেম্বর, ২০২৪ তারিখে, বৃক্ষরোপণ উৎসবের আয়োজন হয় ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ঢাকার ঐতিহ্যবাহী সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

প্রায় ১২০ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষককে সঙ্গে নিয়ে  বিদ্যালয় সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ  শের-ই-বাংলা নগর শিশু শিক্ষা...
25/11/2024

প্রায় ১২০ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষককে সঙ্গে নিয়ে বিদ্যালয় সবুজায়ন কার্যক্রমের অংশ হিসেবে আজ শের-ই-বাংলা নগর শিশু শিক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গ্রিন সেভারস এসোসিয়েশন ও বিএসআরএম এর যৌথ উদ্যোগে বৃক্ষপরিচয় পর্ব, বৃক্ষলালন কর্মশালা ও বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হয়। এ উৎসবে শিক্ষার্থী ও শিক্ষকগণ একত্রিত হয়ে পরিবেশবান্ধব সবুজ শিক্ষালয় গড়ে তোলার প্রত্যয়ে বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন।

Address

Agargaon
Dhaka
1207

Alerts

Be the first to know and let us send you an email when Nogor Bagan-নগর বাগান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nogor Bagan-নগর বাগান:

Share