Sindabad Express Pigeon Gallery - SEPG

Sindabad Express Pigeon Gallery - SEPG Sindabad Express Pigeons Gallery Has so Many Kind of Best Quality Pigeons. Anyone Can Collect Form U

13/05/2021

ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

খুবই ভালো মানের একটাভিটামিনযাআপনার কবুতর কে শারীরিকভাবে ধারণক্ষমতা ধরে রাখবে.Collected post from https://www.facebook.co...
03/09/2020

খুবই ভালো মানের একটা
ভিটামিন
যা
আপনার কবুতর কে শারীরিকভাবে ধারণক্ষমতা ধরে রাখবে.

Collected post from https://www.facebook.com/kajimamun.961

কবুতরের পক্স রোগ প্রতিরোধের উপায়,কবুতরের পক্স রোগের জন্য কবুতর সেক্টরে যে পরিমান ক্ষতি হয় তা অন্য রোগের ক্ষেত্রে হয় না...
17/07/2020

কবুতরের পক্স রোগ প্রতিরোধের উপায়,

কবুতরের পক্স রোগের জন্য কবুতর সেক্টরে যে পরিমান ক্ষতি হয় তা অন্য রোগের ক্ষেত্রে হয় না। এটি একটি মশা বাহিত ভাইরাল রোগ এবং শীতে প্রকোপ বেশী হলেও প্রায় সব মৌসুমে কম বেশী দেখা যায়। যদিও এটি ভাইরাল রোগ, তাঁর পরও অনেকেই নানা প্রকার আন্টিবায়টিক ব্যবহারের পরামর্শ দেন। আবার অনেকেই হাঁসমুরগির জন্য তৈরিকৃত টীকা দিতে পরামর্শ দিয়ে থাকেন। যদিও অভিজ্ঞগণ ভাল করেই জানেন এই টীকায় কি পরিমান কাজ বা ক্ষতি হয়। অনেকেই আছেন অনেক বেদনাদায়ক চিকিৎসার শরণাপন্ন হয়ে থাকেন, আবার অনেকেই নানা প্রকার টোটকা ব্যবহার করে থাকেন। কেউ দোয়া, তাবিজ, আবার কেউ সোনা রুপার পানি ইত্যাদিও ব্যবহার করেন। অনেকের ধারনা কবুতর পক্স ও মানুষের চিকেন পক্স একই আবার কেউ কেউ সব ধরনের পক্সকে একই কাতারে ফেলে থাকেন, অথচ এগুলো এক নয়। কবুতরের পক্স এর প্রতিরোধ বা প্রতিকারের তেমন ভাল বা কার্যকারী ব্যবস্থা না থাকলেও কিছু ব্যবস্থা আছে যেগুলো থেকে ভাল প্রতিরোধ করা যেতে পারে। পক্স ও এর শ্রেণী নিয়ে পোস্ট দেয়া হয়েছে সেগুলো পড়লে এসব ব্যাপারে আরও বিস্তারিত জানতে পারবেনঃ
প্রতিরোধঃ
১) অডমস ক্রিম লোম বিহীন জায়গা, ঠোঁট ও চোখের পাশে, পায়খানার রাস্তার চারপাশে লাগিয়ে দিলে ১২ ঘণ্টা নিরাপদ থাকবে। এছাড়াও বাইরের কিছু অরগানিক স্প্রে পাওয়া যায় যা ভাল ফল দেয়।
২) রসুন বাটা পানির সাথে মিক্স করে স্প্রে করলে ৬ ঘণ্টা নিরাপদ থাকবে মশা থেকে।
৩) নিপমাতা বাটা পানির সাথে মিক্স করে স্প্রে করলে ৬ ঘণ্টা নিরাপদ থাকবে মশা থেকে।
৪) এছাড়াও এখন অনেক সস্তায় নানা ধরনের ল্যাম্প পাওয়া যায় সেগুলো ভাল।
৫) মশা সাধারনত নোংরা ও কার্বন ডাই অক্সাইড পূর্ণ জায়গায় থাকতে পছন্দ করে। তাই কবুতরের লফট পরিস্কার ও আলো বাতাসের ব্যবস্থা করতে হবে।
৬) লফটে নীম গাছ তুঁলসি গাছ রাখলে বা লেমন গ্রাস রাখলেও মশা থেকে পরিত্রাণ পাওয়া যায়।
৭) এ ছাড়াও পুরানো মশারী কেটে জানালা ও দরজাতে চার কোনে তারকাটা দিয়ে দড়ি বেঁধে মশার হাত থেকে নিরাপদ থাকা যায়।
প্রতিকারঃ
১) লরিক্স ক্রিম LORIX CREAM(Permethrin 5%) পক্স আক্রান্ত স্থানে রস বের করে লাগাতে হবে দিনে ২-৩ বার। তাঁর আগে হেক্সিসল বা অ্যাপেল সিডার দিয়ে ওয়াশ করে নিলে ভাল।
২) নীম পাতা বাটা + নারকেল তেল + কাচা হলুদ বাটা + কর্পূর + হাইপো মিক্স করে পেস্ট করে লাগালে ভাল ফল পাওয়া যায়।
সতর্কতাঃ
ক) পটাস বা পভিসেফ চোখ বা তাঁর আসে পাশে দিবেন না এতে চোখের ক্ষতি হতে পারে।
খ) ঠোটে হলে জলদি চিকিৎসার ব্যবস্থা করতে হবে না হলে ঠোঁট খুলে পড়ে যাবার সম্ভাবনা বেশী থাকে।

কপি করেছেন, মুহাম্মাদ হাসান। (গ্রুপ এডমিন)

মূল লেখকঃ সোহেল রাব্বি ভাই

12/07/2020

MashaAllah
Old German Owl Black Breeding Pair ❤️

50 টাকা কেজিঅনেক ভালো মানের খারারআশা করি কারো অপছন্দ হবে না...
07/07/2020

50 টাকা কেজি

অনেক ভালো মানের খারার

আশা করি কারো অপছন্দ হবে না...

05/07/2020

MashaAllah
Old German Owl White Breeding Pair ❤️

05/07/2020

White Old German Owl EE Ring Breeding Pair

13th JuneInternational Pigeon Appreciation Day 13th June - Pigeon-Talk. Its well known that 13th June is being Celebrate...
13/06/2020

13th June

International Pigeon Appreciation Day 13th June - Pigeon-Talk. Its well known that 13th June is being Celebrated as National Pigeon Day in USA for some time now (with the help of Sindabad Express Pigeon Gallery - SEPG).

♦Racing pigeons; a beginers guide:-রেসিং পিজিয়ন; একটি অপ্রতিরোধ্য নির্মল ভালোবাসার নাম। আমরা যারা রেসিং পিজিয়ন এবং রেসিং...
09/06/2020

♦Racing pigeons; a beginers guide:-

রেসিং পিজিয়ন; একটি অপ্রতিরোধ্য নির্মল ভালোবাসার নাম। আমরা যারা রেসিং পিজিয়ন এবং রেসিংয়ের প্রতি আকৃষ্ট হই তারা শুরুতেই কিছু মারাত্মক ভুল করি। পরবর্তীতে এই ভুলের মাশুল দিতে গিয়ে এই সেক্টর থেকে ছিটকে পড়তে হয়। আশাকরি এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়লে রেসিং পিজিয়ন এবং রেসিংয়ে কিভাবে পথচলা শুরু করতে হবে তা আপনি বুঝতে পারবেন। তবে, ধৈর্য্য ধরে পড়ার মানসিকতা না থাকলে আপনি এখনই পড়া থামিয়ে অন্য কাজে মন দিন। আর যদি রেসিংয়ের প্রতি আপনার ভালোবাসা থাকে, তো চলুন শুরু করা যাক-

(১) আবেগ:- যেকোন কবুতর পালন শুরু করার ক্ষেত্রে এই আবেগটিই হয়ে ওঠে প্রথম মারাত্মক ভুল। আমরা আবেগে দিশেহারা হয়ে তাড়াহুড়ো করে মানহীন সস্তা কবুতর দিয়ে লফ্ট ভরিয়ে তুলি। পরবর্তীতে এই কবুতরগুলো রেসিংয়ের কোন কাজেই লাগে না। সুতরাং আমার পরামর্শ হলো- আবেগ নিয়ন্ত্রণ করুন। সময় নিন। আপনি যদি পিজন রেসিংয়ে স্হায়ী আসন গড়তে চান তবে নতুন কবুতর কেনার আগে অন্তত ৬ মাস এই সেক্টরে লেগে থাকুন। এই সেক্টরে অভিজ্ঞদের সাথে অর্থাৎ যারা নিয়মিত রেসে অংশগ্রহণ করে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলুন। তাদের লফ্ট ভিজিট করুন। তাদেরকে প্রশ্ন করুন। গুগল, ইউটিউব এবং ফেসবুকে রেসিং পিজিয়ন সম্পর্কে জানার চেষ্টা করুন। এভাবে আগামী ৬ মাস আপনি লেগে থাকুন।

(২) কবুতর সংগ্রহ:- এই সেক্টরে আপনার ৬ মাসের একটা অভিজ্ঞতা এতোদিনে হয়ে গেছে। এবার আপনি নিজেই অনেককিছু বুঝতে পারবেন। তারপরও আমি আপনাকে একটা রূপরেখা এঁকে দিচ্ছি। আপনি কোনমতেই রেসিংয়ের ক্যারিয়ার নাই অর্থাৎ নিয়মিত রেসিংয়ে অংশগ্রহন করে না এমন ব্রিডারের কাছ থেকে কবুতর সংগ্রহ করবেন না। আপনার প্রথম ৬ মাসের অভিজ্ঞতায় এতোদিনে আপনার জেনে যাবার কথা কোন ব্রিডার/ফেন্সিয়ার নিয়মিত রেসিংয়ে অংশগ্রহণ করে। মনে রাখবেন একটি সুপারশপে ভালো এবং মানসম্মত পণ্য থাকার সম্ভাবনাই বেশি। একটি সাধারণ রাস্তার দোকানে আপনি কখনোই ভালো পণ্য আশা করতে পারেন না। অহেতুক যেখান সেখান থেকে মানহীন কবুতর কিনে লফ্ট ভরিয়ে তুলে কোন লাভ নেই। এতে আপনিই ক্ষতিগ্রস্হ হবেন। মনে রাখবেন পিজিয়ন রেসিং এতো সহজ নয়। সাধারণ রেসার দিয়ে রেসিংয়ে সফল হওয়া গেলে আপনি আপনার চারপাশে অনেক সফল ফেন্সিয়ারকেই দেখতে পেতেন। দুর্ভাগ্যবশতঃ সফল ফেন্সিয়ারের সংখ্যা সারা পৃথিবীতেই হাতে গোনা। এর কারণ এটি একটি দীর্ঘ যাত্রা। ভালোবাসা, পরিশ্রম, ত্যাগ ও ধৈর্য্যই একজনকে সফল করে তোলে।

(৩) কোন ধরণের কবুতর সংগ্রহ করবেন?:- যেহেতু আপনি একজন/একাধিক সফল ফেন্সিয়ারের খোঁজ পেয়ে গেছেন এবার আপনার কবুতর সংগ্রহের পালা। এক্ষেত্রে আপনাকে দুই ধরণের কবুতরের দিকে নজর দিতে হবে। প্রথমত: যে কবুতর রেসিংয়ে ভালো রেজাল্ট করেছে রেজাল্টসিট সহ এই ধরণের কবুতর সংগ্রহ করার চেষ্টা করতে হবে। অবশ্য এটা ব্যায়বহুল হতে পারে। অথবা, ভালো ব্লাডলাইনের কবুতর পেডিগ্রি (বংশপরিচয়) সহ সংগ্রহ করতে হবে। কারণ এই দুই ধরণের কবুতরই রেসে ভালো রেজাল্ট করে।

(৪) সস্তা খুঁজবেন না;- সস্তায় আপনি কখনোই ভালো পণ্য আশা করতে পারেন না। ঠিক একইভাবে আপনি কখনোই অল্প টাকায় ব্রান্ডের পণ্য পাবেন না। একজন সফল ব্রিডার এবং ফেন্সিয়ার সবসময় মানসম্মত কবুতর তৈরির চেষ্টা করে। আর এটা করতে গিয়ে তাকে প্রচুর খরচ করতে হয় এবং কঠিন পরিশ্রম করতে হয়। সেকারণেই মানসম্মত কবুতর একটু এক্সপেন্সিভ হয়। আর একটা সাধারণ নিয়ম হলো একজন সফল ফেন্সিয়ার কখনোই তার লফ্টে খারাপ কবুতর রাখবেন না। খারাপ কবুতরের পিছনে তিনি কখনোই তাঁর মূল্যবান অর্থ এবং সময় বিনিয়োগ করবেন না।

(৫) টাকা দিয়ে সব হয় না:- রেসিং পিজিয়ন একটা আর্ট। দীর্ঘ পরিশ্রম এবং মেধা দিয়ে আপনাকে এটা অর্জন করতে হবে। টাকা দিয়ে এখানে সফল হওয়া গেলে আপনি প্রচুর সফল ফেন্সিয়ারকে দেখতে পেতেন। আপনি অনেক টাকা খরচ করে অনেক ভালো কবুতর সংগ্রহ করলেই আপনাকে কেউ সফলতার নিশ্চয়তা দিতে পারবে না। আপনার সক্ষমতা না থাকলে আপনি রেজাল্ট করা অথবা ভালো ব্লাডলাইনের কবুতরের ২ জোড়া বাচ্চা দিয়ে শুরু করুন। আর এই দুইজোড়া দিয়ে আপনি আপনার লফ্টের নিউক্লিয়াস তৈরি করুন। এতে আপনার অনেক অর্থ বেঁচে যাবে।

(৬) একজন মেন্টর নির্বাচন করুন:- আপনার জন্য একজন মেন্টর বা পথপ্রদর্শক খুঁজে বের করুন। আপনি হয়তো অনেক উৎস থেকে অনেক তথ্য সংগ্রহ করতে পারবেন কিন্তু সেগুলোকে একত্র করে একটি সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে আপনার এমন একজনের সাহায্য প্রয়োজন হবে যার রেসিংয়ের দীর্ঘ অভিজ্ঞতা আছে। আপনি ট্রেনিং থেকে শুরু করে অনেক ছোটছোট সমস্যার মুখোমুখি হবেন। তখন আপনার মেন্টর আপনাকে সাহায্য করবে।

(৭) নত হতে শিখুন:- সবশেষে আপনাকে বিনয়ী হতে হবে। অন্যের কাছ থেকে শেখার মানসিকতা থাকতে হবে। আপনাকে বিনয়ী ও সহনশীল হতে হবে। এতে অনেকেই আপনার প্রতি আকৃষ্ট হবে এবং আপনি আশাতীত সাহায্য পাবেন।

এতোক্ষণ ধৈর্য ধরে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি যদি উপরোক্ত পর্যায়গুলো সফলভাবে অনুসরণ করতে পারেন তবে আপনি রেসিং পিজিয়নের প্রাথমিক পর্যায়টি সফলভাবে সম্পন্ন করে ফেলেছে। অর্থাৎ আপনার ভিত্তি তৈরি হয়ে গেছে। এবার আপনি আপনার জার্নিকে দ্বিতীয় স্তরে নেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আপনার জন্য শুভকামনা রইল।

ঈদ মুবারাক 🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমদেশে বিদেশে অবস্থানরত, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্...
24/05/2020

ঈদ মুবারাক 🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

দেশে বিদেশে অবস্থানরত, সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা। ঈদ হোক কল্যাণময় বরকতময়।

ঈদের সালাতের আগেই, আপনার সাদাকাতুল ফিতর আদায় নিশ্চিত করুন। খাদ্য দিয়ে ফিতরা আদায় করা সুন্নাহ। বিশেষ প্রয়োজনে টাকা দিয়েও আদায় করা জায়েয ইনশাআল্লাহ। এখন আপনি কোনটা করবেন সেই সিদ্ধান্ত আপনার। তবে এটা নিয়ে অযথা তর্ক এড়িয়ে চলুন।

স্বাস্থ্যবিধি এবং স্থানীয় প্রশাসনের নিয়ম মেনে, খোলা ময়দানে অথবা মসজিদে ঈদুল ফিতরের সালাত আদায় করুন। সম্ভব না হলে বাসায় পরিবারের সবাই মিলে জামাতে ঈদুল ফিতরের সালাত আদায় করুন। ঘরে জামাতে সালাত আদায়ের দৃষ্টান্তও একজন জলীলুল কদর সাহাবির আমল দ্বারা স্বীকৃত। তাই, এটা নিয়ে সংশয়ে ভোগার কোন কারণ নেই।

আল্লাহ রাব্বুল 'আলামীন আমাদের সমস্ত নেক আমল কবুল করুন, আমাদেরকে ক্ষমা করুন এবং তাঁর প্রিয় বান্দাদের কাতারে অন্তর্ভুক্ত করুন। আপনাদের আন্তরিক দোয়ায় আমাদেরকে শামিল রাখুন। আপনাদের এবং আপনাদের পরিবারের জন্য রইলো অনেক দোয়া ও শুভকামনা।

কবুতর পালতে অনেক অনেক ঔষধ প্রয়োগ করতে হবে না ভাইয়া। জাস্ট কয়েকটা কাজ করেন নিয়মিত। কবুতর পালন অনেক সহজ হবে।1. নিয়মিত বা এ...
16/05/2020

কবুতর পালতে অনেক অনেক ঔষধ প্রয়োগ করতে হবে না ভাইয়া। জাস্ট কয়েকটা কাজ করেন নিয়মিত। কবুতর পালন অনেক সহজ হবে।

1. নিয়মিত বা এক দিন পরপর পরিষ্কার পরিচ্ছন্ন।

2. সপ্তাহে অন্ততপক্ষে দুইদিন গোসল ( পানির সাথে বিভিন্ন কিছু মিক্স করা যায়।➡( ভালো ) যেমন: নিমপাতা সিদ্ধ পানি, ডেটল, পটাশ, বাথ সল্ট ইত্যাদি।

3. প্রতি দুই- তিন মাস পরপর কৃমির কোর্স।

4. সাল্মনিলা কোর্স।

5. নিয়মিত ড্রপিং পর্যবেক্ষণ।

6. পরিষ্কার ধুলাবালি মুক্ত সুষম খাবার

7. পরিষ্কার পরিচ্ছন্ন পানি ( ফুটানো হলে ভালো হয় )

8. কোনো কবুতর অসুস্থ হলেই সরিয়ে ফেলা।

9. নতুন কবুতর আনার পরপরই লফ্টে না ঢুকানো। কমপক্ষে 14 দিন কোয়ারেন্টাইনে রাখা।

10. আর একটু ভালোবাসা।☺

🔵🔴🔵যদি সম্ভব হয় মাঝে মাঝে প্রাকৃতিক উপাদান ইউজ করলে ভালো হয় ইনশাআল্লাহ্।

ভালো থাকুক সবার শখের কবুতর গুলা❤❤❤

সবাইকে ২০২০ এর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।রমজান মোবারক।
24/04/2020

সবাইকে ২০২০ এর পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ।
রমজান মোবারক।

Address

Ancer Camp, Mirpur/1
Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Sindabad Express Pigeon Gallery - SEPG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sindabad Express Pigeon Gallery - SEPG:

Share

Category