COX'Y Pigeon Loft

COX'Y Pigeon Loft Nothing

27/05/2022

বর্তমানে ডিম আছে কারো পছন্দ হলে নিতে পারেন।
লোকেশন : কক্সবাজার সদর
মোবাইল : ০১৮৪৩৫৫৮১১৩

ভালো থাকুক ভালোবাসা গুলো 😍😍এই শীতে আপনার পায়রা কে সুস্থ রাখতে তাদের বিশেষ যত্ন নিন। পায়রাকে যতটা সম্ভব সময় দিন।পায়রার খা...
23/12/2021

ভালো থাকুক ভালোবাসা গুলো 😍😍

এই শীতে আপনার পায়রা কে সুস্থ রাখতে তাদের বিশেষ যত্ন নিন। পায়রাকে যতটা সম্ভব সময় দিন।পায়রার খাবারে তৈল জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে দিন। বিশুদ্ধ পানি পরিবেশন করুন সপ্তাহে অন্তত দু বার পায়রার বাসা / লফ্ট জীবানু নাশক দিয়ে পরিষ্কার করেন।

শীত কালীন খাবারের %

৫০-৬০% কার্বোহাইড্রেড জাতীয় খাবার।
৪০-৩০% প্রোটিন জাতীয় খাবার।
১০% ফ্যাট জাতীয় খাবার।

পরিমাণ - ৪০ কেজি .........

গম : ২০ কেজি
ধান : ১ কেজি
ছোট ভূট্রো : ৩ কেজি
বাজরা : ২ কেজি
চিনা : ১ কেজি
বুটের ডাল: ২ কেজি
মশুরি : ২ কেজি
হেলেন ডাল : ১ কেজি
খেসারি : ১ কেজি
মাশকলাই : ১ কেজি
সয়াবিন : ২ কেজি
সরিষা : ১ কেজি
কুসুমফুলের বিজ : ১ কেজি
তিসি : ১ কেজি
কাঁচাবাদাম: ১ কেজি

এ ছাড়া পায়রাতে ঠান্ডা থেকে দূরে রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করুন।

সপ্তাহে অন্তত তিন বার এক লিটার বিশুদ্ধ পানিতে এক গ্রাম কসুমিক্স প্লাস মিশিয়ে পায়রাকে খেতে দিন। ঔষধ মেশানো পানি ছয় ঘন্টার বেশি হলে ফেলে দিতে হবে।

লিখাটি পড়ে ভালো লাগলে শেয়ার করুন।

নিউ এডাল্ট ফ্যান্টেল মাদিলোকেশন : কক্সবাজারমোবাইল : ০১৮৪৩৫৫৮১১৩
24/08/2021

নিউ এডাল্ট ফ্যান্টেল মাদি
লোকেশন : কক্সবাজার
মোবাইল : ০১৮৪৩৫৫৮১১৩

পিবি -  ৭১ খুব ভালো একটা ঔষধ।
08/08/2021

পিবি - ৭১ খুব ভালো একটা ঔষধ।

ভালো ভাবে গরম পানিতে পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে । ধূলো বালি ও জীবানু মুক্ত গ্রীট বানানোর কাজ চলছে ভালোবাসা গুলোর জন্...
05/08/2021

ভালো ভাবে গরম পানিতে পরিষ্কার করে রোদে শুকানো হচ্ছে । ধূলো বালি ও জীবানু মুক্ত গ্রীট বানানোর কাজ চলছে ভালোবাসা গুলোর জন্য।

কিছু প্রয়োজনীয় ঔষধ 😍😍
05/08/2021

কিছু প্রয়োজনীয় ঔষধ 😍😍

প্রয়োজনীয় ঔষধ সমূহ।
04/08/2021

প্রয়োজনীয় ঔষধ সমূহ।

কবুতরের বাচ্চা কে মশার কামড় থেকে বাঁচানোর সব থেকে সহজ পদ্ধতি :- কবুতরের বাচ্চাদের মশার কামড় থেকে বাচানোর জন্য সব বাচ্চাদ...
02/08/2021

কবুতরের বাচ্চা কে মশার কামড় থেকে বাঁচানোর সব থেকে সহজ পদ্ধতি :-

কবুতরের বাচ্চাদের মশার কামড় থেকে বাচানোর জন্য সব বাচ্চাদের সন্ধা বেলায় একটি খাঁচায় রেখে মশারি চাপা দিয়ে রাখবেন। পরের দিন সকাল বেলা বাচ্চা গুলোকে বাবা মায়ের কাছে দিয়ে দিবেন। সেই সব বাচ্চা গুলোকে মশারি ভেতর রাখবেন যাদের শরীরে মোটা মুটি পালক হয়ে গেছে। রাতে সব বাচ্চাদের মশারির ভেতরে রাখলে কোন বাচ্চার মশার কামড়ে পক্স বা গোটা হবে না।

সতর্কতা : ছোট বাচ্চা যে গুলোর শরীরে পালক হয় নি তাদের বাবা মায়ের কাছ থেকে আলাদা রাখার প্রয়োজন নেই। যে সব বাচ্চা নিজে নিজে খাবার খেতে শিখে গেছে তাদের ও কিছু দিন মশারি ভেতরে রাখলে ভালো।

আমি মনে করি এর চেয়ে ভালো ও খরচ বিহিন পদ্ধতি আর হতে পারে না।

ভালো থাকুক আমাদের ভালোবাসা গুলো 😍😍

কবুতরকে ভ্যাকসিন দেওয়া টা কতটা প্রয়োজন :-কবুতর প্রেমি কোন ভাই যদি নতুন ভাবে কবুতর পালন শুরু করতে যায়। তখন সে বিভিন্ন ভা...
02/08/2021

কবুতরকে ভ্যাকসিন দেওয়া টা কতটা প্রয়োজন :-

কবুতর প্রেমি কোন ভাই যদি নতুন ভাবে কবুতর পালন শুরু করতে যায়। তখন সে বিভিন্ন ভাবে পায়রার সমস্যার সম্মুখীন হয়, পায়রার সামান্য অসুস্থতায় ভয় পেয়ে যায়। তখন সে বিভিন্ন জনের কাজ থেকে পায়রার পালন ও চিকিৎসা সম্পর্কে জানতে চাই। আর যার থেকে জানতে চাই সে সঠিক চিকিৎসা সম্পর্কে জানুক বা না জানুক একটা না একটা পরমর্শ দিয়েই দেই। ফলে সে নতুন কবুতর পালক কিছু দিনের ভেতর সব রকম ঔষধের অভিঙ্গতা নিয়ে নেই। যদি কবুতরের জীবন লাইন ভালো হয়। তাহলে কবুতর সে যাএায় বেঁচে যেতে পারে আর যদি কবুতর টি মারা যায়। তখন নতুন কবুতর পালক নিজের মন কে শান্তনা দেই এই বলে আসলে কবুতর টির আয়ুঃ এতটুকুই ছিলো। এটাই হলো আমাদের সাধারণ চিএ আর এই চিএর সূত্র পাত হয় "ভ্যাকসিন দিয়ে।

তাই নতুন কবুতর পালকের কয়েক টি প্রশ্ন হলো কোন রোগের, কোন ভ্যাকসিন দিবো কত মাস পর পর দিবো ইত্যাদি ইত্যাদি। আর যতক্ষণ পর্যন্ত কবুতর কে ভ্যাকসিন না দেন ততক্ষণ পর্যন্ত নতুন কবুতর প্রেমি ভাই টি মানষিক ভাবে চিন্তিত থাকেন।

তবে দুখের বিষয়ে এই যে আমাদের দেশে কবুতরের ভ্যাকসিন সম্পর্কে কম লোকেরই অভিজ্ঞতা আছে।অনেকেরই ধারণা কবুতরের ভ্যাকসিনেশনই সব সমস্যা সমাধান। অনেকেই মনে করেন কবুতর কে যদি সময় মত ভ্যাকসিন না দিলে কবুতর মারা যেতে পারে বা কবুতর টাল হয়ে যেতে পারে। এই রকম নানা গল্প কাহিনী নিয়ে অধিকাংশ নতুন খামারি কবুতর পালন করেন।

আমি ২০০৮ সাল থেকে কবুতর পালন করছি। আমি কখনো আমার কবুতর কে ভ্যাকসিন প্রদান করি নি।

আমাদের দেশে কবুতরের জন্য আলাদা ভাবে ভ্যাকসিন আমদানি করা হয় না। যেগুলো সাধারণত মার্কেটে পাওয়া যায় সেগুলো হাস বা মুরগীর জন্য বিশেষ ভাবে তৈরী যা কতটুকু সঠিক কাজ করে তা আমার জানা নেই।

আপনি যদি ৪ টি কাজ সঠিক ভাবে করেন তাহলে আপনার পায়রা কে কখনোই ভ্যাকসিন প্রদান করতে হবে না।

১:- পায়রার খামার বা লফ্ট পরিষ্কার রাখা।

২:- বিশুদ্ধ পানি ও পরিষ্কার খাবার খাওয়ানো।

৩ :- সালমোনেলার কোর্স করানো।

৪ :- নিয়মিত কৃমি কোর্স করানো।

এই চারটি বিষয় সঠিক ভাবে পালন করলে আশা করি আপনার পায়রা কে ভ্যাকসিন প্রদান করতে হবে না।

আমার পরামর্শ ভালো লাগলে শেয়ার করুন আর যাদের ভালো লাগেনি তারা এড়িয়ে যান।

কারমিনা পায়রার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ...
02/08/2021

কারমিনা পায়রার পরিপাকতন্ত্রকে শক্তিশালী করে এবং লিভার ও পাকস্থলীর কার্যক্রমের সমন্বয় সাধনের মাধ্যমে পরিপাকতন্ত্রের ছন্দ নিয়ন্ত্রণ করে।

নির্দেশনা :- অম্লাধিক্য, পেট ফাঁপা, বায়ুজনিত পেট ব্যথা, বদহজম, ক্ষুধামান্দ্য, কোষ্ঠকাঠিন্য, পাকস্থলীর দুর্বলতা, লিভারের দুর্বলতা, বমি ও বমিভাব, চুকা ঢেকুর, বুক জ্বালা-পোড়া।

কবুতরের চোখের সমস্যার সমাধান :কবুতরের চোখের সমস্যার কারণ / লক্ষণ / সমাধান।কবুতরের চোখের কোন নির্দিষ্ট একটা রোগ হয় না। চো...
02/08/2021

কবুতরের চোখের সমস্যার সমাধান :

কবুতরের চোখের সমস্যার কারণ / লক্ষণ / সমাধান।

কবুতরের চোখের কোন নির্দিষ্ট একটা রোগ হয় না। চোখ থেকে পানি পরলে রোগের লক্ষণ বোঝা সম্ভব না এবং সমাধান দেওয়া ও সম্ভব না বা কোন একটা নির্দিষ্ট আই ড্রপ দিয়ে চোখের সব রোগের সমস্যা সমাধান করা সম্ভব না।

কবুতরের চোখের রোগের মধ্যে যেগুলো বেশি হতে দেখা যায় সেগুলো হলো :-

১:- অরনোথোসিস / এক চোখে পানি / এক চোখে ঠান্ডা।

২:- করাইজা

৩:- ইয়ার এন্ড আই ইনফেকশন / কান ও চোখের সংক্রমণ।

৪:- আইলেসিয়ান্স / চোখের ক্ষত।

৫:- চোখে ছানি পরা।

আজ আমি শুধু অরনোথোসিস অথবা এক চোখে ঠান্ডা বিষয় টি নিয়ে আপনাদের জানাবো।

অরনোথোসিস ক্লেমাইডিয়া জীবাণু দ্বারা সংক্রমিত অথবা পানি বায়ু খাদ্য এই সব দ্বারা হয়ে থাকে। এটি একটি সংক্রমিত রোগ এটা সংক্রমিত পাখি ও কবুতর থেকে মানুষের মাঝেও ছড়িয়ে যায়।

এই রোগের মুল লক্ষণ চোখে পানি থাকবে বিশেষ করে এক চোখে। কবুতর খাবার খেতে চাইবে না চোখ বন্ধ করে ঝিমাবে নাক দিয়ে পানি পরতে পারে আবার নাও পড়তে পারে।কবুতর উড়তে চাইবে না বার বার ডানাতে চোখ মুছতে থাকবে যার ফলে যার ফলে ডানা ভেজা ভেজা হয়ে যায় এবং চোখেও পালক লেগে যায়। প্রথম অবস্থা পায়রার পায়খানা খারাপ হতেও পারে আবার নাও হতে পারে। প্রাথমিক অবস্থায় চিকিৎসা না করলে এবং অনেক সময় ভুল চিকিৎসা করলেও চোখে একটা সাদা আবরণ তৈরী হয়। এটাকে চোখের ছানি বলা হয় এই ছানির কারনে কবুতর অন্ধ ও হয়ে যেতে পারে।

এই রোগের প্রতিরোধ হিসেবে খামারের ধূলো প্রতিরোধ খুবই জরুরী এবং ধুলো ও ফাংগাস মুক্ত খাবার পায়রাকে খাওয়া নো খুবই জরুরী। মূলত ধুলো থেকেই এই রোগের সৃষ্টি এলার্জি সৃষ্টি করে এমন খাবার দেওয়া যাবে না পায়রাকে যেমন ধান দেওয়া যাবে না এবং খাবারের মান উন্নত করতে হবে এবং পায়রাকে সঠিক নিয়মে ভিটামিন ও মিনারেলস দিতে হবে। ভিটামিন "এ" এর অভাবেও পায়রার চোখে বিভিন্ন সমস্যা হয়ে থাকে।

প্রতিরোধ হিসেবে হোমিওপ্যাথিক ঔষধ :

Tiberculimum মাসে একবার সব কবুতর কে এক লিটার পানিতে এক মিলি দিয়ে খাওয়াতে হবে।

এছাড়া আপনার পায়রার চোখের যদি অসুস্থ দেখা দেই তখন পায়রার চোখ পরিষ্কার পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে দিতে হবে এর পর হালকা কুসুম গরম জলে সুতি কাপড় ভিজিয়ে চোখের আশা পাশপাশে মুছে দিতে হবে।

চোখের ড্রপ যেমন : গ্যাটিসন / সিপ্রোসিন। / সিপ্রোসিন এ/ গ্যাটিডেক্স এসব ঔষধ পায়রার দুই চোখে এক ফোটা করে মোট দুই ফোটা দিতে তিন বার দিতে পারেন।

এমন মেঘলা মেঘলা দিনে আপনার পায়রা যেনো একেলা একেলা বসে না ঝিমায়। আপনার পায়রাকে অন্যান্য খাবারের পাশা পাশি কালোজিরা খেতে দ...
02/08/2021

এমন মেঘলা মেঘলা দিনে আপনার পায়রা যেনো একেলা একেলা বসে না ঝিমায়। আপনার পায়রাকে অন্যান্য খাবারের পাশা পাশি কালোজিরা খেতে দিন।আশা করি এতে আপনার পায়রার সর্দি কাশি ঝিমানো রোগ থেকে সুস্থ থাকবে।

Address

Cox's Bazaar
Chittagong
1247

Telephone

+8801843558113

Website

Alerts

Be the first to know and let us send you an email when COX'Y Pigeon Loft posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category