11/04/2025
Brooder Pneumonia (Aspergillosis) কি? গরমকালের কেন বেশি মুরগির বাচ্চা আক্রান্ত হয়?
Brooder pneumonia, যা Aspergillosis নামে পরিচিত, এটি একটি ছত্রাকজনিত শ্বাসযন্ত্রের রোগ। এটি প্রধানত Aspergillus fumigatus নামক ছত্রাক দ্বারা হয়ে থাকে এবং বাচ্চা মুরগির (day-old chicks) মধ্যে বেশি দেখা যায়।
লক্ষণসমূহ:
১. শ্বাসকষ্ট – হাঁপানো, মুখ খুলে শ্বাস নেওয়া
2. হাঁচি ও কাশি
3. অতিরিক্ত শ্লেষ্মা (mucus) তৈরি
4. সুস্থ বাচ্চার থেকে আলাদা হয়ে যাওয়া
5. খাদ্যে অনীহা ও দুর্বলতা
6. চোখ ও নাক থেকে সর্দির মতো স্রাব আসা
7. বুকের মধ্যে গোঁ গোঁ শব্দ
8. মৃত্যুহার বেশি (২০-৫০%)
কিভাবে Brooder Pneumonia ওজন বৃদ্ধিতে প্রভাব ফেলে?
1.শ্বাসপ্রশ্বাসের সমস্যা:এই রোগে ছত্রাক ফুসফুস ও বায়ুসাকায় ছড়িয়ে পড়ে, ফলে অক্সিজেন গ্রহণ কমে যায়।অক্সিজেনের ঘাটতির কারণে শরীরে energy metabolism ঠিকভাবে হয় না।ফলে খাওয়া কমে যায়, হজম দুর্বল হয়, এবং ওজন বাড়ে না।
2.রোগের কারণে শরীর স্ট্রেসে থাকে।Corticosteroid হরমোন বেড়ে গিয়ে শরীরের muscle development ও growth কমিয়ে দেয়।
গরমকালে কেন বেশি হয়?
১. উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতা:
গরমকালে আর্দ্র ও উষ্ণ পরিবেশে ছত্রাক দ্রুত বাড়ে। এটি ইনকিউবেটর, লিটার, ফিড বা হ্যাচিং রুমে ছড়াতে পারে।
2. ভালো ভেন্টিলেশনের অভাব:
গরমকালে ব্রুডার হাউজ গরম ও আর্দ্র হয়ে পড়ে, আর যদি পর্যাপ্ত বাতাস চলাচল না থাকে, তাহলে ছত্রাকের স্পোর বেশি ছড়ায়।
3. লিটার ও ফিডের সংরক্ষণে অবহেলা:
গরমকালে ফিড ও লিটার আর্দ্র হলে সেখানে ছত্রাক জন্ম নেয়। এসব স্পোর বাচ্চা শ্বাসের সাথে গ্রহণ করে।
4. ইনকিউবেটর কন্টামিনেশন:
হ্যাচারিতে ইনকিউবেটর জীবাণুমুক্ত না থাকলে ডিম থেকেই ছত্রাক সংক্রমিত হয়ে বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ে।
5. স্ট্রেস ও ইমিউন কমে যাওয়া:
গরমে বাচ্চারা স্ট্রেসে থাকে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে সহজেই আক্রান্ত হয়।
কি কারণে হয়?
1. আর্দ্র ও স্যাঁতসেঁতে পরিবেশ – যেখানে ছত্রাক জন্ম নেয়
2. খারাপ বা বাসি খাবার – ছত্রাকে সংক্রমিত হতে পারে
3. নিম্নমানের বা সংক্রমিত বেডিং (লিটার) – বিশেষ করে কাঠের গুড়ো বা ধুলাবালি বেশি থাকলে
4. পর্যাপ্ত বায়ুচলাচল না থাকলে – ছত্রাকের স্পোর বাতাসে ছড়িয়ে পড়ে
5. ডিম ফুটানোর সময় (Incubator contamination) – ইনকিউবেটরের ভিতরে ছত্রাক থাকলে বাচ্চা সংক্রমিত হয়।
প্রতিরোধ ব্যবস্থা:
1. খামারের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা
2. ভালো মানের শুকনো খাবার সরবরাহ করা
3. বাচ্চাদের থাকার জায়গায় পর্যাপ্ত বাতাস চলাচল নিশ্চিত করা
4. লিটার (bedding) শুকনো ও পরিষ্কার রাখা
5. খামার নিয়মিত জীবাণুমুক্ত করা
চিকিৎসা:
ফাংগিসাইড স্প্রে: খামারে ছত্রাক দমন করতে কপার সালফেট (Copper sulfate) বা পটাসিয়াম পারম্যাঙ্গানেট (Potassium permanganate) স্প্রে করা
এটি একটি মারাত্মক রোগ, তাই প্রতিরোধই হলো সবচেয়ে ভালো উপায়।
আপনার গবাদিপশুর ও পোল্ট্রির সঠিক চিকিৎসা নিশ্চিত এবং পরামর্শের জন্য নির্ভরযোগ্য সেবা পেতে,
📩 যোগাযোগ করুনঃ
👨⚕ ডাঃ মোঃ নাঈম উদ্দীন
🩺 ডেইরি এন্ড পোল্ট্রি কনসালটেন্ট
📲 কল করুন/WhatsApp : 01616-232868
📌 এরিয়া: চন্দনাইশ, চট্টগ্রাম