13/01/2021
সুপ্রিয় ব্রিডার্স ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কবুতর ব্রিডিং সিজন নিয়ে আলাপ করার জন্য এসেছি।
পূর্বে বলেছিলাম আন্তর্জাতিক মানের ব্রিডার রা শীতের সময় এবং কবুতরের মল্টিং এর সময়ে ব্রীডিং করেন না। এতে করে একটা লম্বা বিরতির পরে কবুতর যখন ব্রীডিং এ আসে তখন তাদের বাচচার কোয়ালিটি অপেক্ষাকৃত ভালো হয়, অবশ্যই এর সাথে মেনটেনেন্স, ঔষধ পত্র এবং আবহাওয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিএফপিবিএ অনেকদিন যাবতই বলে আসছে কিভাবে আন্তর্জাতিক মানের ব্রিডার রা কবুতর লালন পালন করেন এবং ভালো কোয়ালিটির বাচচা তৈরি করেন। আগামী কিছুদিনের মধ্যেই আন্তর্জাতিক ব্রিডার রা 2021 এর ব্রীডিং শুরু করতে যাচ্ছে। আামাদের আবহাওয়া এবং আন্তর্জাতিক ব্রীডিং সিডিউল অনুযায়ী আমাদেরও এখনই কবুতরের ব্রীডিং শুরু করা দরকার।
ব্রীডিং শুরু ঃ ১৫ ই জানুয়ারি
ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে কবুতরের বাচ্চা ফুটা শুরু করবে, এ সময় মোটামুটি গরম শুরু হয়ে যাবে এবং তখন মশার উপদ্রবও অপেক্ষাকৃত কম থাকবে। মশা, অপেক্ষাকৃত ভালো তাপমাত্রা ও লম্বা বিরতির কারণে বাচ্চার স্বাস্থ্য, সুস্থতার হার এবং কোয়ালিটি ভালো হবে ইনশাআল্লাহ। মার্চের শেষ নাগাদ প্রথম ব্যাচের বাচ্চাগুলো রেডি হয়ে যাবে এবং এ সময় প্রথম দফা বৃষ্টির কারণে পরিবেশের রোগ-জীবাণুর অপেক্ষাকৃত কমে যাবে। এতে করে বাচ্চার স্থান পরিবর্তনে অসুস্থ হওয়ার প্রবণতা কমে যাবে এবং খামারিরা লাভবান হবেন ইনশাআল্লাহ।
একটা বিষয় উল্লেখ যোগ্য কবুতরের ব্রীডিং শুরু করার পূর্বে কবুতরকে যথাযথ কৃমি নাশক, সালমোনেলোসিস, ক্যাংকার ও ভিটামিন-মিনারেলস এর কোর্স করানো প্রয়োজন। ভালো মানের গ্রিট ব্রীডিং এবং বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কার্যকরী ভূমিকা পালন করে।
মে-জুন মাসের দিকে বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকে কারণ এ সময় বেশি বৃষ্টিপাত হয়, যার কারণে প্রচুর ডিম নষ্ট হয়ে যায়। তাই এই সময়ে ব্রীডিং না করাটাই ভালো, যাতে করে কবুতর দেড়-দুই মাসের একটা রেস্ট পেয়ে যাবে। জুনের মাঝামাঝি থেকে পরবর্তী মল্টিং (সেপ্টেম্বর থেকে) শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা ব্রীডিং করতে পারি।
কবুতরকে সুস্থ রাখার জন্য প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম। তাই নিয়মিত কৃমি, সালমোনেলোসিস, ক্যাংকার এবং পিএমভি কোর্স করুন।
বিএফপিবিএ টিম নিরলস ভাবে কাজ করে যাচ্ছে এবং বাংলাদেশের কবুতর পালক দের কাছে কবুতর পালন সংক্রান্ত বিভিন্ন আন্তর্জাতিক পদ্ধতি তুলে ধরছে যাতে আমরা কবুতর নিয়ে ভালো আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারি। আপনাদের কোনো পরামর্শ বা প্রশ্ন থাকলে আমাদের কাছে পড়তে পারেন, ধন্যবাদ।
বিঃ দঃ শীতকালে কবুতরের ডিমের ফার্টিলিটি হার বেশি কিন্তু অতিরিক্ত মশা ও ঠান্ডা এর জন্য কবুতরের বাচ্চার কোয়ালিটি এবং সুস্থতার হার অনেক কম। এ সময় ডিম বাচ্চা করার ফলে কবুতর কিছুটা দুর্বল হয়ে যায় যার ফলে বিভিন্ন রোগব্যাধি খামারে আঘাত হানতে সুযোগ পায়। এজন্য বিএফপিবিএ টিম এর সাজেশন হচ্ছে শীতকালে ব্রীডিং করা থেকে বিরত থাকুন।