17/09/2022
আকাশ ডিটিএইচ যখন প্রথম লঞ্চ করে তখন আদনান আল রাজিব ভাইয়া তার টিভিসিতে আমার চার্লি সোনাকে নেন। টিভিসি টা অসাধারণ ছিলো। লিংকে দিয়ে দিচ্ছি। সেই অদ্ভুত সুন্দর ছেলেটা আমার আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। বুকের ভেতরটা উলটে পালটে যাচ্ছে আমার। ওর ব্লাডারে ক্রিস্টাল হওয়ায় ওর ইউরিন কমপ্লিটলি ব্লকেজ হয়। আমি প্রথমে গুলশান ২ এর পেট ক্লিনিকে নিয়ে এনেস্থিশিয়া দিয়ে ইউরিন বের করে নিয়ে আসি। আসলে প্রাথমিক অবস্থায় বুঝতে পারিনি। পটিতে গিয়ে দীর্ঘক্ষন বসে থাকা আর বমি করা দেখে ওর চিকিৎসা শুরু করি। এরপর বারিধারা J ব্লকের পেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসাউন্ড করার পর ওর ব্লাডারে ক্রিস্টাল পাওয়া যায়। এরপরে সেখানেও ইউরিন বের করার পরে আর মেডিকেশন দেওয়ার পরেও ওর কমপ্লিট ব্লক যায়না ও নিস্তেজ হয়ে একেবারে মরে যাওয়ার মত হয়ে যায়। আমি সারারাত জাগা, গুগল ঘেটে বুঝতে পারি ৩-৬ দিনের মধ্যে এরকম হলে মারা যায়। সকালে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ফরেনার ডাক্তারের খোজ পাই, যিনি এর সার্জারি করতে সক্ষম। উনি অসাধারণ মানুষ। আমাকে আগেই খরচের ব্যপারে না উল্লেখ করে উনি কয়েকরকম উদ্যেগ নেন ইউরিন ও স্টোন বের করার। উনি এনেস্থেশিয়া খুব দূর্বল অবস্থায় দিতে বাধ্য হোন, আর জানান সে আর ফেরত নাও আসতে পারে। ওকে ছাড়া আমার লাইফ ভাবা সম্ভব নয়, বয়স হলে স্বাভাবিক মৃত্যু হলেও কথা ছিলো, ওর বয়স মাত্র চার। আর ও অসম্ভব সম্ভাবনাময় একটা বাচ্চা। ওর মানুষের সাথে ইন্টারএকশন অসম্ভব ফ্রেন্ডলি। যার কারনে ওকে দিয়ে অভিনয় পসিবল হয়। আমি ওর জন্যে খরচ করে যাচ্ছি। কিন্তু এখন যে খরচের ধাক্কা তা সামলানোর মত আর্থিক অবস্থা আমার নেই। আমি প্যানডেমিকে বিজনেসের লস এখনো সামলে উঠতে পারিনি। অসম্ভব স্ট্রাগল করতেছি। আমি ওকে বাচানোর জন্যে আপনাদের কাছে আকুল প্রার্থনা জানাই। কাল অথবা পরশু ও একটু এনার্জি ফিরে পেলে ওর সার্জারি হবে। ও এখন ইন্টেনসিভ কেয়ারে আছে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের এনিমেল সেন্টারে। আপনারা যে যেভাবে পারেন ওর জন্যে প্লিজ এগিয়ে আসেন। আমি ওকে বাচাতে চাই। আল্লাহ ভরসা। টিভিসি লিংক এখানে- https://youtu.be/DIHnWRub6jk