Be Aware of Snake

Be Aware of Snake A prominent platform for Snake & Snakebite management guidelines and Snake based works in Bd. the motive of this page is creating social awareness about snake.

শুভ জন্মদিন, কুন্ডলী 🐍সাপের কাজে যতটা বাঁধা পেয়েছি, ঠিক ততটাই অসাধারণ কিছু মানুষ পেয়েছি; যারা নিতান্তই নিঃস্বার্থভাবে দি...
02/03/2026

শুভ জন্মদিন, কুন্ডলী 🐍

সাপের কাজে যতটা বাঁধা পেয়েছি, ঠিক ততটাই অসাধারণ কিছু মানুষ পেয়েছি; যারা নিতান্তই নিঃস্বার্থভাবে দিন-রাত সাথে থেকেছেন। যাদের কখনো বলতে হয়নি, পোস্টারিং করতে হবে কিংবা কোথায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করতে হবে। তাদের প্রশ্ন ছিলো, কখন? যাদের আগ্রহ সব সময় মনে করিয়ে দিয়েছে, "অনেক দূর যেতে হবে"

এই রকম গুটিকয়েক মানুষ নিয়ে আজ পাঁচ বছর অতিক্রম করে, ছয় বছরে পদার্পণ!

যখন বি এওয়ার অফ স্নেকের জন্ম, তখন ছিলো একরাশ অন্ধকার! হাজারো প্রতিকূল পরিবেশে কিছু মানুষ হার মানতে দেয়নি! যারা বলেছিলো, আমরা আছি!

আজকের অবস্থান, পরিশ্রম, পথচলার পিছনে এক ঝাঁক মানুষের অবদান। যারা বিনা পারিশ্রমিকে অক্লান্তভাবে কাজ করে গিয়েছেন। অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা❤️

🌱সাপ সম্পর্কে জানি, ভুল-ভ্রান্তি দূর করি।

এই যাত্রা, এই পথচলায় আপনাদের অবদান অনস্বীকার্য।

11/02/2026

International Day of Women and Girls in Science **petology **p

আজ International Day of Women and Girls in Science. কুন্ডলী ফাউন্ডেশন, বাংলাদেশের একমাত্র নারী কেন্দ্রিক পরিচালিত সাপ নি...
11/02/2026

আজ International Day of Women and Girls in Science.
কুন্ডলী ফাউন্ডেশন, বাংলাদেশের একমাত্র নারী কেন্দ্রিক পরিচালিত সাপ নিয়ে কাজ করা ফাউন্ডেশন। এই ফাউন্ডেশনের সাথে যুক্ত সিংহভাগই নারী, যারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে প্রতিনিয়ত।

মানুষ এবং সাপের সহঅবস্থান নিশ্চিতসহ প্রাণীজগতের অন্যান্য প্রাণী নিয়েও নীরবে কাজ করছে। আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই। জীবনের প্রতিকূল পরিবেশেও নারীরা সহঅবস্থান, সংরক্ষণ, সচেতনতা তৈরি করতে সক্ষম।

এই কাজে তাদের কারো অনুমতির প্রয়োজন হয় না, শুধু নিজের ইচ্ছাশক্তিকে কাজে লাগিয়েই তারা এই যাত্রা শুরু করতে পারে।

কারণ আমরা জানি, "Be You, Be Beautiful" ❤️

09/02/2026

ছোটো বেলা থেকে প্রাণীর সাথে যত সংস্পর্শে থাকবে, তত প্রাণী সম্পর্কে সুস্পষ্ট ধারণা তৈরী হবে। প্রাথমিকভাবে, কোন সাপ ধরা যাবে এবং কোনটি ধরা যাবে না, তা শিখানো হলে বাচ্চাদের সর্প ভীতি একদম দূর হয়ে যাবে।

🌱সাপ সম্পর্কে জানুন, ভীতি দূর করুন।

#স্নেকএডুকেশন #সাপসম্পর্কিতসচেতনতা #স্নেকবায়োলজি #প্রকৃতিররহস্য

স্নেক এওয়ারনেস বনাম স্নেকবাইট ম্যানেজমেন্ট এওয়ারনেস এই দুইয়ের পার্থক্য এইখানেই।
04/02/2026

স্নেক এওয়ারনেস বনাম স্নেকবাইট ম্যানেজমেন্ট এওয়ারনেস এই দুইয়ের পার্থক্য এইখানেই।

শোনো, আমাকে নিয়ে মনগড়া ইতিহাস রচনা করবে না। আমি ভাইপার প্রজাতির সাপ হলেও আমি খুবই অলস প্রকৃতির। আমি এতটাই আরামপ্রিয় যে, ...
04/02/2026

শোনো, আমাকে নিয়ে মনগড়া ইতিহাস রচনা করবে না। আমি ভাইপার প্রজাতির সাপ হলেও আমি খুবই অলস প্রকৃতির। আমি এতটাই আরামপ্রিয় যে, সহজেই পানিতে সাঁতার কাটি না; বরঞ্চ পানিতে ভেসে যাতায়াত করি। এইছাড়াও, আমার ঘুম খুবই পছন্দের। আমি একটানা ৩৮ ঘন্টা ঘুমিয়েই কাটাতে পারি। আমায় বরং সর্পজগতের কুম্ভকর্ণ ডাকতে পারো। আমার আবার রোদ খুবই পছন্দের। আমার জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য একদম সহজ— আমি ঘুমপ্রিয়, আরামপ্রিয়, প্রকৃতির অবস্থা বুঝে ছেলে অথবা মেয়ে সাপ দিয়ে বংশবৃদ্ধি করি। অযথা, আমার জ্বালাতন ভালো লাগে না। আমি একা একা থাকতেই খুব ভালোবাসি, একপ্রকার ধরে নাও সেমি-ইন্ট্রোভার্ট। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি যখন খোলস ছাড়াই; তখন খোলসে আমার মর্ফের চিহ্ন থাকে। আরেকটা হাস্যকর বিষয় শুনবে? ছেলে রাসেল'সরা, মেয়ে রাসেল'স থেকে আকারে তুলনামূলক ছোটো হয়। যদিও আমি শঙ্খিনীর মতো মারাত্মক ইন্ট্রোভার্ট না, কিছুটা ইন্ট্রোভার্ট। আমার টেরোটোরিতে যদি কেউ আসে তা আমি বুঝতে পারি। তাই, সাবধান থাকবে। আর শোনো, অহেতুক আমার নামে কুৎসা রটাবে না। মনে থাকে যেন?

Say No to Non-venomous Snake Rescue:Nowadays, many new snake rescuers show an extreme tendency to rescue non-venomous sn...
28/01/2026

Say No to Non-venomous Snake Rescue:

Nowadays, many new snake rescuers show an extreme tendency to rescue non-venomous snakes. They often promote this activity as “snake rescue” or “conservation.” Unfortunately, this is not true. Rescuing non-venomous snakes from their natural habitats does not reflect conservation, nor does it represent genuine awareness work.

To make snake education programs meaningful and effective, rescuers must promote a clear message: “No more non-venomous snake rescue.”

Why should snakes be rescued from every place? If a snake enters a human habitation and poses a potential risk, intervention may be justified. However, removing non-venomous snakes from forests, fields, wetlands, or other natural habitats is unnecessary and harmful.

Bangladesh is home to rich biodiversity, where more than 80% of snake species are non-venomous. When people are unaware of native non-venomous snakes, indiscriminate killing of snakes continues. Unnecessary rescue only reinforces fear and misinformation.

Snake education and awareness must come from depth, not from superficial actions.

To educate people, reach communities, and build true snake–human coexistence, snake rescuers must stop rescuing non-venomous snakes.

🌱Join this movement
🪱🐍 Learn, know, explore

#স্নেকএডুকেশন #সাপসম্পর্কিতসচেতনতা

27/01/2026

অধিকাংশ ছাত্রই মনে করে, ফিল্ড স্টাডি মানে হচ্ছে হৈ-হুল্লোড় আর ছবি তোলা! কিন্তু, তা শতভাগ ভুল! একজন ছাত্রের জীবনের শতভাগ শেখার হাতেখড়ি হচ্ছে এই ফিল্ড স্টাডি। অথচ, অধিকাংশ ছাত্রই জানে না ফিল্ড স্টাডি কী, কীভাবে করতে হয়, তথ্য-উপাত্ত সংগ্রহ থেকে শুরু করে বৈজ্ঞানিক সকল নীতিমালা।

একজন জুলজির ছাত্রের জন্য ফিল্ড স্টাডি তার পড়াশোনার গুরুত্বপূর্ণ একটা অংশবিশেষ। তুমিও চায়লে যুক্ত হতে পারো এবং ওয়ার্কশপের মাধ্যমে শিখতে পারো সকল খুটিনাটি। যুক্ত হও এবং আবিষ্কার করো, প্রকৃতির নানা অজানা অধ্যায়।

এই ওয়ার্কশপের মাধ্যমে একজন ছাত্রকে পূর্নাঙ্গভাবে প্রস্তুত করে দেওয়া হবে। আর, হ্যাঁ! সকল ওয়ার্কশপ একদম বিনামূল্যে। জানো, শিখো, এবং আবিষ্কার করো🥰🥰🥰

#স্নেকএডুকেশন #স্নেকবায়োলজি #সাপসম্পর্কিতসচেতনতা #প্রকৃতিররহস্য **petology

25/01/2026

আমার সম্পর্কে কতটা জানো? না জেনে, আমার সম্পর্কে মন্তব্য করা কি ঠিক? আগে জানবে, বুঝবে, তারপর কথা বলবে। ইন্ট্রোভার্ট হয়ে এক যন্ত্রণা! সাপরা বুঝি ইন্ট্রোভার্ট হতে পারে না? আমরাও ইন্ট্রোভার্ট হই। তাহলে শুনো,
শোনো, আমার আর হিমুর মাঝে দারুণ মিল।আমরা দু'জনই হলুদ। আর মজার বিষয় কি জানো? আমরা রাতে একাকী থাকতে ভালোবাসি।তবে, আমরা রিভেঞ্জ নেই না, মানে কাওকে দংশন করি না; কিন্তু কেউ যদি জীবন নাজেহাল করে ফেলে তাহলে দংশন করি। এই ঘটনা আবার বিরলও! আমরা সাতে-পাঁচে নেই; বরঞ্চ আমরা মনুষ্যজাতির উপকার করি। কীভাবে তা কি জানো? আমরা বিষধরসহ সকল ধরনের সাপ খেয়ে তোমাদের বাঁচাই। কেউ বলে আমরা জ্বীন সাপ, কেউ বলে পাহাড়াদার, কেউ'বা বলে ফেরেশতা। তুমি আমায় যে নামেই ডাকো না কেন, আমি তোমার নির্ভেজাল বন্ধু আর পরীক্ষিত মিত্র। সব সময়, আমাকে রক্ষা করবে। মনে থাকে, যেন!


#স্নেকএডুকেশন #স্নেকবায়োলজি #সাপসম্পর্কিতসচেতনতা #প্রকৃতিররহস্য s
#শঙ্খিনী #সাপ #কালনাগিনী #মেয়ে

আপনি জানেন কী সাপ "My Body, My Rules" নীতি মেনে চলে?প্রাণীজগতের অন্যতম প্রাণী হচ্ছে সাপ। যে কি না মাই বডি মাই রুলস পদ্ধত...
20/01/2026

আপনি জানেন কী সাপ "My Body, My Rules" নীতি মেনে চলে?

প্রাণীজগতের অন্যতম প্রাণী হচ্ছে সাপ। যে কি না মাই বডি মাই রুলস পদ্ধতির দারুণভাবে ফায়দা তুলে🫠। তার ইচ্ছার উপরই প্রকৃতির বহু কিছুই অজানা রয়ে যায়।

সবচেয়ে মজার বিষয়, স্নেক বায়োলজি খুবই জটিল একটি বিষয় কিছুক্ষেত্রে। এতকিছুর পরেও সাপের জগৎ এখনো অধরাই রয়ে গেছে।

যাই হোক,
সাপের গুরুত্বপূর্ণ তিনটা জিনিস চমৎকার! যেমন:
(১) সাপের প্রজননতন্ত্র একাধিক। এর কাজ হচ্ছে, মূলত তা ব্যবহৃত হয় এডাল্ট এবং সাব এডাল্ট ভেদে। সাপ বুঝতে পারে, মেয়ে সাপটি তার বড় নাকি ছোটো। এইছাড়াও, কিছুক্ষেত্রে তার ইচ্ছামাফিক একটা জননাঙ্গই ব্যবহার করে।

(২) সাপের ফুসফুস দুইটি। একটি ছোটো, আরেকটি তার দেহের ৬০-৭০% হয়। ছোটো ফুসফুসের মাধ্যমে প্রতিনিয়ত শ্বাস নেয় কিন্তু বড় ফুসফুস স্টোর হাউজ হিসেবে কাজ করে। তাই তো, বিপদের সময় আকার অনুসারে ৩০ মিনিট থেকে শুরু করে কয়েকদিন সে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যেতে পারে।

(৩)মেয়ে সাপ স্পার্ম জমা রাখতেও পছন্দ করে। মেটিং হলেই যে, বাচ্চা ধারণ করবে এমন নিয়ম মানতে সে নারাজ! তার ইচ্ছা অনুযায়ী, সে পছন্দসই স্পার্ম ব্যবহার করে সন্তান ধারণ করে। বাদুরও এই পদ্ধতি অনুসরণ করে কিন্তু সাপ তো সব সময়ই ইউনিক হবে, তাই না?

🌱এইছাড়াও, সাপের রয়েছে আরো বহুমুখী রুলস।

(শুধু সহজে বুঝার জন্য, এইখানে সায়েন্টিফিক নাম এবং অন্যান্য উপাত্ত যুক্ত করা হয়নি। জানুন, বুঝুন, শিখুন)

#সাপ #স্নেকএডুকেশন
#সাপসম্পর্কিতসচেতনতা **petology














#স্নেক
#স্নেকবায়োলজি
#প্রাণীবিজ্ঞান
#বন্যপ্রাণী
#প্রকৃতিররহস্য
#প্রাণীজগৎ
#জীববিজ্ঞান

গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ঔরশ শরিফ উপলক্ষে শা...
17/01/2026

গাউসুল আজম হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আহমদ উল্লাহ্ মাইজভাণ্ডারী (ক.) এর দ্বিশততম জন্মবার্ষিকী ও ১২০তম ঔরশ শরিফ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের ১০ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে মাইজভাণ্ডারী একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে,দেড়যুগপূর্তি শিশু-কিশোর সমাবেশ।
শিশু-কিশোরদের মনন, মানবিকতা ও সৃষ্টিশীলতার বিকাশে এই আয়োজন করা হয়েছে।

এই আয়োজনের অংশে, কুন্ডলি ফাউন্ডেশনকে যুক্ত করে সার্বিক সহায়তা প্রদান করার জন্য আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি।

এই শিশু-কিশোর সমাবেশে শতাধিকের বেশি মানুষের কাছে, স্নেকবাইট ম্যানেজমেন্ট এবং স্নেক এডুকেশন পৌঁছানো সহজ হয়েছে।

শিশুদের সাপ সম্পর্কে জানাতে, মা-বাবার আগ্রহ পরিলক্ষিত হয়েছে। শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষের মনে অসংখ্য প্রশ্ন ছিলো। এই কার্যক্রমের অংশই ছিলো, মানুষের মনে সাপ এবং সর্পদংশনের চিকিৎসা পদ্ধতি সম্পর্কে সকল ধরনের প্রশ্নের উত্তর প্রদান করা।

লজিস্টিক সাপোর্ট: SZHM Trust
🌱ভলান্টিয়ার সাপোর্ট: মাইজভাণ্ডারী টিম
📸 মোহাম্মদ আরাফাত

#মাইজভাণ্ডারী
#শিশুকিশোরসমাবেশ



#সাপসম্পর্কিতসচেতনতা



16/01/2026

জীবনের চমৎকার কিছু ঘটনার মধ্যে অন্যতম এই ঘটনা! একজন বাবা পরম যত্নে সাপ বিষয়ক শিক্ষা দিচ্ছেন মেয়েকে। প্রতিটি সাপ সম্পর্কে আগে নিজে জানলেন, তারপর মেয়েকে সব বুঝাচ্ছেন।

এর থেকে সুখের অভিজ্ঞতা আর কী হতে পারে?

একদিন এই ফিল্ডে এরাই আসবে, এরাই রাজত্ব করবে; ততদিন স্বপ্ন বুনি আর নারীদের-শিশুদের জ্ঞানের উৎকর্ষ সাধন করি.....

🌱আসুন সচেতন হই, সাপ সম্পর্কে অবগত রই

#শিশু_কিশোর_সমাবেশ #সাপ

Address

Chittagong
4200

Telephone

+8801568162802

Website

https://whatsapp.com/channel/0029Vb6FiPi3AzNL7JIPsc3j

Alerts

Be the first to know and let us send you an email when Be Aware of Snake posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Be Aware of Snake:

Share