Cumilla Specialized Pet Care

Cumilla Specialized Pet Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cumilla Specialized Pet Care, Pet service, Cumilla.

Cumilla Specialized Pet Care is a modern pet clinic offering expert services including spay/neuter, C-section, emergency surgery, X-ray, Ultrasound, Blood tests, vaccinations, deworming and grooming of cats, dogs, birds and other pets with care and skill.

25/07/2026

ওর নাম মিঠু।
কিছুদিন হলো উড়তে শিখেছে, কিন্তু দুঃখজনকভাবে ফ্যানে লেগে ওর পা মারাত্মক ইনজুরড হয়।
কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ারে ডাঃ লোকমান স্যার সার্জারি(এম্পুটেশন) করেন।

সবাই মিঠুর জন্য দোয়া করবেন সে যেনো তাড়াতাড়ি সেরে ওঠে।

ক্লিনিক কি শুক্রবারে খোলা থাকে ⁉️ :সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
23/07/2026

ক্লিনিক কি শুক্রবারে খোলা থাকে ⁉️

:সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

ট্রিটের বিনিময়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচী!
21/07/2026

ট্রিটের বিনিময়ে ভ্যাকসিন প্রদান কর্মসূচী!

21/07/2026

বমির সাথে ক্রিমি বের হলেই কি কৃমির ঔষধ দিবেন? এটা কি মারাত্মক ক্ষতি করতে পারে? এই ক্ষেত্রে এটিই হয়েছে।

আগ্রহীরা পুরো ভিডিও শুনতে পারেন।

আসসালামু আলাইকুম।সম্প্রতি আমাদের ক্লিনিকে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টটি।আমরা যখন কোনো প্রা...
20/07/2026

আসসালামু আলাইকুম।

সম্প্রতি আমাদের ক্লিনিকে ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে এই পোস্টটি।

আমরা যখন কোনো প্রাণীর চিকিৎসা করি, তখন আমাদের একমাত্র লক্ষ্য থাকে তাকে সর্বোচ্চ আন্তরিকতা ও যত্নের মাধ্যমে সুস্থ করে তোলা। কোনো প্রাণীর জাত (দেশি বা বিদেশি), প্রজাতি কিংবা তার মালিকের আর্থিক অবস্থান, এসব আমাদের চিকিৎসাসেবায় কোনো প্রভাব ফেলে না।

প্রতিটি প্রাণীর প্যারেন্ট তাঁর প্রিয় সঙ্গীকে ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই চিকিৎসার জন্য নিয়ে আসেন। তাঁর কাছে তাঁর প্রাণীটিই সবচেয়ে মূল্যবান। তাই প্রত্যেক প্যারেন্ট ও প্রতিটি প্রাণী আমাদের কাছে সমান সম্মান ও যত্নের দাবিদার।

দুঃখজনকভাবে, অন্তত একজন প্যারেন্ট আমাদের জানিয়েছেন যে, একটি দেশি বিড়ালকে চিকিৎসার জন্য নিয়ে আসায় ওয়েটিং রুমে উপস্থিত কিছু ব্যক্তি তার প্রতি অভদ্র মন্তব্য ও অসম্মানজনক আচরণ করেছেন। যদি এমনটি সত্য হয়ে থাকে, তবে এটি অত্যন্ত দুঃখজনক এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

আমরা এই ধরনের আচরণের তীব্র নিন্দা জানাই।

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার সব প্রাণীর জন্য সমান মর্যাদা, সম্মান ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ক্লিনিকে কোনো প্রাণীকে তার জাত বা প্রজাতির ভিত্তিতে ছোট করে দেখা, কিংবা তার প্যারেন্টকে অসম্মান করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভবিষ্যতে এ ধরনের আচরণের সুনির্দিষ্ট প্রমাণসহ কোনো অভিযোগ পেলে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

আসুন, আমরা সবাই এমন একটি পরিবেশ গড়ে তুলি যেখানে প্রতিটি প্রাণী এবং প্রতিটি প্যারেন্ট সমান সম্মান ও সহমর্মিতা পান।

ধন্যবাদ।

Innocent looks 👀
11/07/2026

Innocent looks 👀

09/07/2026

নিউটার সার্জারির পরপর হেঁটে বাসায় চলে যাচ্ছে রংধনু।

09/07/2026

প্যারাসিটামল পয়জনিংয়ের আপডেট পোস্ট।

আপনারা অনেকেই আপডেট জানতে চেয়েছিলেন।
জ্যাক আলহামদুলিল্লাহ রিকোভার করেছে(এটা পড়শুদিনের ভিডিও)। ওর ওনার অনেক যত্নশীল ছিলো।
সবাই ওর জন্য দোয়া করবেন।

আপনার বিড়ালকে স্পে করার কতদিন পর সেলাই কেটেছেন? আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই বলবেন।এইগুলো Cumilla Specialized Pet Care এর ...
08/07/2026

আপনার বিড়ালকে স্পে করার কতদিন পর সেলাই কেটেছেন?

আপনাদের অভিজ্ঞতা নিশ্চয়ই বলবেন।

এইগুলো Cumilla Specialized Pet Care এর সার্জন ডাঃ লোকমান স্যার করা গত কয়েকদিনের সার্জারির ছবি(৫- ৮দিন পরের)।
যেকোন সার্জারির জন্য যোগাযোগ করুন।

কুমিল্লা স্পেশালাইজড পেট কেয়ার।
লোকেশনঃ টমছমব্রীজ।

ও হচ্ছে রংধনু‌।ক্যান্সার আক্রান্ত ছিলো, সফলভাবে ক্যান্সারেল চিকিৎসার পর আজকে Cumilla Specialized Pet Care এ, ডাঃ লোকমান ...
08/07/2026

ও হচ্ছে রংধনু‌।

ক্যান্সার আক্রান্ত ছিলো, সফলভাবে ক্যান্সারেল চিকিৎসার পর আজকে Cumilla Specialized Pet Care এ, ডাঃ লোকমান স্যার ও নিউটার সার্জারি করান।

সবাই রংধনুর জন্য দোয়া করবেন।

Address

Cumilla

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cumilla Specialized Pet Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share