Kobutor Bazar

Kobutor Bazar It's a pet store of Eidgaon Cox's bazar

30/10/2025

🌱 আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ...
📢 ভর্তি চলছে, ভর্তি চলছে, ভর্তি চলছে!!
💝 ২০২৬ শিক্ষাবর্ষে সীমিত আসনে ভর্তি চলছে!!

✅ আমাদের আন-নূর একাডেমিতে (বিশেষায়িত মাদ্রাসা) আসন্ন শিক্ষাবর্ষে নার্সারি হতে দাখিল অষ্টম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তি নেয়া হবে...

আগ্রহী শিক্ষার্থী, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীগণ অফিস চলাকালীন একাডেমিতে যোগাযোগ করুন।

🌹 সৎ, নীতিবান ও ধার্মিক প্রজন্ম গড়ার প্রত্যয়ে এবং আদর্শ জাতি গড়ার লক্ষ্যেই আমাদের এই পথচলা...

🌹 বিভাগসমূহ 🌹

👉 ইসলামিক কেজি : নার্সারি থেকে প্রথম শ্রেণি।
👉 নূরানী শাখা : দ্বিতীয় থেকে তৃতীয় শ্রেণি।
👉 ইবতেদায়ী শাখা : চতুর্থ থেকে পঞ্চম শ্রেণি।
👉 দাখিল শাখা : ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি।

✅ পর্যায়ক্রমে আমাদের আন-নূর একাডেমির শিক্ষা কার্যক্রম দাখিল দশম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হবে, ইনশাআল্লাহ।

🟢 ভ‌র্তি প্রারম্ভিক কথা : কুরআন ও হাদীসের শিক্ষার আলোকে উন্নত শিক্ষার প্রতিশ্রুতি নিয়ে- বিশ্ব জয়ের স্বপ্ন যাদের, আমরা আছি পাশে তাদের।

🌹 মাদ্রাসা শিক্ষার সাথে কুরআনুল কারীম শিক্ষাকে যথোপযুক্ত গুরুত্ব প্রদান এবং জীবনের চূড়ান্ত পর্যায় পর্যন্ত ইসলামের অনুসরণ-অনুকরণকে প্রতিষ্ঠা করা-ই আমাদের ব্রত...

🟢 আমাদের কার্যক্রম ও শিক্ষাক্রম :

👉 ইসলামিক কিন্ডারগার্টেন- এটি ছোটদের জন্য একটি মানসম্পন্ন বিভাগ। অত্র বিভাগটি অল্প বয়সী বা ছোট্ট সোনামণি ও শিশু-কিশোরদের জন্য প্রযোজ্য।

🌹 এতে তাঁদের জন্য সহীহ কুরআন শিক্ষার প্রাথমিক পাঠ ও নাজেরা, আরবি, বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, মজার ছড়া ও আঁকা সহ অনেক কিছুই থাকছে।

👉 নূরানী- সদ্য সচেতন হয়ে উঠা বালক-বালিকাদের জন্য এই বিভাগ। এই বিভাগে এসেই তারা ইসলামী আদব-কায়দা সহ কুরআন-হাদীসের সাথে সংযুক্ত হওয়া শুরু করবে, ইনশাআল্লাহ।

🌹 এতে নূরানী তালীমুল কুরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ (হাটহাজারী) এর পাঠ্যক্রমে সহীহ কুরআন শিক্ষার পাশাপাশি- নাজেরা ও হিফয, দোয়া, মাসআলা, হাদীস, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, সমাজ, বিজ্ঞান, সাধারণ জ্ঞান, বিষয়ভিত্তিক ব্যাকরণ, ওয়ার্ড বুক সহ ব্যতিক্রমধর্মী অনেক কিছুর জ্ঞান আহরণ করতে পারবে।

👉 ইবতেদায়ী- এটি উঠতি বালক-বালিকাদের জন্য।

🌹 এতে মাদ্রাসা বোর্ডের পাঠ্যক্রম এর সাথে সহীহ কুরআন শিক্ষার মূল পাঠ- নাজেরা ও হিফয, কুরআন মাজীদ ও তাজভীদ, আকাইদ ফিকহ, আরবি, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, বিষয়ভিত্তিক ব্যাকরণ, সাধারণ জ্ঞান, ওয়ার্ড বুক সহ ব্যতিক্রমধর্মী অনেক কিছুই থাকবে- ইনশাআল্লাহ।

👉 দাখিল- এটি সচেতন বালক-বালিকাদের জন্য।

🌹 এতে মাদ্রাসা বোর্ডের পাঠ্যক্রম এর সাথে সহীহ কুরআন শিক্ষার মূল পাঠ- নাজেরা ও হিফয, কুরআন মাজীদ ও তাজভীদ, আকাইদ ফিকহ, আরবি সাহিত্য, বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিষয়ভিত্তিক ব্যাকরণ, কৃষি শিক্ষা, সাধারণ জ্ঞান সহ শিক্ষণীয় অনেক কিছু আছে, ইনশাআল্লাহ।

🟢 নতুন বছরকে কেন্দ্র করে আরও সুচারু রূপে, গোছালো আকারে আমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

👉 ভর্তির জন্য যা যা সাথে নিয়ে আসবেন :

১। শিক্ষার্থীর জন্ম-নিবন্ধনের ফটোকপি।
২। শিক্ষার্থীর পি.পি সাইজের ২ কপি ছবি।
৩। পিতা-মাতার এনআইডির ফটোকপি।
৪। ভর্তির নির্ধারিত ফি।

👉 আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য :

নিবিড় পরিচর্যায় প্রত্যেকটি ত্বালিবুল ইলমকে (ইলমে এবং আমলে) যুগোপযোগী মানুষ হিসেবে গড়ে তোলা। সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য।

আল্লাহ আমাদের মেহনতকে কবুল করুন- আমীন!

📣 ফরম বিতরণ শুরু : ১০ই নভেম্বর, ২০২৫
📣 ভর্তি কার্যক্রম শুরু : ১লা ডিসেম্বর, ২০২৫

✅ অফিস চলাকালীন (সকাল ০৯.০০ টা হতে দুপুর ০১.০০ টা) ভর্তি ফরম সংগ্রহ ও ভর্তি কার্যক্রম সম্পাদন করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

__________ অনুরোধে ___________

ম্যানেজিং কমিটি
An-Noor Academy, Eidgaon, Cox’s Bazar.

একাডেমি কার্যালয় : সিরাজ ভবন, আলমাছিয়া মাদ্রাসার পূর্ব গেইটের দক্ষিণ পাশে (বিশ্ব রোড সংলগ্ন), ঈদগাঁও, কক্সবাজার।

☎️ 01975145775 - পরিচালক
01975145774 - ব্যবস্থাপনা পরিচালক
01975145776 - সুপার, অত্র একাডেমি।

08/04/2024

আমার লপ্টে নতুন অতিথি

ধরেন মাংসের দাম কমানোর জন্য প্রচুর গরু আমদানি করা হলো বা বর্ডার খুলে দিল। বর্ডার খুলে দেওয়া হলে,গোস্ত ৫০০ টাকায় পাওয়া গে...
06/04/2024

ধরেন মাংসের দাম কমানোর জন্য প্রচুর গরু আমদানি করা হলো বা বর্ডার খুলে দিল। বর্ডার খুলে দেওয়া হলে,গোস্ত ৫০০ টাকায় পাওয়া গেল।
১.এতে দেশের টাকা বাহিরে চলে গেল।

অন্যদিকে,দেশে গোখাদ্যের দাম আকাশচুম্বি হওয়ায় দেশে গোস্ত উৎপাদনের খরচ বেশি হয়ে যায়।যার ফলে দেশি গরুর মাংসের দাম বেশী। দেশের সর্বস্তরের খামারিরা লোকসান গণবে।
তখন দেখা যাবে গরু পালনে খামারিরা অনাগ্রহী হয়ে পড়বে আর খামার বন্ধ করে দিবে আর দেশের গরুর সংকট দেখা দিবে।
ঠিক সেই মূহর্তে প্রতিবেশিরা গরু দেওয়া বন্ধ করে দিবে,তখন আর ৫০০/৭০০ দিয়ে আর গোস্ত খেতে পারবেন না খেতে হবে ১০০০-১৫০০ অথবা তার চেয়েও বেশি দিয়ে খেতে হবে।যেখানে ৭০০/৮০০ টাকায় ও কেনা দায়, সেখানে হাজার টাকা দিয়ে কেমনে সম্ভব। তখন দাদারা প্যাকেট মাংস বিক্রি করবে ১০০০-১৫০০ টাকায় আর সেই গরুর মাংস গুলো হবে রিজেক্ট গরুর মাংস। তখন আমরা রিজেক্ট /মরা গরুর মাংস খাবো ১০০০/১৫০০ টাকায়। আর এই প্লান বাস্তবায়নের জন্য আমাদের দেশের সহজ সরল মানুষদের দিয়ে ভয়কট ভয়কট খেলা চালাচ্ছে।

পরিশেষে : গোখাদ্যের দাম কমানো ছাড়া গরুর দাম কমানো সম্ভব হবে না,এবার কেউ খাইলে খান না খাইলে সাইডে যান।

Address

Eidgah, Coxsbazar
Cox's Bazar
4702

Alerts

Be the first to know and let us send you an email when Kobutor Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share