Care For Streets & wildlife

Care For Streets & wildlife প্রকৃতির বোবা প্রানের চেষ্টায় আমরা।

অনেক রেস্তোরাঁ, ক্যাফে বা ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের পরিবেশ আকর্ষণীয় করে তুলতে খরগোশ, পাখি, মাছ, বিড়াল কিংবা অন্যান্য প...
17/06/2026

অনেক রেস্তোরাঁ, ক্যাফে বা ব্যবসা প্রতিষ্ঠান নিজেদের পরিবেশ আকর্ষণীয় করে তুলতে খরগোশ, পাখি, মাছ, বিড়াল কিংবা অন্যান্য প্রাণী রাখে। কিন্তু দুঃখজনকভাবে, অনেক ক্ষেত্রেই সেই প্রাণীগুলো পর্যাপ্ত খাবার, পরিচর্যা, চিকিৎসা বা স্বাভাবিকভাবে চলাফেরার সুযোগ থেকে বঞ্চিত হয়।

কিছুদিন আগে শহরের একটি সনামধন্য রেস্তোরাঁয় দেশীয় বিলুপ্তপ্রায় কিছু পাখি প্রদর্শনের জন্য রাখা হয়েছিল, যা বন্যপ্রাণী সংরক্ষণ আইনের আলোকে সম্পূর্ণ অবৈধ। আবার সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিদেশি জাতের কুকুরকে একটি রেস্তোরাঁয় অনুপযুক্ত পরিবেশে রাখার অভিযোগ নিয়েও আলোচনা দেখা যাচ্ছে। সত্যতা যাচাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয় হলেও, প্রাণীটির পরিবেশ দেখে অনেকের মতো আমারও মনে হয়েছে—এটি তার কল্যাণের জন্য যথাযথ নয়।

রেস্তোরাঁ কর্তৃপক্ষের প্রতি বিনীত অনুরোধ, যদি কোনো পোষা প্রাণীর জন্য আরামদায়ক, নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হয়, তাহলে তাকে ব্যবসা প্রতিষ্ঠানে প্রদর্শনের পরিবর্তে বাসায় সঠিক যত্নে রাখা অনেক ভালো।

একটি প্রাণী কখনোই শুধু সাজসজ্জার উপকরণ নয়। তারা অনুভূতিসম্পন্ন জীব, যাদেরও ক্ষুধা লাগে, ভয় লাগে, অসুস্থতা হয় এবং ভালোবাসা ও যত্নের প্রয়োজন হয়।

একইভাবে, যারা শখের বসে বিভিন্ন প্রাণী পালন করতে চান, তাদের প্রতিও অনুরোধ—শুধু শখ থাকলেই হবে না, সেই প্রাণীর দীর্ঘমেয়াদি পরিচর্যা, চিকিৎসা, সময় ও দায়িত্ব নেওয়ার সক্ষমতাও থাকতে হবে। যদি সেই প্রস্তুতি না থাকে, তাহলে প্রাণী না পালাই উত্তম। আমাদের শখের কারণে যেন কোনো নিরীহ প্রাণী কষ্ট না পায়।

আসুন, এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে ব্যবসার সৌন্দর্যের পাশাপাশি প্রাণীদের কল্যাণ, নিরাপত্তা ও মর্যাদাকেও সমান গুরুত্ব দেওয়া হয়।

সৌন্দর্য তখনই অর্থবহ, যখন তার সঙ্গে থাকে দায়িত্ব, সহমর্মিতা এবং মানবিকতা।
আসুন আমারা প্রাণের প্রতি সদয় হয়।

অনেক গভীর ছিলো ক্ষতটা,রুপন এর প্রচেষ্টায় অনেকটা শুকিয়ে এসেছে।এভাবেই সবে যদি অসহায় প্রাণীদের জন্য এগিয়ে আসতো 🥺💚
15/06/2026

অনেক গভীর ছিলো ক্ষতটা,রুপন এর প্রচেষ্টায় অনেকটা শুকিয়ে এসেছে।
এভাবেই সবে যদি অসহায় প্রাণীদের জন্য এগিয়ে আসতো 🥺💚

“নেশাগ্রস্ত ও বিকৃত মানসিকতার কিছু মানুষ যেমন মানবসমাজের জন্য ক্ষতিকর, তেমনি তাদের কারণে রাস্তাঘাটের নিরীহ প্রাণীরাও নির...
05/06/2026

“নেশাগ্রস্ত ও বিকৃত মানসিকতার কিছু মানুষ যেমন মানবসমাজের জন্য ক্ষতিকর, তেমনি তাদের কারণে রাস্তাঘাটের নিরীহ প্রাণীরাও নিরাপদ নয়। আজ এক বড় ভাইয়ের ফোন পেয়ে মুক্তমঞ্চে গিয়ে দেখি একটি কুকুরের ভয়াবহ অবস্থা। তার লেজের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে এবং শরীরের দুটি স্থানে ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়েছে। আঘাতের ধরন দেখে স্পষ্ট বোঝা যায়, এটি কোনো দুর্ঘটনার ফল নয়; বরং ইচ্ছাকৃত নির্যাতনের শিকার হয়েছে প্রাণীটি। মানুষ কতটা নিষ্ঠুর ও অমানবিক হলে একটি নির্বাক প্রাণীর ওপর এমন বর্বরতা চালাতে পারে?”

15/05/2026

রাত প্রায় ১২: ২০ ,আড়ামদায়ক আবহাওয়ায় মহল্লা নিরব, নিস্তব্ধ।
আচমকাই করুন আর্তনাদের মতো ডাক শুনতে পেয়ে চারপাশে খোঁজা।
চোখ পড়ে পৌরসভার ড্রেনের মধ্যে পরে থাকা অসহায় বিড়াল ছানাটির দিকে।
কি করুণ আকুতি নিয়ে ডাকছে, বাঁচাতে বলছে🙂পড়ে ছিলো ঘন্টার মত সময়,কেউ শোনেনি তার ডাক?
এসব ভেবে লাভ নেই।
অবশেষে ছানাটি উদ্ধার করলো
Care For Streets & wildlife Brahmanbaria এর একজন সদস্য। বর্তমানে সুস্থ্য আছে আশা করা যায়💚

we need volunteers, who wants to work for our streets and wildlife. rescue and rehabilitation at Brahmanbaria.if anyone ...
15/05/2026

we need volunteers, who wants to work for our streets and wildlife. rescue and rehabilitation at Brahmanbaria.
if anyone is interested text us or comments on this post. thank you.

18th Annual Save The Frogs Day 2026.To spread awareness among the community peoples, the Snake Rescue Team Bangladesh (S...
26/04/2026

18th Annual Save The Frogs Day 2026.
To spread awareness among the community peoples, the Snake Rescue Team Bangladesh (SRTBD) is going to arrange a rally and awareness campaign at Brahmanbaria on 28 April 2026 to celebrate 18th Annual Save The Frogs Day 2026. Our event is supported by SAVE THE FROGS!

You all are cordially invited to join the rally. Join us to spend some times to conserve our little but vital friends of nature.

Damsflies are a wonderful symbol of beauty in our  nature.they are mind-blowing.Save the environment and save nature to ...
10/04/2026

Damsflies are a wonderful symbol of beauty in our nature.they are mind-blowing.
Save the environment and save nature to protect our future.
Id: Possible Marsh dancer.
Sn: Onychargia atrocyana.
Loc: Brahmanbaria

08/04/2026

📍 ব্রাহ্মণবাড়িয়া, পাইকপাড়া কালি মন্দির সংলগ্ন নদীর পাড়ে দীর্ঘদিন ধরে আমাদের চোখের সামনে একটি দুঃখজনক ঘটনা ঘটে চলেছে—বকসহ বিভিন্ন প্রজাতির নিরীহ পাখি শিকার। কিছু প্রাপ্তবয়স্ক এবং উঠতি বয়সের ছেলেরা নিয়মিত গুলতি ও মার্বেল ব্যবহার করে এসব পাখি হত্যা করছে। আজ বিকেলেও তারা একই কাজে লিপ্ত ছিল। স্থানীয় একজন সচেতন ব্যক্তি, ও Tori Bangladesh এর শামীম আংকেল, তাদের হাতেনাতে ধরে ফেলেন। তাদের কাছ থেকে গলা কাটা একটি ঘুঘু, একটি চড়ুই এবং পাখি শিকারের সরঞ্জাম উদ্ধার করা হয়।

🕊️ আমরা কি জানি, বক (Heron) আমাদের পরিবেশের জন্য কতটা উপকারী?

✔️ বক ধানের জমিতে থাকা ক্ষতিকর পোকামাকড় ও কীট খেয়ে ফেলে, যা কৃষকের জন্য অত্যন্ত উপকারী
✔️ জলাশয়ের ভারসাম্য রক্ষা করে—ছোট মাছ, ব্যাঙ ও পোকা খেয়ে প্রাকৃতিক খাদ্যচক্র ঠিক রাখে
✔️ পরিবেশের স্বাস্থ্য নির্দেশক—যেখানে বক থাকে, সেখানে পরিবেশ তুলনামূলকভাবে ভালো থাকে

❗ অথচ এই উপকারী পাখিগুলোই আজ নির্বিচারে শিকার হচ্ছে শুধুমাত্র বিনোদনের জন্য!

🚫 এভাবে চলতে থাকলে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে, জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে।

# তাই আসুন, আমরা সবাই মিলে এসব অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই।
#শিশু-কিশোরদের সচেতন করি, যাতে তারা এমন নিষ্ঠুর কাজে জড়িত না হয়।
# এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধে জেলা সামাজিক বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি—দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

🌱 পাখি বাঁচান, প্রকৃতি বাঁচান—প্রকৃতি বাঁচলে আমরাও বাঁচবো।

The whole world is on one side and Mothers love one side.Nothing else like this love 💗
24/03/2026

The whole world is on one side and Mothers love one side.
Nothing else like this love 💗

আজ ৬ মার্চ, রোজ শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌলভীপাড়া এলাকা থেকে দুটি দেশীয় প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে স্থ...
06/03/2026

আজ ৬ মার্চ, রোজ শুক্রবার, ব্রাহ্মণবাড়িয়া জেলার মৌলভীপাড়া এলাকা থেকে দুটি দেশীয় প্রজাতির টিয়া পাখি উদ্ধার করা হয়। পরে স্থানীয় মানুষের উপস্থিতিতে পাখি দুটি প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।
বন্যপ্রাণী রক্ষা ও সংরক্ষণে সকলকে সচেতন হওয়ার আহ্বান।

Address

Brahmanbaria
3400

Telephone

+8801970207182

Website

Alerts

Be the first to know and let us send you an email when Care For Streets & wildlife posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share