20/03/2024
❗❗❗❗❗❗❗❗একটা ডগ কেইজ ছাড়া আসলেই আর কুকুর রেস্কিউ এর কাজ করা সম্ভব হচ্ছে না। যেগুলোকে স্পটে গিয়ে প্রতিদিন ট্রিটমেন্ট দিয়ে আসা যায় সেগুলোর ট্রিটমেন্টই করতে হবে শুধু এখন থেকে ।
হাড় ভাংা, এক্সিডেন্ট, পা ভাংা, চোয়াল ভাংা এরকম মেজর ইঞ্জুরি হওয়া কুকুরদের সুস্থ হতে অনেক অনেক সময় লাগে। অপারেশন স্পে, নিউটার এর মত বড় অপারেশনের পরে ওদেরকে রাস্তায় ছেড়ে রাখা যায়না। সুস্থ না হওয়া পর্যন্ত ওদেরকে রেস্ট এ রাখতে হয় আর এ-ই সময়টাতে ওদের প্রপার কেয়ার লাগে। + প্রপার হাইজিন মেইনটেইন করতে হয় নাহলে ইনফেকশন হয়ে যায়। রাস্তায় রেখে ওদেরকে প্রপার কেয়ার দেওয়া সম্ভব না। কুকুরকে গলায় শিখল দিয়ে বেধে রাখলেও অন্য কুকুর এসে আক্রমন করার চান্স থাকে তাই এরকম বড় একটা খাচা বানানো ছাড়া আর কোন ও উপায় নেই।
আমি আগেও এ-ই খাচা বানানোর জন্য ফান্ড চেয়ে পোস্ট করেছিলাম কিন্তু কোন ও সারা না পেয়ে আর বানাতে পারিনাই। আমার নিজের পরিচিত দোকানে বানাতে গেলেও একটা মজবুত বড় খাচা যেখানে একটা অসুস্থ প্রাপ্তবয়স্ক কুকুর আরাম করে থাকতে পারবে খরচ পরবে ২০ হাজার টাকা।
আরেকটু কম ভালো মানের/ চিকন লোহা দিয়ে বানালেও ১৬-১৭ হাজার যাবে। এ-ই টাকাটা কেউ দিবে?
আর কেউ যদি আর ও কম দামে একটা ভালো মানের খাচা কিনে দিতে পারেন তাহলে কিনে দেন, ডোনেট করেন🙏
আমাকে টাকা দিতে হবেনা আমাকে খাচা দিলেও হবে।
খাচা বানানোর জন্য টাকা তুলছি দেখেও কারোর বদনাম করার ইচ্ছা থাকলে করেন আমি স্টুডেন্ট, পড়ালেখা,+ নিজের কুকুর + নিজের খরচ নিজের টাকায় চালায়। আমার পক্ষে নিজের পকেট থেকে এত বড় এমাউন্ট এর টাকা দিয়ে খাচা বানানো সম্ভব না।
আর আমার ফান্ড পোস্ট এর কমেন্ট এ কেউ ৫০ টাকা ডোনেট করলে সেটার হিসাব ও আমি লিখে দেই কমেন্ট এ। এ-ই পোস্টে ও লিখে দিব।
নাহলে আমার পক্ষে আর এইসব করা সম্ভব না। আমার পড়ালেখা, নিজের কাজ, বাড়ির কাজ, সব কিছু করে আমার হাতে সময় শক্তি থাকেনা যে ওদের জন্য কিছু করব। এর পরেও আমি করি কারন আমার খারাপ লাগে ওদের কস্ট আমি দেখতে পারিনা। আমার একটা disadvantage আমার একটা শেল্টার নেই। শেল্টার থাকলে বা একটা বড় খাচা ও যদি থাকতো তাহলে আমি হয়তো এতক্ষনে জামালখানের সব কুকুরকেই স্পে নিউটার করিয়ে ফেলতে পারতাম। আফসোস! স্পে নিউটার যে করাব, অপারেশন এর পরে রাখার জায়গা নেই!
চট্টগ্রামে ফস্টার হোম তেমন নেই হাতে গোনা কয়েকটা থাকলেও সিট পাওয়া মুশকিল।
এমন অবস্থায় নিজের অবস্থান থেকে আমি এতটুকুই করতে পারি। আপনারা আমাকে খাচা বানিয়ে দেন আমি ওদের জন্য কাজ করে যাব।
🙂নাহলে আমাকে আর নক দিয়ে বলিয়েন না অমুক জায়গায় তমুক কুকুর এক্সিডেন্ট করেছে! বাচ্চা কুকুরের চোয়াল ভাংা, পা ভাংা হাত ভাংা, নিয়ে যান!
আর নক দিয়েন না। কোন ও ঘা ওয়ালা কুকুর দেখলেই নক দিয়েন। আমি গিয়ে ওষুধ দিয়ে আসবো। আর পারছিনা সত্যি বিরক্ত। 🙂🙏 আমাকে মাফ করে দেন
আমার সব কস্ট বিফলে যাক।